আমার দিনলিপি

ব্লগের আমি ব্লগের তুমি ব্লগ দিয়ে যায় চেনা 

চুপকথা : উপন্যাসের খসড়া - অখণ্ড পিডিএফ

২৫ শে জুলাই, ২০০৭ দুপুর ১২:০২

ধারাবাহিক প্রকাশের সময় অনেকে লেখাটি অখণ্ড অবস্থায় দিতে বলেছিলেন। তাঁদের জন্যে এবং আরো কেউ যদি আগ্রহী হন, চুপকথা এখানে পিডিএফ আকারে রক্ষিত হলো।

Click This Link

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

চুপকথা : উপন্যাসের খসড়া (পর্ব ২৪ এবং শেষ)

২৪ শে জুলাই, ২০০৭ সকাল ১০:১১

১৭

"আমার তো ঘর নেই, আছে ঘরের দিকে যাওয়া..."

প্লেনের একটানা গোঁ গোঁ আওয়াজ কী একঘেয়ে ও ক্লান্তিকর! এই যাত্রার যেন আর শেষ নেই। তা হোক, আমার øস্নায়ু সজাগ ও সতেজ, অনুভূতি তীক্ষ্ণè ও একমুখী। একসময় অদৃশ্য পাইলটের কণ্ঠস্বর শোনা যায় - আর কিছুক্ষণের মধ্যেই ঢাকা বিমানবন্দরে অবতরণের ঘোষণা। এতোকাল পরে দেশে...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

চুপকথা : উপন্যাসের খসড়া (পর্ব ২৩)

২৩ শে জুলাই, ২০০৭ সকাল ১০:০৭

১৬

The war is over, if you want it...

১৯৭২-এর জানুয়ারি। শান্তাহার থেকে ট্রেনে উঠবো, নিজের শহরে ফিরছি। দেখি ট্রেনের গায়ে পূর্ব পাকিস্তান রেলওয়ে মুছে আলকাতরা দিয়ে হাতে লেখা হয়েছে বাংলাদেশ রেলওয়ে। সেই প্রথম প্রকাশ্যে বাংলাদেশ নামটি উৎকীর্ণ দেখি। অপটু হাতে লেখা, তবু কী রোমাঞ্চ, কী স্পর্ধিত গৌরব! বিহারী-অধ্যুষিত এলাকা শান্তাহার,...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

চুপকথা : উপন্যাসের খসড়া (পর্ব ২২)

২২ শে জুলাই, ২০০৭ সকাল ১০:২৬

১৫

জীবনের অর্ধেকের বেশিকাল যে দেশে অতিবাহিত হলো, তা আমার দেশ নয়। হবে না কোনোদিন। নিশ্চিত জানি বলে হয়তো এই বিষয়ে আমি কিছু বেশি অনুভূতিপ্রবণ। প্রতিদিনই কোনো না কোনো একটি অনুষঙ্গ পেয়ে যাই যখন অনিবার্যভাবে মনে পড়ে যাবে, আমি এখানকার কেউ নই। অনেকদিন আগে একবার আমাদের অফিসে সিকিউরিটি অ্যালার্ম বসানোর জন্যে...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

চুপকথা : উপন্যাসের খসড়া (পর্ব ২১)

২১ শে জুলাই, ২০০৭ সকাল ১০:২৪

১৪

মাঠে ক্রিকেট চলছে। বাংলাদেশ টেস্ট খেলছে তিন বছর ধরে, তাতে প্রথম জয়ের মুখ এখনো দেখা হয়নি। দশটি টেস্ট ক্রিকেট খেলুড়ে দেশের মধ্যে কনিষ্ঠতম এবং শক্তিতে সবার চেয়ে দুর্বল। তা হোক, তবু তা আমার দল, হারতে হারতেই একদিন ঠিক উঠে দাঁড়াবে।

আমার দেশটি হয়তো খেলছে পার্থ অথবা মুলতান, কিংবা ব্রিজটাউনে। খেলা যেখানেই...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

চুপকথা : উপন্যাসের খসড়া (পর্ব ২০)

২০ শে জুলাই, ২০০৭ সকাল ১০:০২

১৩

কয়েক মাস আগে একটি ভিডিও দেখেছিলাম। এ দেশে যাকে হোম ভিডিও বলে, সেই গোত্রের - একজন মানুষের অত্যন্ত ব্যক্তিগত আত্ম-অনুসন্ধানের সফল ও আনন্দদায়ক পরিণতির ছোট্টো দলিল। কিন্তু সব মিলিয়ে তাতে নিদারুণ এক কাহিনীর আভাস। ঘণ্টাখানেক দৈর্ঘ্যের ভিডিও শুধু পরিণতির ছবিটি দেখায়, সম্পূর্ণ গল্প বলে না। পরে প্রাসঙ্গিক তথ্য, পেছনের গল্পটি...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

চুপকথা : উপন্যাসের খসড়া (পর্ব ১৯)

১৯ শে জুলাই, ২০০৭ সকাল ৯:৫৮

১২

কতোবড়ো দুর্ভাগ্য আমাদের, তাই ভাবি। কী করে যে কী হয়ে গেলো, এইসব কথা এখন আর প্রকাশ্যে বলা সম্ভব হয় না। দেশে ক্ষমতাবানরা বলতে দেয় না, শুনতেও চায় না। আর এই পরবাসে আমরা একদিন দেশের জন্যে যুদ্ধ করেছি শুনলে মানুষ অবাক হয়ে তাকায়, ভাবে পাগল নাকি? কথায় কথায় তারা আজ বাংলাদেশের...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

চুপকথা : উপন্যাসের খসড়া (পর্ব ১৮)

১৮ ই জুলাই, ২০০৭ সকাল ১০:০৭

১১

ঘরে ফিরে দিনু ভাইকে ফোন করি। দিনু ভাই থাকেন কানাডায় নায়াগ্রার কাছে একটি ছোটো শহরে। মন-মেজাজ ঠিক না থাকলে মাঝেমধ্যে তাঁকে ফোন করি, অনেক কথা বলি। যুদ্ধের সময় মিলিটারি তাঁকে ধরে নিয়ে গিয়েছিলো ছোটো ভাই লিনু ও দুলাভাই আলতাফ মাহমুদসহ। দুই ভাই অর্ধমৃত অবস্থায় ফিরে এলেও আলতাফ মাহমুদের খোঁজ কোনোদিন...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

চুপকথা : উপন্যাসের খসড়া (পর্ব ১৭)

১৭ ই জুলাই, ২০০৭ সকাল ৯:৫৯

১০.৩

এতোক্ষণ অমনোযোগে একটি পুরনো ম্যাগাজিনের পাতা উল্টে যাচ্ছিলাম। কথাবার্তার কিছু কানে আসছিলো, কিছু শুনিনি। এই ধরনের আলাপ কানে তোলার দরকার মনে হয় না বলে সচরাচর চুপচাপ থাকি। নেহাত অসহ্য লাগলে উঠে বাইরে যাই, সিগারেট ধরিয়ে টানতে থাকি। শেষের কথাটি মাথায় ধাক্কা দিয়ে আমাকে সচকিত করে দেয়। ইন্ডিয়ান আর্মি বাংলাদেশ...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

চুপকথা : উপন্যাসের খসড়া (পর্ব ১৬)

১৬ ই জুলাই, ২০০৭ সকাল ১১:১৩

১০.২

আসমানের জন্মদিনের অনুষ্ঠানে লোকজন ভালোই হয়েছিলো। আমেরিকানরা বাচ্চাদের জন্মদিনে তাদের কিছু বন্ধুবান্ধব জুটিয়ে পিৎজা প্ল্যানেট বা ওই জাতীয় কোথাও নিয়ে যায় কয়েক ঘণ্টার জন্যে। সেখানে বাচ্চাদের খেলাধুলার দেদার আয়োজন, খেলা হয়ে গেলে ভরপেট পিৎজা ও কেক খেয়ে বাড়ি যাও। বাবা-মায়েরা সেখানে আমন্ত্রিত হয় না। ছোটো ছেলেমেয়েদের জন্যে আয়োজন এইরকমই...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে



    পরের পাতা >> ›
মোট সময় লেগেছে ০.১০৬২ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
এখানটা শূন্যই থাক
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ১৭১টি
  • মন্তব্য করেছেন: ৬০৩টি
  • মন্তব্য পেয়েছেন: ১৫৪৭টি
  • ব্লগ লিখেছেন:  ৫ বছর ১ মাস
  • ব্লগটি মোট  ৫৮৩৪৭ বার দেখা হয়েছে

আমার গ্রুপ সমুহ

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ