ব্লগের আমি ব্লগের তুমি ব্লগ দিয়ে যায় চেনা

হিরোশিমার সেই অ্যাটম বোমারু মারা গেলো

০২ রা নভেম্বর, ২০০৭ সকাল ১০:৩৭

শেয়ারঃ
0 0 0

পল টিবেটস নামের লোকটি আজ মারা গেলো। ৯২ বছর বয়সে। তার যখন ৩০ বছর বয়স তখন সে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কম সময়ে সর্বাধিক মানুষকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার কাজে শামিল হয়েছিলো। জাপানের হিরোশিমায় ১৯৪৫ সালের ৬ অগাস্ট সর্বপ্রথম যে আণবিক বোমা ব্যবহার করা হয়, সেই বোমাবাহী বিমানের চালক ছিলো পল টিবেট। এই বোমায়, আদর করে যেটির নাম দেওয়া হয়েছিলো "ছোট্টো বালক" (লিটল বয়), নিমেষে এক লক্ষ মানুষ পৃথিবী থেকে নেই হয়ে যায়।

আমেরিকান বিমান বাহিনীর সদস্য হিসেবে পল টিবেট তখন আদেশ পালন করেছিলো মাত্র - এইভাবে হয়তো ঘটনাটিকে দেখা চলে। কিন্তু এই ভয়াবহ হত্যাকাণ্ডে একদিনের জন্যেও কিছুমাত্র অনুতাপ-পরিতাপ তার হয়নি। অথচ তার জবানিতেই জানা যাচ্ছে ধ্বংসের পরিধি কী বিশাল ছিলো। তাকে ব্রিফিং দেওয়া হয়েছিলো এই মর্মে যে, এই বোমাটি বিস্ফোরিত হবে ২০ হাজার টন ডিনামাইটের ধ্বংসক্ষমতা নিয়ে।

পল জানাচ্ছে, "দান্তে সেদিন আমাদের বিমানে থাকলে আতংকিত হতেন। কয়েক মিনিট আগেও সকালের উজ্জ্বল রোদে যে শহরটি দেখিছলাম তা এখন অতি কদর্য একটি দৃশ্যে পরিণত হয়ে গেছে। আগুন আর ধোঁয়ায় আর কিছু দেখা যায় না। সব নিশ্চিহ্ন হয়ে গেছে।"

এতোবড়ো ধ্বংসযজ্ঞ ঘটে গেছে জেনেও পল বলেছিলো, সেই রাতে সে খুব ভালো ঘুমিয়েছিলো। ঘটনার পর আরো ৬২ বছর বেঁচে ছিলো সে, তার কখনো অনুতাপ হয়নি।

খবরের কাগজ এবং আলোচনা-প্রতিবাদের শিরোনামে থাকা আমাদের দেশের কোনো কোনো টিবেট-শাবককে কি মনে পড়ে যায় না? এক হিসেবে পল টিবেট এদের পিতৃস্থানীয় তো বটেই!

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): হিরোশিমার সেই অ্যাটম বোমারু মারা গেলোহিরোশিমার সেই অ্যাটম বোমারু মারা গেলোহিরোশিমার সেই অ্যাটম বোমারু মারা গেলো হিরোশিমার সেই অ্যাটম বোমারু মারা গেলো ;
প্রকাশ করা হয়েছে: আমার দিনকাল  বিভাগে । সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০০৭ সকাল ১০:৩৮ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০২ রা নভেম্বর, ২০০৭ সকাল ১০:৪৩
কেএসআমীন বলেছেন: খবরটির জন্য ধন্যবাদ। এই ব্যাটার কারণেই হয়তো জাপান আজ এত উন্নত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জাপানকে নিম্নমানের নকলবাজ দেশ হিসেবেই চিনতো...
২. ০২ রা নভেম্বর, ২০০৭ সকাল ১০:৪৩
মাহবুব সুমন বলেছেন: খবরটা পড়েছি, মনে হয় তার জায়গায় থাকলে আমিও সে কাজই করতাম :(
৩. ০২ রা নভেম্বর, ২০০৭ সকাল ১০:৪৯
মুহম্মদ জুবায়ের বলেছেন: @মাহবুব সুমন, লেখাতেই উল্লেখ করেছি যে মার্কিন বিমান বাহিনীর সদস্য হিসেবে সে কর্তব্যকর্মই করেছে। আমার বিস্ময় তার অনুতাপহীনতায়।
৪. ০২ রা নভেম্বর, ২০০৭ সকাল ১০:৫০
নাজিম উদদীন বলেছেন: সৈনিকদের কাছে মাথার চেয়ে হাঁটুর গুরুত্ব বেশি।
তাই মনে হয় অনুতাপ হয়নি।
এরমধ্যেও অনেকে পাগল হয়ে যায়, দুঃস্প্ন দেখে, স্বাভাবিক জীবন হারিয়ে যায় চিরতরে।
৫. ০২ রা নভেম্বর, ২০০৭ সকাল ১০:৫১
মাহবুব সুমন বলেছেন: সেটাই, কিছু কিছু অমানুষের কাছে অনুতাপ শব্দটাই নাই।
৬. ০২ রা নভেম্বর, ২০০৭ সকাল ১১:৫৬
অন্যমনস্ক শরৎ বলেছেন: পুতুলটা মারা গেল আর খেলা বেঁচে রইল। কি প
৭. ০২ রা নভেম্বর, ২০০৭ দুপুর ১২:০৬
লাস্ট সামুরাই বলেছেন: কি আর বলব, কি আর বলার আছে :(


সাম্রাজ্যবাদী শক্তির কাছে সাধারণ মানুষের আর কতটুকুই বা দাম ।
৮. ০২ রা নভেম্বর, ২০০৭ দুপুর ১২:৪৫
রুধীণ বলেছেন: জাপানে কেনো "স্ট্যাচু অব লিবারটি" মাথা উচুঁ করে দাড়িয়ে আছে ?
৯. ০২ রা নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৪৯
দ্বিতীয়নাম বলেছেন: হ, এমনি কইর‌্যা গো:আজম গং রাও মারা যাইবো।
১০. ০২ রা নভেম্বর, ২০০৭ বিকাল ৫:২৯
ফরিদ বলেছেন: গতকালই পড়লাম বিবিসিতে। দুঃস্বপ্নের মেকানিজমের এক পুতুল
১২. ০২ রা নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৭
মুহম্মদ জুবায়ের বলেছেন: "পুতুলটা মারা গেল আর খেলা বেঁচে রইল।"

অসাধারণ মন্তব্য করেছেন, অন্যমনস্ক শরৎ।
১৪. ০২ রা নভেম্বর, ২০০৭ রাত ৯:৩৫
সুখী মানুষ বলেছেন: মানুষ মারার কারিগর করে এদেরকে ট্রেইনআপ করে পশু বানানু হয়, পশুর আবার কিশের অনুতাপ? আজিজ সুপার মর্কেটের ঘটনায় কেউ কি অনুতাপ প্রকাশ করেছে?!
১৬. ০৫ ই নভেম্বর, ২০০৭ রাত ২:২৮
ছায়ার আলো বলেছেন: "পুতুলটা মারা গেল আর খেলা বেঁচে রইল।"
১৭. ১২ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১:০২
অচেনা বাঙালি বলেছেন: ফি নারে মিন জাহান্নাম

 

মোট সময় লেগেছে ১.০৫৩৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
এখানটা শূন্যই থাক
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ