দেশের মানুষ যখন দেশ গড়ার স্বপ্নে বিভোর তখন দেশের স্বনামধন্য প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা মাদক ও ইয়াবার নেশায় নিজেদেরকে হারাচ্ছে
২৮ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:১৫
আমাদের দেশ গড়ার জন্য ছাএরা সবসময়ই মূখ্য ভূমিকা পালন করেছে । সেটা পূর্বে, বর্তমানে এবং অদূর ভবিষ্যতেও হবে ।
আমাদের দেশের নামকরা প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে সাধারণত ধনীর ছেলেমেয়েরাই পড়াশোনা করে । তাদের বাবা মা নিশ্চ্য়ই কোন স্বপ্ন নিয়েই তাদেরকে এরকম সুযোগ দিচ্ছেন । পাশাপাশি এদেশের প্রতিও তাদের কিছু দায়িত্ব আছে ।
কিন্তু ইদানিং দেখা যাচ্ছে এসব ইউনিভার্সিটির ক্যাম্পাস গুলোতে কিংবা ক্যাম্পাসের আশে পাশে ছেলেমেয়েরা নেশা দ্রব্য সেবন করছে বা কিনছে । ছেলেমেয়েদের কাছে বাবা মা প্রচুর পয়সা দিচ্ছে বলে ওদের কাছে এসব আরো স হ জে পৌছে যাচ্ছে । অনেকেই ইয়াবা সেবন করছে । হিরোইন, গাজা ইত্যাদি বিভিন্ন মাদক খুব স হজেই ওদের কাছে পৌছে যাচ্ছে । নেহসাগ্রস্ত এসব ছেলেমেয়েদের কে এপথ থেকে ফিরিয়ে আনার জন্য ওদের বাবা মা এবং ইউনিভার্সিটি কতৃপক্ষকে ব্যবস্থা নিতে হবে ।
এসবের বিরুদ্ধে যদি কোন পদক্ষেপ না নেয়া হয় তবে শিঘ্রই এসব ছেলেমেয়েরা নেশার সমুদ্রে নিজেদেরকে হারিয়ে ফেলবে । এদশ ও তাদের কিছু কৃতি ছাএদেরকে হারিয়ে ফেলবে ।
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:১৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখাজোকা শামীম বলেছেন:
ধনী লোকের ছেলে মেয়ে নষ্ট হওয়া স্বাভাবিক। অল্প বয়সে অতিরিক্ত টাকা পয়সা হাতে পড়লে যা হয় আর কি । এদের বাবা মায়েরা এটা নিয়ে না ভাবলে দেশের বারটা তো বাজবেই। বিষয়টির প্রতি তাদের অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করুন।
কালো বলেছেন:
কড়াকড়ি দি মত পোষণ করছি।যুক্তি খন্ডনঃ
"প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে সাধারণত ধনীর ছেলেমেয়েরাই পড়াশোনা করে" আর আপনার হেডিং দিছেন "প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা মাদক ও ইয়াবার নেশায় নিজেদেরকে হারাচ্ছে"!!! যারা নেশা করে আমার মনে হয়না তাদের ধনির ছেলে হতে হয়!! টাকা থাকলে ইয়াবা খাও না থাকলে গাজা খাও!! এক তরফা কথা বলা ঠিক না।
"ইউনিভার্সিটি কতৃপক্ষকে ব্যবস্থা নিতে হবে" আপনার কি মনে হয় ঢাকা,খুলনা সহ যতগুলা সরকারি ইউনিভারসিটি আছে এখাঙ্কার কোন ছাত্র ই নেশা করে না,আর করলে ভারসিটির কি নিজের মাদকাসক্ত নিরমুল এর কোন কারজকলাপ আছে? তাইলে প্রাইভেট ভারসিটিগুলার উপর এই জাতিও আশা করা ঠিক না!!
বাবা,মা তুলানামুলক অনেক বেশি খরচ করে আমাকে এই প্রাইভেট ভারসিটিতে পড়াচ্ছে ।যখন কেঊ এই ভারসিটি সম্পরকে, সমসাময়িক কয়েকটা বিষয়ের উপর পুরো বিষয়টাকে দেখে,এক তরফা কথা বলে ,তখন খারাপ লাগে।
আমি আবার ও কড়াকড়ি দি মত পোষণ করছি।
লেখক বলেছেন: আমি শুধু প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েদের নেশা করার দিকটি তুলে ধরতে চেয়েছি । কারণ ওদের পিছনে অনেক খরচ হচ্ছে । ওদের প্রতি তাই স্বাভাবিকভাবেই বাবা মায়ের দাবিটা বেশি হবে । কেউ চাবে না তাদের ছেলেমেয়ে নষ্ট হয়ে যাক । কিন্তু তাও খারাপ সঙ্গের কারণে সেটা হচ্ছে ।
আর সরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের অনেক সমস্যা থাকে । ওরা হতাশায় ভুগে । ওদের মধ্যে নেশা করার প্রবণতা আছেই ।
আমি নির্দিষ্ট করে কোন প্রাইভেট ইউনিভার্সিটির কথা বলিনি যাতে আপনার মনে হতে পারে আপনার ভার্সিটির কথাই বলেছি ।
আমি শুধুমাএ তাদের নিয়েই লিখতে চেয়েছি যাদের পিছনে প্রচুর খরচ করা হচ্ছে কিন্তু তাদের মধ্যে অনেকেই অন্ধকারে হারিয়ে যাচ্ছে ।
ধন্যবাদ মন্তব্যের জন্য ।
সবুজমিয়া বলেছেন:
হমমমম
সাগর নীল বলেছেন:
অভিভাবকদের সচেতন হওয়া উচিত। ধন্যবাদ এই রকম একটি দরকারী বিষয় তুলে আনার জন্য ।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।
কোবরেজ বলেছেন:
ইয়াবা একটি শক্তি বর্ধক ঔষধ। ইয়াবা থেকে ভাল উপকারিতা পাওয়া যায়।
নিয়মিত ইয়াবা সেবনে স্টামিনা বাড়ে।
সরকারের কাছে অনুরোধ করছি আমরা দেশে কমদামে ইয়াবা উৎপাদন এবং সেবনের অনুমতি দেবার জন্য।
গান্ডীব বলেছেন:
খাইছে কোবরেজের কথা সঠিক হইলে আজই ইয়াবা চাষ শুরু করা দর্কার
গান্ডীব বলেছেন:
প্রাইভেট ভার্সটিত ঘুষখুর্গো পুলাপান বেশি৷ সস্তা টেকা, ইজি কাম ইজি গো
রাতেরপথিক বলেছেন:
পান্জেরী বলেছেন:
ভাল লেখা।
লেখক বলেছেন: ধন্যবাদ ।
আলী আরাফাত শান্ত বলেছেন:
মানলাম না আপনার কথা।কেননা আপনে জেনারেলাইজ করছেন ব্যাপারটা।আর কিছু ছেলেমেয়ের জন্য গোটা জিনিষটাকে খারাপ বলাতো উচিৎ না।
লেখক বলেছেন: কিছু ছেলেমেয়ের কারণে অধিকাংশ খারাপ হতে পারে যদি সতর্কতা না নেয়া হয় । অবশ্যই নেশা খারাপ । আর গোটা জিনিষ বলতে কি বোঝাতে চাচ্ছেন?
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















কি কর্তে চান?