আমার দিনলিপি

ব্লগের আমি ব্লগের তুমি ব্লগ দিয়ে যায় চেনা 

যে কবিতায় প্রথম শামসুর রাহমানকে চিনলাম

১৭ ই আগস্ট, ২০০৭ ভোর ৬:২৩

তখনো স্কুলের সীমানা পার হইনি। ছোটো জেলা শহরের ছেলে আমি। রেলস্টেশনের স্টলটি বাদ দিলে শহরে একমাত্র সংবাদপত্র ও পত্রিকার এজেন্ট থানা রোডের ফজলুর রহমান। মূলত রেডিও-ট্রানজিসটর বিক্রি ও মেরামতের দোকান, একপাশে সরু ক্ষুদ্র পরিসরের একটি ঘরে পত্র-পত্রিকা। তখনো বগুড়া শহরে একটি বা দুটিমাত্র টিভি, দোকানে টিভি ওঠেনি। ষাট দশকের শেষদিকের...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

শহীদ কাদরীর কবিতা : হন্তারকদের প্রতি

১৫ ই আগস্ট, ২০০৭ সকাল ৯:১৪

বাঘ কিংবা ভালুকের মতো নয়,
বঙ্গোপসাগর থেকে উঠে আসা হাঙরের দল নয়
না, কোনো উপমায় তদের গ্রেপ্তার করা যাবে না
তাদের পরনে ছিল ইউনিফর্ম
বুট, সৈনিকের টুপি,
বঙ্গবন্ধুর সাথে তাদের কথাও হয়েছিলো,
তারা ব্যবহার করেছিল
এক্কেবারে খাঁটি বাঙালির মতো...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

কবি শহীদ কাদরীর জন্মদিন আজ

১৪ ই আগস্ট, ২০০৭ দুপুর ১২:৩১

আজ কবি শহীদ কাদরীর জন্মদিন।

পরবাসে দীর্ঘকাল ধরে অসুস্থ এই কবি। ব্লগভুবনের বাসিন্দাদের শুভকামনা হয়তো তাঁর রোগ-যন্ত্রণার উপশম ঘটাবে না। তবু আমরা তাঁর পাঠকরা তাঁকে ভুলে যাইনি, এইটকু জানানো যেতেই পারে।

আপনাদের শুভকামনা কবিকে পৌঁছে দেওয়ার দায়িত্বটি আমি নিতে পারি।

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

হুমায়ুন আজাদ যেখানে জিতে গেছেন

১৩ ই আগস্ট, ২০০৭ সকাল ৯:২৬

১.

বৈপরীত্যে ভরা মানুষের জীবন। হুমায়ুন আজাদের জীবনও তার ব্যতিক্রম ছিলো না। প্রশংসা করে লিখলেন "শামসুর রাহমান : নিঃসঙ্গ শেরপা" নামের বইটি, সেই শামসুর রাহমানের নামে এখানে ওখানে কুৎসা গেয়েছেন তিনি নিজে। মতামত প্রকাশে কিছুটা চমক সৃষ্টির ঝোঁকও তাঁর ছিলো বলে মনে হয়, যা তাঁর বুদ্ধিবৃত্তির সঙ্গে ঠিক খাপ খায়...

পোস্টটি ২১ জনের ভাল লেগেছে

লোপার গন্তব্য ও তার সঙ্গে না-হওয়া বোঝাপড়া

১২ ই আগস্ট, ২০০৭ দুপুর ১:৫০

রাত সাড়ে দশটায় বেরিয়েছি। হাতে এক ঘণ্টা সময়, লোপার ফ্লাইট পৌঁছবে সাড়ে এগারোটায়। ট্যাক্সিতে এয়ারপোর্ট বিশ-পঁচিশ মিনিটের দূরত্ব। তবু একটু সময় নিয়ে যাওয়া ভালো। সিঙ্গাপুর শহর সম্পর্কে মোটামুটি একটা ধারণা হয়েছে, এক সপ্তাহে যতোটা হওয়া সম্ভব।

সাল ১৯৯১। মে মাসের তীব্র গরমে সিঙ্গাপুর এসেছি। স্ত্রী-কন্যা তখনো ডালাসে, এখানে বাড়িঘর ঠিক...

পোস্টটি ৮ জনের ভাল লেগেছে

গল্প : সংকট ২

০৯ ই আগস্ট, ২০০৭ দুপুর ১:০১

সহকর্মী হিসেবে শওকতের সঙ্গে সিন্ডির খানিকটা বন্ধুত্বমতো আগেই ছিলো। সিন্ডি রাজি হয় বন্ধুর উপকারটি করতে। টাকাপয়সা বা অন্য কোনো লেনদেনের ব্যাপার নেই। তার নিজের কিছু এসে যায় না। কোনো লোকসান কিছু নেই, শওকতের এ দেশে থাকার কাগপত্রের যদি একটা গতি হয়ে যায়, ক্ষতি কি? আর সে নিজে বিয়ে করবে না...

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে

গল্প : সংকট ১

০৯ ই আগস্ট, ২০০৭ দুপুর ১২:১৩

ফোনে সিন্ডির গলার স্বর অস্থির। কিছু তাড়াও আছে বলে মনে হয়। কিন্তু তার উচ্চারণ ঘন ও একাগ্র, কথা স্পষ্ট। সাওকাট, আই নীড টু স্পীক টু ইউ। তোমার কি সময় আছে? ইট’স ভেরি ইমপর্ট্যান্ট।

শওকত বলে, বেশ তো, বলো।

ফোনে নয়, সামনাসামনি বলতে চাই।

কখন, কবে বলো।...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

'আমি আজ কারো রক্ত চাইতে আসিনি'

০৫ ই আগস্ট, ২০০৭ রাত ১১:২০

১৯৭৫-এ শেখ মুজিবকে সপরিবারে খুন করার পর সেনাতন্ত্র শুরু হয়েছিলো। স্বাধীন বাংলাদেশে সেই প্রথম। এখনকার বাংলাদেশ পাকিস্তানের অংশ ছিলো ২৩ বছর, তার শেষ ১৩টি বছর কেটেছে সামরিক শাসনের জগদ্দল কাঁধে নিয়ে। আমরা তা থেকে মুক্তি চেয়েছিলাম বলে যুদ্ধ হলো। অথচ নবীন রাষ্ট্রের জন্মের সাড়ে তিন বছরের মাথায় আবার সেনাশাসনের ভূত।

হতভম্ব,...

পোস্টটি ৮ জনের ভাল লেগেছে

অনেককালের পুরনো একটি দিন ফিরে এলো

৩০ শে জুলাই, ২০০৭ দুপুর ১২:১৬

গত বছর ছেলেমেয়েদের গ্রীষ্মের ছুটিতে নিউ ইয়র্ক গিয়েছিলাম। এর আগেরবার যাওয়া হয়েছিলো ২০০০-এ। তখন পুত্রের বয়স তিন হয়নি, ফলে সেই সফরের কিছুই তার মনে নেই। এবারের যাওয়া মূলত তারই আগ্রহ ও উৎসাহে।

একদিন দুই বাপ-ব্যাটা রওনা হয়েছি বিখ্যাত মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রি দেখতে। ডাইনোসর বিষয়ে তার আগ্রহ সেই আধো আধো বোলের...

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে

চুপকথা : উপন্যাসের খসড়া - অখণ্ড পিডিএফ

২৫ শে জুলাই, ২০০৭ দুপুর ১২:০২

ধারাবাহিক প্রকাশের সময় অনেকে লেখাটি অখণ্ড অবস্থায় দিতে বলেছিলেন। তাঁদের জন্যে এবং আরো কেউ যদি আগ্রহী হন, চুপকথা এখানে পিডিএফ আকারে রক্ষিত হলো।

Click This Link

পোস্টটি ১ জনের ভাল লেগেছে



‹ First আগের পাতা      পরের পাতা >> ›
মোট সময় লেগেছে ০.০৮৫৪ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
এখানটা শূন্যই থাক
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ১৭১টি
  • মন্তব্য করেছেন: ৬০৩টি
  • মন্তব্য পেয়েছেন: ১৫৪৭টি
  • ব্লগ লিখেছেন:  ৫ বছর ১ মাস
  • ব্লগটি মোট  ৫৮৩৪৫ বার দেখা হয়েছে

আমার গ্রুপ সমুহ

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ