somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কারণ

২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত পোস্টে আমি লিখেছিলাম আরবি ভাষা ও কোরআন শিক্ষা বাধ্যতামূলক করা উচিত । উচিত কারণ -

১। কোরআন একমাএ ধর্ম গ্রন্থ যা একজন মানুষের পরিপূর্ণ জীবন বিধান । এর মাধ্যমেই সবকিছুর সমাধান হওয়া সম্ভব । তাই মুসলিম দেশে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করা উচিত ।

২। আরবি ভাষা বাধ্যতামূলক করা হলে ইংরেজির মত অনেকে শুধু পড়ার জন্য পড়বে, কিন্তু কোরআন কে পুরোপুরি বুঝতে হলে আরবি'র দরকার আছে । কেননা আরবিতে এরকম অনেক শব্দ আছে যার বিভিন্নরকম অর্থ হতে পারে । তাই বাংলায় অনুবাদ পড়ে পুরোপুরি কোরআনকে অনুভব করা সম্ভব নয় । এজন্য আরবি ভাষা শিখতে হবে । যাতে করে সঠিক ভাবে কোরআন শেখা যায় । আর বাংলাতে কোরআন চর্চা তো সাথে থাকবেই । কারণ মাতৃভাষাতেই সবকিছু সহজে পারা যায় । কিন্তু মুসলমান হিসেবে কোরআনকে উপলব্ধি করা ও কোরআন থেকে শিক্ষা নিতে হলে সঠিক ভাবে জানতে হবে । কোথায় কোন শব্দটা ঠিক কি অর্থে প্রয়োগ করা হয়েছে সেটা বুঝতে হবে । নতুবা বিতর্ক থেকেই যাবে ।

৩। স্কুলে কোরআন শিক্ষা শুরু করার পক্ষে যুক্তি হচ্ছে - অনেক পরিবারে দেখা যায় যিনি আরবি শিক্ষক অর্থাৎ যিনি কোরআন শিক্ষা পাঠদান করবেন তাকে রাখার বেলায় হিসেবি হতে । যামন কেউ যদি বাচ্চার বাংলা শিক্ষককে মাসে মাসে ৩০০০ টাকা করে দিতে পারে, সেই আবার আরবি শিক্ষককে মাসে ৫০০ টাকা বেতন দিতেই হিসেব করবে । এসব হিসেবের ঠেলায় কোরআন শিক্ষা লাভ অনেকের ক্ষেএতেই যথাযথ ভাবে হচ্ছে না । তাই যদি স্কুলগুলোতে কোরআন শিক্ষা প্রদান শুরু করা হয় তবে সবাই অন্তত কিছুটা হলেও কোরআন পাঠে মনযোগী হবে ।

৪। কেউ কেউ বলেন যে জোড় করে কিছু হয় না । কিন্তু আমি বলব জোড় করেও অনেক সময় অনেক কিছু হয় । যে দেশের ছেলেমেয়েরা কোরআন শিখতে অনিহা দেখায় তাদের কে যদি বাধ্য করা হয় তবে প্রথমে হয়ত দেখা যাবে অনেকে বিরক্ত হবে । কিন্তু একসময় দেখা যাবে এর মধ্য থেকেই কিছু ছেলেমেয়ে বেরিয়ে আসবে যারা সত্যিই কোরআনকে ভালোবেসে ফেলেছে এবং নিজের আগ্রহে জানার জন্যই কোরআন পাঠ করছে ।

এছাড়াও আরও অনেক কারণ আছে যার জন্য কোরআন শিক্ষা ও আরবি ভাষা বাধ্যতামূলক করা উচিত । আশা করছি বুদ্ধিমানেরা খুব শিঘ্রই উপলব্ধি করতে পারবেন ।


সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:৩৩
৪৭টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×