ব্লগের আমি ব্লগের তুমি ব্লগ দিয়ে যায় চেনা

১৯৭১ সালে কিছু হয়েছিলো নাকি?

২৬ শে অক্টোবর, ২০০৭ সকাল ৯:২৮

শেয়ারঃ
0 0 0

আজ কে একজন বলেছে (একে চিনি নাকি? মনে পড়লো না) বাংলাদেশে যুদ্ধপরাধী বা স্বাধীনতাবিরোধী বলে কিছু ছিলো না কোনোকালে।

ঠিক কথা। যুদ্ধ হলে তবে না যুদ্ধাপরাধী থাকার কথা ওঠে। এ দেশে যুদ্ধ কবে হয়েছিলো? অর্বাচীনদের জানিয়ে দাও, আমাদের স্বাধীনতা আকাশ থেকে অবতীর্ণ হয়েছিলো।

এইসব ভাবতে ভাবতে কী কী আর মনে পড়ে না তার একটা তালিকা করা গেলো:

১. ওই বছর এ দেশে মৃত্যুহার অতি উচ্চ হয়ে পড়েছিলো বলে কেউ কেউ দাবি করে। কারণ হিসেবে বলা হয় নির্বচার হত্যা। বিষয় অমীমাংসিত।

২. ওই বছর সারা দেশ জুড়ে একটা গণভ্রমণের প্রবণতা দেখা গিয়েছিলো। বাড়িঘর ছেড়ে মানুষ বনেজঙ্গলে যায় উৎসব করতে। মিলিটারির কথা বলে বাচ্চাদের কান্না থামানোর এক চমকপ্রদ উপায় এই সময়ে উদ্ভাবিত হয়েছিলো, যা আজও মাঝে মাঝে কার্যকর।

৩. জানা যায়, এক কোটি লোক পাশের দেশে যায় পিকনিক করতে। এতো বিশাল আকারের দীর্ঘস্থায়ী পিকনিক পৃথিবীর ইতিহাসেই কম হয়েছে বলে জানা যায়।

৪. একদল বেয়াড়া অবাধ্য বালক ও যুবক যুদ্ধ যুদ্ধ খেলার অভিনয় করেছিলো তখন।

৫. আমার বাল্যকালের বন্ধু সাইফুল, বাদশা ও আলতাফ আলীকে কেন কে জানে আর কোনোদিন খুঁজে পেলাম না। ছটফটে দুলালের দুটি চোখই কী এক অলৌকিক উপায়ে নেই হয়ে গেলো।

৬. সুদর্শন মাসুদ ও আরেক বন্ধুর ছোটো ভাই স্কুলে-পড়া বালক টিটুর নামের আগে শহীদ লেখা ফ্যাশন হয়ে গেলো।

৭. বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম নামকরণের মানে কী? সে না হয় ছিলো এক প্রতিশ্রুতিবান ফুটবলার, না হয় ৭১-এর মাঝামাঝি থেকে আর কখনো তাকে কোথাও দেখা যায়নি। তার নামে স্টেডিয়াম?

আরো অনেক অনেক কথা মনে পড়েনি। সময় পেলে পরে লেখা যাবে। ইচ্ছে হলে আপনিও কিছু যোগ করে দিতে পারেন।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ১৯৭১ সালে কিছু হয়েছিলো নাকি? ;
প্রকাশ করা হয়েছে: আমার দিনকাল  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৬ শে অক্টোবর, ২০০৭ সকাল ৯:৩৬
আরণ্যক যাযাবর বলেছেন: দীর্ঘশ্বাস!

৮. বাঙালিদের তখনকার নেতা কী এক অদ্ভূত কারণে পশ্চিম পাকিস্তানে বেড়াতে গিয়েছিলেন ১০ মাস মতোন। বোধহয়, পিকনিক করতে, তাই না?
২. ২৬ শে অক্টোবর, ২০০৭ সকাল ৯:৪৭
অপূর্ব বলেছেন: জামাতের নর পশু মুজাহিত ৭১ এর কুকর্মের কথা যে ভাবে অস্বীকার করল আমার মনে হল জামাতের জন্য মিথ্যা বলা জায়েজ।
৩. ২৬ শে অক্টোবর, ২০০৭ সকাল ৯:৫০
মুহম্মদ জুবায়ের বলেছেন: ভালো কথা, শেখ মুজিব নামের লোকটি আরো কী কী যেন করেছিলেন আমাদের বাঙালি করার জন্যে। @ আরণ্যক যাযাবর।

তাহাদের জন্যে আরো অনেককিছুই জায়েজ @ অপূর্ব।
৪. ২৬ শে অক্টোবর, ২০০৭ সকাল ১০:৩৪
নাজিম উদদীন বলেছেন: সবকিছু নিয়ে তামাশা। রাজাকারদের অপপ্রচার হালে পানি পাবে না।
৫. ২৬ শে অক্টোবর, ২০০৭ সকাল ১০:৪৪
জেনারেল বলেছেন: কে রেটিং কমায় লিষ্ট টা একটু দেন চিনে রাখি
৬. ২৬ শে অক্টোবর, ২০০৭ সকাল ১০:৫৫
ইরতেজা বলেছেন: মুহম্মদ জুবায়ের ভাই ভালো লিখেছেন
৭. ২৬ শে অক্টোবর, ২০০৭ সকাল ১০:৫৮
মুহম্মদ জুবায়ের বলেছেন: ধন্যবাদ নাজিম উদদীন ও ইরতেজা।

@ জেনারেল, কে রেটিং কমালো তাতে কী এসে যায়?
৮. ২৬ শে অক্টোবর, ২০০৭ সকাল ১০:৫৯
বিহংগ বলেছেন: ভালো লিখেছেন।৫+
১০. ২৬ শে অক্টোবর, ২০০৭ সকাল ১১:৩৫
মুকুল বলেছেন: আরো একটা কথা যোগ করতে পারেন। উনারা দাবী করে যে, উনারা যাই করে, বিধি মোতাবেক করে। সুতরাং,

৭১ এ যত কুকর্ম করেছিলো, বিধি মোতাবেক করেছিলো।
*****
১১. ২৬ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১২:৩১
মাহবুব সুমন বলেছেন: ৭১ এ গন্ডগোল হয়েছিলো,
এছলাম রক্ষ্যা করার জন্য আকাশ থেকে ফেরেশতা নেমে এসেছিলো,
দূষ্কৃতিকারীদের নিবারনের জন্য পাকভুমির সোনার ছেলেরা ঈমানী জোসে ঝাঁপিয়ে পড়েছিলো,
মালে গনিমত হিসেবে কাফের বাঙালী নারীদের বিছানায় নেয়া হয়েছিলো,
আর কতো বলবো :(
আরেকটি যুদ্ধ এখনই দরকার।
১২. ২৬ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:২৪
মুহম্মদ জুবায়ের বলেছেন: এখনও তারা বিধি মোতাবেক গলাবাজি করে যাচ্ছে @ মুকুল।
১৩. ২৬ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:৫০
মুহম্মদ জুবায়ের বলেছেন: ইসলামের নামে মিথ্যা বলা তাদের কোনোকালে বন্ধ হয়নি। @ মাহবুব সুমন
১৪. ২৬ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:৫২
কেমিক্যাল আলী বলেছেন: খবর টা দেখে মেজাজ টাই বিগড়ে আছে
১৫. ২৬ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:০২
ছায়ার আলো বলেছেন: হয়তো আর কিছুদিন পরে যুদ্ধাপরাধের দায়ে মুক্তিযোদ্ধাদের'ই উল্টো বিচার হবে!
১৬. ২৭ শে অক্টোবর, ২০০৭ রাত ১:০৭
মুহম্মদ জুবায়ের বলেছেন: কেমিক্যাল আলী ও ছায়ার আলো, ওদের জিজ্ঞেস করা দরকার ৭১-এর ১৬ ডিসেম্বর থেকে পরের কয়েকটি বছর তারা কোথায় ছিলো? যুদ্ধাপরাধী ছিলো না, স্বাধীনতাবিরোধী ছিলো না? তাহলে তারা লুকিয়ে ছিলো কেন? কীসের ভয় ছিলো?
১৭. ২৭ শে অক্টোবর, ২০০৭ রাত ১:২৩
"কুদরত আলী" বলেছেন: ওগো মস্তিষ্কে ওই অংশটুকু নাই মনে হয়

 

মোট সময় লেগেছে ০.৯৭৪৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
এখানটা শূন্যই থাক
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ