বৃদ্ধা বিহারি : তানভীর মোকাম্মেল-এর কবিতা
০৫ ই অক্টোবর, ২০০৭ সকাল ৯:১৬
আজ প্রথম আলো-র সাহিত্য পাতায় প্রকাশিত কবিতাটি ভালো লাগলো। সবার সঙ্গে ভাগাভাগি করার ইচ্ছায় এখানে তুলে দিচ্ছি।
বৃদ্ধা বিহারি / তানভীর মোকাম্মেল
(ভারত বিভাগের ৬০তম বার্ষিকী উপলক্ষে)
লিখেন সাম্বাদিক সাব আমি বিহারি
পাটনা জেলায় ক্ষেতি ছিল হামাদের
আব্বাজান রেলওয়ের গুমটিগার্ড
সোয়ামিও রেলে লাইনম্যান
হামাদের চমন পুড়ে নতুন পতাকা হলো
যখন এলাম প্রথম পাকিস্তান মালগাড়িতে দিন গুজরান
আজও কানে বাজে শান্টিং ইঞ্জিন
এ কলোনি ও কলোনি
কেটে গেলো জিন্দেগির দিন;
তারপর কী ঘটল মুলুকে বাঙাল
সেবারে পুড়েছিল ঘর এবারে কপাল
স্বামী শান্তাহারে খুন হলো মেয়ে-জামাই ময়মনসিংয়ে
দিনাজপুরে ছেলেকে ডেকে নিল মিটিং বলে
৩৬ বছর পার হলো সে মিটিং আজও শেষ হলো না!
লিখেন এনজিও আপা আমি বিহারি
মেজ ছেলে অনেক তকলিপ করে পালিয়েছে পাকিস্তান
আরেক মেয়েও করাচি রঙ্গি টাউন
বাইশ বছর ওদের সুরত দেখি না
আর ছোট ছেলেটা গুল্লু
ভিসার অপেক্ষায়
দারু খায় আর কী কী যেন খায় জোয়ান ছেলেরা
ক্যাম্পে তো আসমান নেই ফেরেশতারা তাই দেখতে পান না!
লিখেন বিদেশি স্যার আমি বিহারি
কিতনা জেনারেল আয়া গ্যায়া
লেকিন ম্যায় আজ ভী ইন্তেজার মে হুঁ
কব যায়েঙ্গে পাকিস্তান
ইয়া কবরিস্থান!
চোখে হামার ছানি এখন ভালো দেখি না
শুধু ইয়াদ হয় পাটনায় আমাদের ক্ষেতির কথা
আর ভালো লাগে ঝরঝর বর্ষা বাংলার
যেন তা সমান আমার কান্নার আর
রাতের খোয়াব দেখি পাকিস্তানের পাহাড়
লেকিন আপসোস খোদাকা এতনা বড়া দুনিয়ায়
কোনো মুলুকেই মাকান নেই হামার;
ইয়ে সাম্বাদিক সাব, ইয়ে এনজিও আপা, ইয়ে বিদেশি স্যার
আপা জারা জিন্নাহ সাব সে পুঁছিয়ে না
মেরা ওয়াতান কিধার?
জি, লিখ লিজিয়ে ... ম্যায় বিহারি হুঁ!
----------------------------
১০ সেপ্টেম্বর, ২০০৭
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বৃদ্ধা বিহারি : তানভীর মোকাম্মেল-এর কবিতা, বৃদ্ধা বিহারি : তানভীর মোকাম্মেল-এর কবিতা ;
প্রকাশ করা হয়েছে: আমার দিনকাল বিভাগে । সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০০৭ সকাল ১১:১৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মুহম্মদ জুবায়ের বলেছেন:
জ্বিনের বাদশা, এ দেশে স্বাধীনতার পরপর কিছু সময় পালিয়ে বেড়ানো ও সামাজিক হেনস্থা ছাড়া রাজাকার ও খুনী অপরাধীরা তেমন কোনো সাজা ভোগ করেইনি বলতে গেলে। অথচ এই বিহারিরা পুরুষানুক্রমে তা ভোগ করে যাচ্ছে। এর একটা সমাধান অবশ্যই হওয়া উচিত।তানভীর সম্প্রতি তাজউদ্দীন ও গার্মেন্টস-এ কাজ করা মেয়েদের নিয়ে দুটি ডকুমেন্টারি করেছেন। দেখেছেন? আমার এখনো দেখা হয়নি। আপনার ধন্যবাদ ও মন্তব্য তাঁকে পৌঁছে দেওয়া হবে যথাসময়ে।
ইন্টারনেটে থাকলে কাইন্ডলি ইউআরএলটা জানাবেন
কালপুরুষ বলেছেন:
ধন্যবাদ মু. জুবায়ের একটা চমত্কার ও বাহারি কবিতা শেয়ার করার জন্য। কবিতার কথা ও মর্মার্থ ফুটিয়ে তোলে এক বিহারী বৃদ্ধার আহাজারি।
মনিটর বলেছেন:
শেয়ার করার জন্য ধন্যবাদ।
মুহম্মদ জুবায়ের বলেছেন:
ধন্যবাদ @ কালপুরুষ ও মনিটর।
.গন্ডার. বলেছেন:
অন্যরকম কবিতা, শেয়ার করার জন্য থ্যাংকস
মাহবুব সুমন বলেছেন:
মন খারাপ করা কবিতা। সবার উপর মানব ধর্ম,
-----
নাগরিকত্ব ব্যপারটা অনেক বিতর্কিত, সমর্থন করতে পারছি না। এই বিহারীদের হাতে যাদের স্বজন মারা গিয়েছে তারা ছাড়া আর কেউ এর কস্ট ভুলবে না।
মুহম্মদ জুবায়ের বলেছেন:
মন্তব্যের জন্যে ধন্যবাদ @ গন্ডার ও মাহবুব সুমন।
শেখ জলিল বলেছেন:
তানভীর মোকাম্মেল-এর অসাধারণ কাজ সবসময়ই মুগ্ধতা ছুঁয়ে যায়। ..এবার পড়লাম তাঁর লেখা একটি পরিপূর্ণ মানবতার কবিতা।
অন্যআমি বলেছেন:
অসাধারণ।কাজ করছি উর্দুভাষীদের co-cultural communication practice নিয়ে। ওদের কষ্টের জায়গাটা কী গভীর আর তীক্ষ্ণভাবে অথচ সরল ভাষায় ধরা পরেছে কবিতার ফ্রেমে।
ধন্যবাদ, শেয়ার করার জন্য।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















আমার মনে হয় যারা চায় তাদের সবাইকে নাগরিকত্ব দিয়ে ব্যাপারটার ফয়সালা করা উচিত