অনেককেই দেখছি ইসলামের উপর উঠে পড়ে লেগেছে । আমি বুঝতে পারছি না আমরা যারা ইসলামকে ভালোবাসি তারা যদি অন্য ধর্মের কাউকে কটাক্ষ করে কিছু না বলে থাকতে পারি তবে তারা কেন পারছে না । অন্য ধর্ম নিয়ে বলার মত অনেক কিছুই আছে । আমরা কেউ কিন্তু সেটা করছি না । করার ইচ্ছেও নেই । তাহলে ওদের এত মাথা ব্যথা কেন ইসলামকে নিয়ে বাজে কথা বলার ব্যাপারে । এটা কি নিজেদের হীনতার পরিচয়ই বহন করছে না?
কিছুদিন আগে ব্লগার ইকরুর ব্লগে কৌশিকের একটা মন্তব্য পড়লাম । Click This Link
সেখানে উনি না জেনে মন্তব্য করে বসলেন যে মুসলমানরা নাকি তরবারির জোড়ে দেশ শাষন করেছে । এধরণের মন্তব্য করার আগে উচিত একবার মুসলমানদের যুদ্ধের এবং দেশ শষণের ইতিহাস গুলো ভালো ভাবে পড়ে নেয়া । একমাএ না জানা থাকলেই কেউ অন্যের সম্পর্কে এভাবে বলতে পারে ।
যারা মুসলমানদের পূর্বের ইতিহাস জানেন না তাদের উচিত নসীম হিযাযীর বই গুলো ভালো ভাবে পড়ে দেখা । কারণ ইসলামকে ভালোবাসে এরকম মুটামুটি সবাই নসীম হিযাযির সাথে পরিচিত । তার বইগুলো পড়লেই বুঝতে পারবেন মুসলমানরা আল্লাহর বিধান মেনে কিভাবে মানুষের ভালোর জন্য কাজ করেছেন এবং দেশ শাষণ করে একটি দেশকে সুন্দর পথে এগিয়ে নিয়ে গেছেন ।
হতে পারে আমরা এই পৃথিবীর মানুষেরা এখন ইসলাম কে সঠিক ভাবে মেনে চলি না । তার মানে তো এই নয় যা ইতিহাসের সব সত্য মিথ্যে হয়ে গেছে । মুসলমানদের বিজয় এবং পরাজয়ের যেসব ইতিহাস চিরন্তন সত্য । হয়তো যুগের সাথে সাথে তার রং বদলাবার চেষ্টা করা হবে । কিন্তু নির্ভিক সত্যকে কখনো মুছে ফেলা যাবে না ।
ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান । ইসলাম একটি সুন্দর ধর্ম । ইসলাম অন্যকে হেয় করতে শিখায় না । কারো মনকে আঘাত করতে বলে না যতক্ষণ আঘাত না করেও থাকা যায় । তার মানে এই নয় মাথা পেতে সব কিছু মেনে নিতে হবে । ইসলামকে জানুন বুঝুন তারপর তা নিয়ে কথা বলুন । আর অন্যের ধর্মকে নিয়ে কিছু বলার আগে অবশ্যই নিজের ধর্মের দোষ গুণ গুলোকে ভালোভাবে জেনে নেয়া উচিত । নিজেকে জেনেই সম্ভবত অন্যের ব্যপারে কিছু বলা যায় ।
যাদের মনে সর্বদা অন্যের পিছনে ইচ্ছাকৃতভাবে লেগে থাকার স্বভাব থাকে তাদেরকে খুব নীচু মনের মানুষ ছাড়াও আরো কিছু ভাবা যায় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

