গত ২৭ তারিখে এস এস সি পরীক্ষা শুরু হয়েছে । এবারের এস এস সি পরীক্ষায় তুলনামূলক ভাবে মেয়েরা বেশি অংশ নিয়েছে । এবারই টেস্ট পরীক্ষায় কৃতকার্য হওয়ার প্রেক্ষিতে ফাইনালে অংশ নেয়ার নিয়ম চালু হয়েছে । মেয়েদের বেশি অংশ নেয়া থেকে বোঝা যাচ্ছে পূর্বের ফাইনাল পরীক্ষাগুলোতে অনেকেই বিশেষ করে ছেলেরা টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হয়েও অংশ নিয়েছে । অনেক স্কুলে এরকম টেস্টে সব বিষয়ে পাশ না করলেও ফরম ফিলাপ করতে দেয় । যার কারণে পরীক্ষার্থীর সংখ্যা বেড়ে যায় । আবার অনেক সময় জোরপূর্বক ভাবেও পরীক্ষায় অংশ নেয়ার অনুমতি দেয়ার জন্য শিক্ষকদের উপর চাপ দেয়া হয় ।
কিন্তু এবার থেকে টেস্টে কৃতকার্য হয়েই ফাইনালে অংশ নেয়া বাধ্যতামূলক করায় অনকাংশে এসব কমে গেছে । আশা করা যায় সামনের দিনগুলোতে পুরোপুরি মেধার ভিত্তিতে ই পরীক্ষায় অংশ নিতে দেয়া হবে ।
মেয়েরা এবারের পরীক্ষায় বেশি অংশ নিয়েছে । এটা খুব ভালো একটা দিক । সারাদেশে সব জেলার মেয়েরা পড়াশোনায় ছেলেদের চেয়ে এগিয়ে যাচ্ছে । মেয়েরা ছেলেদের চেয়ে ভালো ফলাফল করছে । তাই পড়াশোনার জন্যে মেয়েদেরকে দূরে পাঠাতেও বাবা মায়েরা আপত্তি করছে না ।
আমাদের দেশের সব জেলার মেয়েরা ভবিষ্যতে আরো ভালো করবে । দেশ থেকে কুসংস্কার ও অন্ধকার দূর হবে । বাবা মায়েরা অন্তত পড়াশোনার জন্যে মেয়েদেরকে ঘরে আটকিয়ে রাখবে না । সকল ক্ষেত্রে মেয়েরা ছেলেদের পাশা পাশি সমান ভাবে এগিয়ে যাবে । অদূর ভবিষ্যতে মেয়েরা আর পরনির্ভরশীল হবে না । আর এটা সম্ভব হবে যখন সারাদেশের মেয়েরা পড়াশোনায় খুব ভালো অবস্থানে থাকবে তখনই । মানুষ যখন নিজের পায়ে নিজে দাঁড়াতে শিখে, কারো পুখাপেক্ষী না হয় শুধুমাএ তখনই কেউ তার উপর অধিকার খাটাতে আসে না । তার উপর জুলুম করতে পারে না । আর তাই পড়াশোনায় খুব ভালো অবস্থান করে নেয়া সব মেয়েদের জন্যই খুব দরকার ।
এস এস সি পরীক্ষায় মেয়েদের বেশি অংশ নেয়া এসবেরই পূর্বাভাস ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



