আমার দিনলিপি

ব্লগের আমি ব্লগের তুমি ব্লগ দিয়ে যায় চেনা 

প্রথম আলো যা হারালো

২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:৩০

সর্বশেষ আলপিন/কার্টুন কাণ্ডে আরেকবার দেখা গেলো কী তুচ্ছ কারণে ধর্মান্ধরা ঘোঁট পাকাতে পারে। তারা এ দেশ ও সমাজকে ১৪০০ বছর পেছনে নিয়ে যেতে চায় যে কোনো প্রকারে।

কিন্তু এই ঘটনায়, বিশেষ করে প্রথম আলোর ভূমিকায়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো মুক্তচিন্তার ধারাটি।

ঘটনা এতোই তুচ্ছ যে প্রথম আলোর সবরকম যুক্তি ছিলো এই নন-ইস্যুর...

পোস্টটি ৬ জনের ভাল লেগেছে

এ জগতে হায় সেই বেশি চায়

১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:৪৬

আজকের প্রথম আলো-তে প্রথম পাতায় দুটি প্রতিবেদন ছাপা হয়েছে। একটিতে আমাদের বিগত সরকারের অর্থমন্ত্রীর নাম কেনার খায়েশের কথা আছে। সিলেট-মৌলভীবাজার এলাকায় প্রায় শ'খানেক শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনায় নির্লজ্জের মতো নিজের নাম বসিয়েছেন সরকারি টাকায়। মনে হচ্ছে আর কয়েক বছর সময় পেলে বৃহত্তর সিলেট অঞ্চলকে নিজের নামে নামকরণ করে ফেলতেন।

পুরো...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

'এখন এসব বোলো না' (দেশে সবকিছু স্বাভাবিক!)

২৮ শে আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৬:১১

মেয়েটিকে চিনি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকে। তখন তার বয়স ৫-৬। ১৯৭১-এ জন্ম বলে খুব গর্বিত সে। তার মা-কে আমি আপা ডাকি, অথচ সে আমাকে কাকা বলে এক বিচিত্র কারণে। সেটা অন্য প্রসঙ্গ।

দেশছাড়া হওয়ার পর দীর্ঘকাল তার সঙ্গে যোগাযোগ খুব ক্ষীণ ছিলো। গত কয়েক বছর অনিয়মিত যোগাযোগ হয় ইমেল বা ইনস্ট্যান্ট...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

দারিদ্র্য রেখা : তারাপদ রায়ের সেই বিখ্যাত কবিতাটি

২৬ শে আগস্ট, ২০০৭ দুপুর ১২:৩১

দারিদ্র্য রেখা
তারাপদ রায়


আমি নিতান্ত গরীব ছিলাম, খুবই গরীব।
আমার ক্ষুধার অন্ন ছিল না,
আমার লজ্জা নিবারণের কাপড় ছিল না,
আমার মাথার উপরে আচ্ছাদন ছিল না।...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

চলে গেলেন কবি তারাপদ রায়

২৬ শে আগস্ট, ২০০৭ সকাল ৯:১০

দুঃসংবাদের বাহক হতে ভালো লাগে না।

মাত্র গতরাতে তারাপদ রায়ের একটি কবিতা পড়ছিলাম "দেশ"-এর ২ অগাস্ট, ২০০৭ সংখ্যায়। কয়েক ঘণ্টার মধ্যে খবর এলো, কবি আর নেই, চলে গেছেন।

শক্তি-সুনীলদের সমসাময়িক তারাপদ রায় পঞ্চাশ-ষাট দশকের প্রভাবশালী সাহিত্যের কাগজ "কৃত্তিবাস"-এর সঙ্গে জড়িত ছিলেন শুরু থেকে। এমনই সেই সম্পৃক্তি যে একমাত্র পুত্রের নামও রেখেছেন...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

২০০৭-এ পুনরায় মঞ্চস্থ, ৭৫-এর অগাস্টের তৃতীয় সপ্তাহে অভিনীত নাটকের একটি দৃশ্য

২৩ শে আগস্ট, ২০০৭ সকাল ১১:১০

... এক দুপুরে গুলিস্তানের ফুলবাড়িয়া এলাকায় অকস্মাৎ এক নির্দেশ শুনে যুবক কিয়ৎক্ষণের জন্যে বিচলিত হয়। ... মধ্যবয়সী রিকশাওয়ালা রিকশা থামিয়েছে। আরোহী যুবক তাকিয়ে দেখে, সামরিক পোশাকে এক সশস্ত্র সৈনিক সামনে দাঁড়ানো। ...
বাংলাদেশের সামরিক বাহিনীর একজন এই সৈনিক! ...

... রিকশাওয়ালা সৈনিকের সামনে রিকশা থামিয়ে নিজের সীটে বসে ছিলো। আরোহী...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

পুলিশ তুমি যতোই মারো, তোমার বেতন দুইশো বারো

২২ শে আগস্ট, ২০০৭ সকাল ১০:৪৪

আজকের একটি দৈনিক কাগজ থেকে উদ্ধৃতি :

"সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল কৃষি প্রশিক্ষণ ইনসটিটিউটের সামনে গেলে পুলিশ কয়েকজন শিক্ষার্থীকে লাঠিপেটা করে। এ সময় তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার মশিউর রহমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, "চাষার বাচ্চারা, তোরাও আন্দোলনে নেমেছিস, সামনে এগুলে তোদের...

পোস্টটি ৯ জনের ভাল লেগেছে

তাদের নখ-দাঁত এখন প্রকাশ্য হতে শুরু করেছে

২১ শে আগস্ট, ২০০৭ সকাল ১০:০২

বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নরম পালকে ঢেকে রাখা সামরিক নখ-দাঁত এখন প্রকাশ্য হতে শুরু করেছে। আগেও কমবেশি শোনা যাচ্ছিলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাটির পর তা আর লুকিয়ে ফেলা সম্ভব হবে বলে মনে হয় না।

কী ঘটনা ঘটেছিলো? পত্রপত্রিকার বিবরণে যা জানা যাচ্ছে তা এইরকম : ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই বিভাগের মধ্যে ফুটবল খেলা...

পোস্টটি ৫ জনের ভাল লেগেছে

শহীদ কাদরীকে জন্মদিনের শুভেচ্ছা পাঠানো নিয়ে যতো কাণ্ড

২০ শে আগস্ট, ২০০৭ রাত ১১:৪২

কবি শহীদ কাদরীর জন্মদিন উপলক্ষে ব্লগারুদের শুভেচ্ছা সংগ্রহ করে তাঁকে ভার্চুয়াল তোড়াটি পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছিলাম। অনেক কাণ্ড ঘটিয়ে সেটি তাঁর কাছে পৌঁছেছে গত শনিবার, জন্মদিনের চারদিন পরে।

আগেই বলেছি, উদ্যোগটা নেওয়া শহীদ ভাইকে না জানিয়ে। জানালে কিছুতেই সম্মতি পাওয়া যেতো না। ব্লগারুদের শুভকামনাসূচক বার্তাগুলি জমা হওয়ার পর নীরা ভাবীকে লিংকসহ...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

শামসুর রাহমানের কবিতা : কখনো আমার মাকে

১৭ ই আগস্ট, ২০০৭ রাত ৮:৪৪

কখনো আমার মাকে কোনো গান গাইতে শুনিনি।
সেই কবে শিশু রাতে ঘুম পাড়ানিয়া গান গেয়ে
আমাকে কখনো ঘুম পাড়াতেন কি না আজ মনেই পড়ে না।

যখন শরীরে তার বসন্তের সম্ভার আসেনি,
যখন ছিলেন তিনি ঝড়ে আম-কুড়িয়ে বেড়ানো
বয়সের কাছাকাছি হয়তো তখনো কোনো গান
লতিয়ে ওঠেনি মীড়ে মীড়ে দুপুরে সন্ধ্যায়,...

পোস্টটি ৫ জনের ভাল লেগেছে



আগের পাতা     পরের পাতা >> ›
মোট সময় লেগেছে ০.০৭৮৬ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
এখানটা শূন্যই থাক
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ১৭১টি
  • মন্তব্য করেছেন: ৬০৩টি
  • মন্তব্য পেয়েছেন: ১৫৪৭টি
  • ব্লগ লিখেছেন:  ৫ বছর ৪ সপ্তাহ
  • ব্লগটি মোট  ৫৮৩৪৩ বার দেখা হয়েছে

আমার গ্রুপ সমুহ

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ