ব্লগের আমি ব্লগের তুমি ব্লগ দিয়ে যায় চেনা

শহীদ কাদরী বললনে : 'দুর, লিখে কী হবে!' (পরিশিষ্ট)

০৯ ই জুন, ২০০৭ রাত ৯:৪৯

শেয়ার করুন:                   Facebook

'লিখে কী হবে' বলা কবির সাম্প্রতিক একটি কবিতা না দিলে মনে হয় লেখাটি অসর্ম্পূণ থেকে যায়।

-----------------------------------

যাত্রা // শহীদ কাদরী

জলের দিকে জল ভেসে যায়
হাওয়ার দিকে হাওয়া
তাকিয়ে থাকি, চোখ চলে না
সমুদ্দুরের পারে,
একা-একা একলা অন্ধকারে
আমার আছে কেবল নৌকো বাওয়া।

যাচ্ছি কোথায়, কেউ জানে না,
পাগলা হাওয়া বাধ মানে না,
রাতের কালো জলের কাছে আমার
কথা ছিল একটু থামার।

থেমেও ছিলাম, কেউ ডাকেনি
দুয়ার খুলে কেউ রাখেনি।
অশেষ জলে আশাও যে নেই আর
অন্তিম আমি দেখে যাবো ত্রিযামার।
একা-একা একলা অন্ধকারে
ক্ষান্তিবিহীন চলছে নৌকো বাওয়া,
তবুও আজ তিন পুরুষের
বসতবাটির দাওয়া...
মাঝে মাঝে বলছে হেঁকে Ñ
এ তোমার কেমন চলে যাওয়া,
এ তোমার কেমন চলে যাওয়া।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): শহীদ কাদরী বললেন : `দুরলিখে কী হবে!' (পরিশিষ্ট)শহীদ কাদরী বললেন : `দুর লিখে কী হবে!' (পরিশিষ্ট)শহীদ কাদরী বললেন : `দুর লিখে কী হবে!' (পরিশিষ্ট) শহীদ কাদরী বললেন : `দুর লিখে কী হবে!' (পরিশিষ্ট) ;
প্রকাশ করা হয়েছে: বিবিধ রচনা  বিভাগে ।

 

  • ৫ টি মন্তব্য
  • ১৭৪ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৯ ই জুন, ২০০৭ রাত ৯:৫৪
comment by: শেখ জলিল বলেছেন: দারুণ! সুন্দর পোস্ট। শহীদ কাদরী আমার প্রিয় কবিদের একজন।
২. ০৯ ই জুন, ২০০৭ রাত ১০:২৪
comment by: মুহম্মদ জুবায়ের বলেছেন: শেখ জলিল, আমার ভালো লাগাটা ভাগাভাগি করতে চেয়েছি যাঁরা ইচ্ছুক তাঁদের সঙ্গে। যেমন, আপনি!
৩. ০৯ ই জুন, ২০০৭ রাত ১০:৫২
comment by: জ্বিনের বাদশা বলেছেন: মাই লর্ড!! বিদেশে থাকা প্রতিটি বাঙালীর মন ছুঁয়ে যাবে এই কবিতা।
আবার স্যালুট শহীদ কাদরীকে।
আর আপনাকে ধন্যবাদ কবিতাটা দেয়ার জন্য।
৪. ০৯ ই জুন, ২০০৭ রাত ১০:৫৩
comment by: দুশশাহোশ বলেছেন: আমারও খুব প্রিয় কবি শহীদ কাদরী। ধন্যবাদ, একটি প্রিয় কবিতা দেয়ার জন্য। শহীদ কাদরীর কাব্য নিয়ে একটা আলোচনা করলে ভাল হয়। কবি ও আমাদের সাথে থাকতে পারেন।
৫. ০৯ ই জুন, ২০০৭ রাত ১১:২৫
comment by: মুহম্মদ জুবায়ের বলেছেন: জ্বিনের বাদশা, কবিতাটা ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনাদের মতামত কবিকে জানিয়ে দেওয়ার সুযোগ আমার আছে। আমি তা করবো। তাঁর অসুস্থ শরীরের যন্ত্রণার উপশমের জন্যে আর কিছু না পারি, এটুকু করতে অসুবিধা নেই।

দুশশাহোশ, কবি কাব্য আলোচনায় অংশ নেওয়ার মতো, বিশেষ করে অনলাইন, শারীরিক অবস্থায় নেই। শহীদ কাদরী বিষয়ে আমার পোস্টগুলি পড়ে নেবেন।

 



 

comment by:
এখানটা শূন্যই থাক
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৪০০৬১