ব্লগের আমি ব্লগের তুমি ব্লগ দিয়ে যায় চেনা

পড়ো অথবা পরো

৩১ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:৩০

শেয়ারঃ
0 0 0

'র' এবং 'ড়' নিয়ে একটা বিভ্রাট আমাদের প্রায়ই ঘটে, বিশেষ করে কথা বলার সময় হয়তো কিছু আলস্যবশেই 'ড়'-কে 'র' উচ্চারণ করে ফেলি। তো এই সত্যিকারের ঘটনাটি 'পরা' আর 'পড়া'-র গোলমাল সংক্রান্ত।

ধরা যাক ছেলেটির নাম অরূপ । তাদের বাড়িতে গ্রাম থেকে এসেছেন এক বয়স্ক আত্মীয়। তার নাম জুবায়ের। জুবায়েরের কীর্তিকলাপে আর ক্রমাগত বকর বকরের ঠেলায় অরূপ ভয়াবহ রকমের বিরক্ত। কিন্তু কিছু করার নেই, মুরুব্বিকে অসম্মান করা যায় না। এই অবস্থায় নিম্নরূপ সংলাপ বিনিময় হচ্ছে:

জুবায়ের: তুমি কী পরো (পড়ো অর্থে)?
অরূপ: জ্বি এই লুঙ্গি পরি, প্যান্ট পরি, পাজামা পরি...
জুবায়ের: না না তুমি কোথায় পরো (পড়ো)?
অরূপ: এই নাভির দুই ইঞ্চি নিচে।
জুবায়ের: তুমি নামাজ পরো (পড়ো) না?
অরূপ: জ্বি না, টাইট হয়!

 

প্রকাশ করা হয়েছে: বিবিধ রচনা  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩১ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:৪৪
এস্কিমো বলেছেন: আমি আপনার লেখা পরলাম (পড়লাম) :)
৩১ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:২৫

লেখক বলেছেন: :)

২. ৩১ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:১৬
মুজিব মেহদী বলেছেন: জুবায়ের ভাই, সচলের কমেন্টটা এখানেও দিয়ে দেই, কী কন?

আপনার চাঁচটা ধার নিয়ে আমিও একটা কথোপকথন সাজাবার চেষ্টা করলাম।
মুজিব : তুমি কী পড়ো (কি অর্থে)?
জুবায়ের : গল্প, উপন্যাস, কবিতা...
মুজিব : না না তুমি কী পড়ছো এখন (কি অর্থে)?
জুবায়ের : রণজিৎ দাশের সমুদ্র সংলাপ।
মুজিব : আরে বলছি তুমি কী পড়ছো (কি অর্থে)?
জুবায়ের : 'জুতো চুরি করবে বলে মন্দিরে এসেছ।...'
৩. ৩১ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:৪০
মুহম্মদ জুবায়ের বলেছেন: আপত্তি করার সুযোগ আছে? :)

 

মোট সময় লেগেছে ০.৯৩৬৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
এখানটা শূন্যই থাক
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ