somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাধারণ অভদ্রতা-১

০৭ ই জুন, ২০০৮ দুপুর ১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকাল মুটামুটি সবাইকেই বাসে চড়তে হয় । অফিস, ইউনিভার্সিটি, কলেজে যাওয়া মেয়েদের বাসে উঠা ছাড়া আর কোন উপায় থাকে না । অন্তত মধ্যবিত্তদের ক্ষেত্রে তো বটেই । কিন্তু প্রায়ই কিছু আপত্তিকর ব্যাপার ঘটতে দেখা যায় । বিশেষ করে যেসব ভদ্রলোকেরা অফিসে যাওয়া আসার জন্য বাসে উঠেন এবং ইচ্ছে করেই অভদ্রতা করেন তাদেরকে নিয়েই আসল সমস্যা হয় ।

যেহেতু নারী পুরুষ সমান, তাই মেয়ে হয়ে ভরা বাসে উঠলেই সিট পেয়ে যাবেন এটা ভাবা অযৌক্তিক । মজার ব্যাপার হচ্ছে আপনি যদি মেয়ে হন আর জায়গা না পেয়ে নিজের মত হ্যান্ডল ধরে দাঁড়িয়ে থাকেন তাও দেখবেন আপনাকে বিরক্ত করার জন্য যাওয়া আসার পথে ভদ্রলোকেরা ধাক্কা মেরে যাচ্ছে যথেষ্ট জায়গা থাকা সত্বেও । জায়গা না থাকলে সেটা ভিন্ন কথা কিন্তু জায়গা থাকা সত্বেও যারা এরকম করে তারা আসলেই অভদ্র ।

আবার হ্য়তো তিনজনের সিটে ২ জন ছেলে বসে আছে আপনি আর কোথাও জায়গা না পেয়ে বসতে চেয়েছেন । অনেক সময়ই ইচ্ছে করে আপনাকে মাঝখানে বসতে বলা হবে । কিংবা যদি সাইডে জায়গা দেয়া হয়ও তবুও আপনার পাশের ভদ্রলোক এমন করে পা ছড়িয়ে বসবেন যা দেখে মনে হতেই পারে যে লোকটি সমগ্র জায়গা নিয়ে একাই বসছেন । আর হাত টাও রাখবেন আপনার গা ঘেষে । এদেরকে ধমক দিয়ে সতর্ক করা হলেও খানিক পরেই আবার পূর্বের অবস্থানে ফিরে আসবেন । তাই বাধ্য হয়ে আপনাকে আরো সরে বসতে হবে । দেখা যাবে আপনি সরার পরে পাশের জনও একটু একটু করে সরছেন । ফলস্বরূপ আপনাকে পড়ে যাবার মত করে অসাবধান হয়েই বসতে হবে । যারা বেশি অভদ্র তারা আবার গুতা মারার চেষ্টা করবে ।

আজকাল ভালো ভালো বাস গুলোতে মুটামুটি ভদ্র ও শিক্ষিত বলে মনে হয় এরকম লোকজন উঠেন । তাদের কাছ থেকে যখন এরকম ব্যব হার পাওয়া যায় তখন মুখোশের অন্তরালে কাল সাপ বলেই তাদেরকে মনে হয় । এদের কাছ থেকে সাবধান থাকতে হবে নিজেদেরকেই । বেশি সমস্যা করলে আমরা সবাই মিলে গনপিটুনি দেব এ ব্যপারে কোন সন্দেহ নেই । কারণ কিছু না বলতে বলতে পেয়ে বসেছে ।

শিক্ষিত মানুষদের কাছ থেকে অন্তত এ ধরণের অভদ্র ব্যবহার কারো কাম্য নয় ...

সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০০৮ দুপুর ১:৪০
১৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×