ব্লগের আমি ব্লগের তুমি ব্লগ দিয়ে যায় চেনা

আর প্রস্থানোদ্যত নন, তিনি প্রস্থান করলেন
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:০৩
জানা ছিলো, সময়ের ব্যাপার মাত্র। সময় ফুরিয়ে আসছে, তিনি চলে যাবেন। বাংলাদেশের ফুটবলের স্বর্ণযুগের এক প্রধান স্তম্ভ নান্নু চলে গেলেন। এইমাত্র খবর পাওয়া গেলো।
মাত্র কয়েক ঘণ্টা আগে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়ে জেনেছিলাম, ভালো না। কথা বলতে গেলে কেঁদে ফেলতেন। চলে যাচ্ছেন, জেনে গিয়েছিলেন তো!
সপ্তাহ তিনেক আগে Click This Link তাঁর সম্পর্কে...
- ২৯টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৮৯৯বার পঠিত
‘ভাঙনের শব্দ শুনি’
১৭ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:১৪
এই রচনার শিরোনাম সেলিম আল দীনের লেখা একটি টিভি নাটক থেকে ধার করা। আশির দশকের গোড়ার দিকে বিটিভিতে অসম্ভব জনপ্রিয়তা পাওয়া একটি মিনি সিরিয়াল। যতোদূর মনে পড়ে, এই টিভি পর্দায় হুমায়ূন ফরীদির সর্বপ্রথম খল চরিত্রে অভিনয়, অতি তরুণ বয়সে সে করেছিলো মধ্যবয়সী গ্রাম্য মাতবর সেরাজ তালুকদারের চরিত্রটি। ‘আমি তো জমি...
- ১২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪৭৫বার পঠিত
ব্লগাধিপতিদের দৃষ্টি আকর্ষণ : এটা কি নতুন বাগ?
২০ শে জুন, ২০০৭ রাত ১০:৩১
একটু আগে ব্লগে এসে লগ ইন করার আগেই দেখি, লগড-ইন হয়ে বসে আছি। সর্বশেষ লগ ইন করেছিলাম প্রায় বারো ঘণ্টা আগে। তারপর যথারীতি লগ-আউট করেছি, ব্রাউজারও বন্ধ করেছি।
তাহলে? নতুন বাগ বলে সন্দেহ করি। কেউ দেখবেন?
- ৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩১৫বার পঠিত
তাসনিম নুসরাত এবং আর যারা চলে যাবেন ভাবছেন
০৪ ঠা জুন, ২০০৭ ভোর ৬:৩৬
তাসনিম নুসরাত, আপনার কোনো লেখায় আমি মন্তব্য করেছি কি না মনে করতে পারছি না। তবে কিছু কিছু পড়েছিলাম।
গতকাল কারো একটা পোস্টে (সম্ভবত এস. এম. মাহবুব মুর্শেদের) লিখেছিলাম, চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খাওয়ার কোনো মানে নেই। অনেকে যেমন রাগের মাথায় তিন তালাক বলে, তা-ও এই জাতের কাজ বলে আমার...
- ৫টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩১৪বার পঠিত
টপ রেটেড পোস্ট - আজকের চেহারা
০৩ রা জুন, ২০০৭ সকাল ১১:২৬
ব্লগের প্রথম পাতায় টপ রেটেড পোস্ট অংশটি দেখে আনন্দ হলো আজ। "তাহারা" আজ সেখানে অনুপস্থিত। এইরকমই দেখতে চাই।
- ৭টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩১৪বার পঠিত
জিয়া শহীদ, শেখ মুজিব নন কেন?
৩০ শে মে, ২০০৭ সকাল ১০:৪২
এই প্রশ্নটি দীর্ঘদিন ধরে মাথায় প্রশ্ন হয়ে আছে, উত্তর পাওয়া যাচ্ছে না। জিয়াউর রহমানকে যদি শহীদ বলা হয়, শেখ মুজিবকেও শহীদ বলা দরকার। আমার যুক্তিগুলি এরকম:
১. মুজিব এবং জিয়া ছয় বছরের ব্যবধানে যখন নিহত হয়েছিলেন, দু'জনেই বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের পদে ছিলেন। দু'জনেই সামরিক বাহিনীর সদস্য/অফিসারদের গুলিতে নিহত হন যা ক্যু হিসেবে...
- ৩২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪৩২বার পঠিত
জয় গোস্বামীর একটি কবিতা
২৭ শে মে, ২০০৭ রাত ১১:৫২
সম্প্রতি পশ্চিম বাংলায় সিঙ্গুর ও নন্দীগ্রামে শিল্পায়নের জন্যে চাষীদের জমি অধিগ্রহণের সরকারি তৎপরতা নিয়ে যে ঘটনাগুলো ঘটেছে, সেই বিষয়ে জয় গোস্বামীর লেখা একটি কবিতা:
শাসকের প্রতি
জয় গোস্বামী
আপনি যা বলবেন আমি ঠিক তা-ই করব, তা-ই শুনব, তা-ই খাব,...
- ৫টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩০৩বার পঠিত
ব্লগেটিকেট কী বলে?
১৯ শে মে, ২০০৭ দুপুর ১২:৩৫
ব্লগে কিস্তিতে প্রকাশিত আমার সদ্যসমাপ্ত উপন্যাস 'পৌরুষ' অখণ্ড পোস্ট করা যায় বা উচিত হয় কি না, এই বিষয়ে মনস্থির করে উঠতে পারছি না। ব্লগেটিকেট (ব্লগভুবনের এটিকেট) কী বলে? আপনারা মতামত দিয়ে সাহায্য করবেন? অনুচিত হলে করতে চাই না। ব্লগারদের বিরক্তির কারণ হওয়ারও ইচ্ছে নেই।
- ২২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩১৩বার পঠিত
উপন্যাস : পৌরুষ - কিস্তি ১৪
০৬ ই মে, ২০০৭ সকাল ১১:২৪
৪.২
সিগারেট ধরিয়ে চুপচাপ টানছিলো বিজু। রানু বলে, কী ভাবছেন?
আজ কার মুখ দেখে সকাল হয়েছিলো তাই মনে করার চেষ্টা করছি।
কেন?...
- ১১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৯২বার পঠিত
কী বিপদ! এডিট করতে গিয়ে লেখা উধাও
২৭ শে এপ্রিল, ২০০৭ সকাল ৯:৫৫
বিপদ না জ্বালাতন বলবো বুঝতে পারছি না। আমার পুরনো একটি পোস্টে সংখ্যাগুলো ইংরেজি হয়ে যাওয়াতে খুব চোখে লাগছিলো। ভাবলাম এডিট করে সেভ করলেই ঠিক হয়ে যাবে। এখন লেখার শিরোনাম দেখা যাচ্ছে, লেখাটি নয়। কিন্তু এডিট বাটনে চাপ দিলে দেখতে পাচ্ছি।
এই আছে এই নেই নাম দিয়ে একটা পোস্ট দিয়েছিলাম ব্লগের...
- ১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৫৮বার পঠিত




