খালেদা জিয়ার বাড়ি নিয়ে প্রধানমন্ত্রীর দায়িত্বহীন মন্তব্য করা সঠিক হয়নি - সালাহ উদ্দিন কাদের চৌধুরী
০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ৩:০৮
বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক উপদেষ্টা সালাহ উদ্দিন কাদের চৌধুরী এমপি বলেছেন, আমরা একটা অভিনব রাজনৈতিক পরিবেশে বসবাস করছি। পিলখানায় সেনা কর্মকর্তাদের হত্যাকান্ডের ঘটনা তদন্তে ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অথচ ২৫ ফেব্রুয়ারির পর বিডিআরের সাথে তার কথোপকথন হয়েছে বলে কেউ বলতে পারবে না। যাদের সাথে চায়ের টেবিলে, হোটেল শেরাটনে এবং প্রধানমন্ত্রীর বাসভবনে আলোচনা হয়েছে তাদেরকেতো জিজ্ঞাসাবাদ করা হয়ীন। তিনি বলেন, অস্বাভাবিক একটা পরিবেশে অনুষ্ঠিত অস্বাভাবিক নির্বাচনের অস্বাভাবিক ফলাফলের মাধ্যমে যে অস্বাভাবিক সরকার ক্ষমতায় এসেছে তাদের কাছে এই অস্বাভাবিক ঘটনা আশা করা অস্বাভাবিক নয়। বেগম খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি নিয়ে প্রধানমন্ত্রীর দায়িত্বহীন মন্তব্য করা সঠিক হয়নি বলেও মন্তব্য করেন।
তিনি গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটি আয়োজিত এক গোলটেবিল আলোচনায় একথা বলেন।
কবি আব্দুল হাই শিকদারের সঞ্চালনায় পিলখানা ট্রাজেডি, জঙ্গিবাদ ও বাংলাদেশ' শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন উইং কমান্ডার এম হামিদুল্লাহ খান, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, সাংবাদিক শেখ রকিব উদ্দিন, পিডিপি নেতা সানোয়ার হোসেন, মুক্তিযুদ্ধের প্রজন্ম সভাপতি আসাদুজ্জামান বাবুল, জহিরুল ইসলাম কলিম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবদিক এলাহী নেওয়াজ খান।
সালাহ উদ্দিন কাদের চৌধুরী বলেন, শহীদ জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধ নিয়ে যারা ইতিহাস বিকৃতি করে, তাদের পরিণাম ভাল হবে না। তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর বাড়ি শহীদ জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়াকে দিয়ে গেছেন। এই বাড়ি নিয়ে আওয়ামী প্রধান ও প্রধানমন্ত্রী যে মন্তব্য করেছেন প্রশাসনিক ক্ষেত্রে তিনি এ ধরনের কথা বলতে পারেন বলে মনে করি না, কারণ এর সাথে সেনাবাহিনীর ইমোশন ও সেন্টিমেন্ট জড়িত। এতে সেনাবাহিনীর মধ্যে একটা অস্থিতিশীল অবস্থার সৃষ্টির আশংকা থাকতেও পারে। এ ধরনের দায়িত্বহীন মন্তব্য করা ঠিক হয়নি।
তিনি বলেন, আজকে এমন পরিস্থিতি দাঁড়িয়েছে, দেশের মানুষ আতংকিত। '৭৫ পরবর্তী অবস্থার সাথে এর তুলনা করা যায়, অস্থিরতা কারো জন্য মঙ্গল বয়ে আনবে না মন্তব্য করে তিনি বলেন, সরকার এমন একেকটা বিষয় নাড়াচাড়া করছেন, যার ভোল্ট ৪৪০, এই ভোল্টেই জ্বলে যাবে। ৫ ভাগের ৪ ভাগ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যারা ক্ষমতায় আসলেন, কতদিন স্থিতিশীল থাকবেন সন্দেহের বিষয়।
হামিদুল্লাহ খান বলেন, পিলখানার ঘটনায় তদন্তাধীন বিষয়ে বাণিজ্যমন্ত্রী নতুন নতুন ও উদ্ভট যে বক্তব্য দিচ্ছেন, তা ভাবাই যায় না, সরকার এ ধরনের মন্ত্রীকে কীভাবে নিয়োগ দিল। স্বরাষ্ট্রমন্ত্রীকে রাষ্ট্রের কাজ করতে পাগলা পীরের কাছে যেতে হবে কেন? তিনি বলেন, এত খোঁজাখুঁজির কি আছে, পিলখানার ঘটনায় কারা জড়িত সবইতো সরকার জানে। আমরা আসলেই অসাম্প্রদায়িক ও জঙ্গিবাদ মুক্ত দেশ বলে, সাম্পদায়িক ও জঙ্গিবাদ বানানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেন তিনি।
মুহাম্মদ কামারুজ্জামান বলেন, পিলখানার ঘটনাটা যে পরিকল্পিতভাবে বাংলাদেশকে অকার্যকর করার জন্য ঘটানো হয়েছে, এ ব্যাপারে জাতয়ি ঐকমত্য হয়েছে। তিনি বলেন, এই ঘটনার পর সঠিক তদন্ত হবে বলে জাতি আশা করেছিল। কিন্তু তদন্ত কমিটি গঠন পরবর্তী প্রত্যেকটা পদক্ষেপ সন্দেহ সৃষ্টি করেছে। আসল ঘটনা ধামাচাপা দিয়ে দায়ভার অন্যের ঘাড়ে চাপানোর জন্য তদন্তে বিলম্বিত করা হচ্ছে, জনগণ এটা বুঝে ফেলেছে। জনগণকে ফাঁকি দিয়ে এ কাজ সম্ভব হবে না বলে মন্তব্য করেন তিনি।
শফিউল আলম প্রধান বলেন, পিলখানার মত বড় ঘটনার জন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, নানক, মির্জা আজম, দায় এড়াতে পারেন না। তাই ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে সিআইডিতে ডাকলে হবে না তাদেরকেও ডাকতে হবে। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, জঙ্গি জঙ্গি করলে হবে না, মাদরাসা বন্ধ ও সেনাবাহিনী নিয়ে তামাশা করেন না, ইতিহাস থেকে শিক্ষা নিন।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ডিজিটালভূত বলেছেন:
ধন্যবাদ সাকা চৌ কে , ধন্যবাদ যুখরুফা-কে।
বটগাছ বলেছেন:
এই সংবাদ পরিবেশনের জন্য মগবাজার থেকে কত কেজি কাঠালপাতা সরবরাহ করা হইয়াছে? মাইনাচ
রাজী৭১ বলেছেন:
খালেদা জিয়ার যদি নূন্যতম দেশপ্রেম ও সততা থেকে থাকে তাঁর নিজ থেকেই ক্যান্টনমেন্টের বাড়ি ছেড়ে দেওয়া উচিত।
আর যে কারণে খালেদা জিয়াকে বাড়ী ফেরত দিতে বলা হচ্ছে, সে একই কারণে তো নিহত অন্য সেনা কর্মকর্তাদের পরিবারও ঐখানে ফ্ল্যাট বাড়ী পেতে পারে না।
প্রধানমন্ত্রী প্রতিহিংসার রাজনীতি বাদদেন।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















সাকাচোদরি ুতমারানী কি মুজিবরে মারার মতো হুমকি দেয়ার ধৃষ্টতা দেখাইতেছে নাকি?