ব্লগের আমি ব্লগের তুমি ব্লগ দিয়ে যায় চেনা

গল্পের শেষ যেভাবে : প্রস্থানোদ্যত আমাদের কালের একজন নায়ক
২৪ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:১০
প্রিয় নান্নু ভাই, আমাকে আপনি চেনেন না। চেনার কথা নয়, কোনো উপলক্ষ কখনো সেভাবে তৈরি হয়নি। তবু আপনাকে ভাই সম্বোধন করলাম কেন? কারণ আমি আপনাকে চিনি অনেককাল ধরে। আপনি সেই প্রজাতির মানুষ যাঁকে লক্ষ মানুষ চেনে এবং তাদের অনেকেই আপনাকে ঠিক আমার মতোই খুব কাছের মানুষ বলে জানে। আরেকটি কারণ...
- ৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪৩০বার পঠিত
পড়ো অথবা পরো
৩১ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:৩০
'র' এবং 'ড়' নিয়ে একটা বিভ্রাট আমাদের প্রায়ই ঘটে, বিশেষ করে কথা বলার সময় হয়তো কিছু আলস্যবশেই 'ড়'-কে 'র' উচ্চারণ করে ফেলি। তো এই সত্যিকারের ঘটনাটি 'পরা' আর 'পড়া'-র গোলমাল সংক্রান্ত।
ধরা যাক ছেলেটির নাম অরূপ । তাদের বাড়িতে গ্রাম থেকে এসেছেন এক বয়স্ক আত্মীয়। তার নাম জুবায়ের। জুবায়েরের কীর্তিকলাপে...
- ৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪০১বার পঠিত
হাবিব, বন্ধু আমার
২৫ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:২৩
চিত্রকর কাজী হাসান হাবিব অকালে প্রয়াত হন ১৯৮৮ সালের ২৫ ডিসেম্বর। ওই দিনই ছিলো তাঁর চল্লিশতম জন্মদিন। এই রচনাটি তাঁকে স্মরণ করে লেখা ২০০৩-এ, তাঁর মৃত্যুর ১৫ বছর পর। প্রথম আলো-তে ছাপা হয়েছিলো।
১.[/sb
একটি ছবির নাম আপনি দিয়েছিলেন ‘উইদিন, উইদাউট’। আপনার প্রথম একক প্রদর্শনীর প্রস্তুতির সময় ছবিটির উপযুক্ত বাংলা নামের জন্যে...
- ১৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪০১বার পঠিত
হুমায়ুন আজাদ যেখানে জিতে গেছেন
১৩ ই আগস্ট, ২০০৭ সকাল ৯:২৬
১.
বৈপরীত্যে ভরা মানুষের জীবন। হুমায়ুন আজাদের জীবনও তার ব্যতিক্রম ছিলো না। প্রশংসা করে লিখলেন "শামসুর রাহমান : নিঃসঙ্গ শেরপা" নামের বইটি, সেই শামসুর রাহমানের নামে এখানে ওখানে কুৎসা গেয়েছেন তিনি নিজে। মতামত প্রকাশে কিছুটা চমক সৃষ্টির ঝোঁকও তাঁর ছিলো বলে মনে হয়, যা তাঁর বুদ্ধিবৃত্তির সঙ্গে ঠিক খাপ খায়...
- ৬৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৩০৪বার পঠিত
লোপার গন্তব্য ও তার সঙ্গে না-হওয়া বোঝাপড়া
১২ ই আগস্ট, ২০০৭ দুপুর ১:৫০
রাত সাড়ে দশটায় বেরিয়েছি। হাতে এক ঘণ্টা সময়, লোপার ফ্লাইট পৌঁছবে সাড়ে এগারোটায়। ট্যাক্সিতে এয়ারপোর্ট বিশ-পঁচিশ মিনিটের দূরত্ব। তবু একটু সময় নিয়ে যাওয়া ভালো। সিঙ্গাপুর শহর সম্পর্কে মোটামুটি একটা ধারণা হয়েছে, এক সপ্তাহে যতোটা হওয়া সম্ভব।
সাল ১৯৯১। মে মাসের তীব্র গরমে সিঙ্গাপুর এসেছি। স্ত্রী-কন্যা তখনো ডালাসে, এখানে বাড়িঘর ঠিক...
- ১৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৬০৩বার পঠিত
শহীদ কাদরী বললনে : 'দুর, লিখে কী হবে!' (পরিশিষ্ট)
০৯ ই জুন, ২০০৭ রাত ৯:৪৯
'লিখে কী হবে' বলা কবির সাম্প্রতিক একটি কবিতা না দিলে মনে হয় লেখাটি অসর্ম্পূণ থেকে যায়।
-----------------------------------
যাত্রা // শহীদ কাদরী
জলের দিকে জল ভেসে যায়
হাওয়ার দিকে হাওয়া...
- ৭টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৩২বার পঠিত
শহীদ কাদরী বললেন 'দুর, লিখে কী হবে!' (শেষ পর্ব)
০৯ ই জুন, ২০০৭ সকাল ১০:৪৪
৫.
বাংলা সাহিত্যের অধ্যাপক হলেও আমার পিতা রবীন্দ্রনাথ-পরবর্তী কবিতার অনুরাগী ছিলেন না। তাঁর ভাষায় ‘আধুনিক কবিতা’ দুরূহ ও দুর্বোধ্য। তবু কোন রহস্যবলে কে জানে, ষাটের দশকের শেষদিকে দুটি কবিতার বই আমাদের বাড়িতে উপস্থিত হয় - শামসুর রাহমানের ‘বিধ্বস্ত নীলিমা’ এবং শহীদ কাদরীর ‘উত্তরাধিকার'’।
তখন আমি স্কুলে পড়ি। ‘উত্তরাধিকার’ বইটি সাধারণ বইয়ের আকারের...
- ২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২১১বার পঠিত
শহীদ কাদরী বললেন : 'দুর, লিখে কী হবে!' (পর্ব ২)
০৮ ই জুন, ২০০৭ সকাল ১১:১৩
৩.
"না, শহীদ সে তো নেই; গোধূলিতে তাকে
কখনও বাসায় কেউ কোনদিন পায়নি, পাবে না।
... ... ... ... ... ... ... ... ... ...
সভয়ে দরোজা খুলিÑ- এইভাবে দেখা পাই তার - মাঝরাতে;
জানি না কোথায় যায়, কি করে, কেমন করে দিনরাত কাটে
... ... ... ... ... ... .........
- ৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৫৬বার পঠিত
শহীদ কাদরী বললেন : 'দুর, লিখে কী হবে!' (পর্ব ১)
০৭ ই জুন, ২০০৭ সকাল ৯:৩৫
১.
জ্যামাইকা। না, ভ্রমণবিলাসীদের তীর্থস্থান ক্যারিবীয় দ্বীপ জ্যামাইকা নয়। এখানে উন্মুক্ত সমুদ্রতট ও তার বালুকারাশি, সমুদ্রের বিস্তার ও উদার নীল আকাশ নেই। এই জ্যামাইকা ইট ও কংক্রিটের অরণ্য নিউ ইয়র্ক শহরের একটি অঞ্চল। এই জ্যামাইকা আকাশ আড়াল-করা উঁচু দালানকোঠায় পরিপূর্ণ, পথ আকীর্ণ ছুটন্ত জন ও যানে। এখানে পারসন্স বুলেভার্ড-এর বহুতল অ্যাপার্টমেন্ট...
- ১৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩০৩বার পঠিত
স্মরণ : আমাদের সুরাইয়া খানম
২৯ শে মে, ২০০৭ সকাল ৯:৪৫
[কবি এবং আমার শিক্ষক সুরাইয়া খানমের মৃত্যুর প্রথম বর্ষপূর্তি ছিলো ২৫ মে। এই লেখাটি তাঁর মৃত্যুর পরপরই ঢাকার একটি পত্রিকায় প্রকাশিত হয়েছিলো। সামহোয়্যারইন ব্লগের পাঠকদের জন্যে নিবেদন করি আজ।]
সুরাইয়া খানম চলে গেলেন গত ২৫ মে। আমেরিকার মরুময় রাজ্য আরিজোনার একটি শহরে তিনি বাস করতেন জানতাম। হয়তো দুরূহ ছিলো না, তবু...
- ৭টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২২৩বার পঠিত




