১৯৭১-এ জামায়াতের ভূমিকা: অনেক ব্লগার ভালো যুক্তি দিচ্ছে: জামাতের পোষ্ট প্রসঙ্গে
২৪ শে মে, ২০০৭ বিকাল ৪:২৯
ব্যক্তিগত পর্যায়ে অনেকেই যুদ্ধকালীন সময়ে অনেক ধরনের খারাপ কাজে লিপ্ত থাকে। সুযোগ নেয়। আখের গোছায়। এগুলি ব্যাক্তি পর্যায়ের মানবিক বিকার গ্রস্থতা। ফাঁকা কোন স্থানে ট্রেন দুর্ঘটনার পরবর্তি পর্যায়ে -- যত মানুষ আসে দুর্ঘটনা কবলিতদের উদ্ধারের কাজে,, কখনও কখনও তার চেয়ে বেশী মানুষ আসে কিন্তু দামী দ্রব্যাদি টাকা পয়সা হাতানোর জন্য। দুর্ঘটনা কবলিত একজন হাত বাড়িয়ে দেবে আপনার দিকে --- রক্তাক্ত হাত, উদ্ধার পাবার জন্য। আর আপনি সেই হাত থেকে আংটি খুলে নেবেন---ঘড়ি খুলে নেবেন.... আংটিটা আঙুলে আটকে থাকলে -- আঙুল কেটে হলেও আংটিটা খুলে নেবেন। এই মানসিক ভারসাম্যহীন মানবকুল সারা পৃথিবীতে ছিল, থাকবে। সমস্যা এদেরকে নিয়ে নয়।
একই ঘটনা একটু পেছন থেকে চিন্তা করি। একদল লোক, ডাকাত বলাই ভলো, দীর্ঘ পরিকল্পনার মাধ্যমে একটা ট্রেনকে দুর্ঘটনায় পতিত করলো। শুধুমাত্র ডাকাতি করার জন্য। তারা ডাকাতি করলো.... সাথে অবশ্যই সেই সব মানবিক বিকার গ্রস্থ মানুষও আসবে।
জামায়াতে ইসলাম.. নীতিগত ভাবে স্বাধীন বাংলাদেশকে চায় নাই। তারা দেশদ্রোহী, দেশদ্রোহীদের সাহায্যকারী, পরিবার পরিজনদের সায়েস্তা করার নিমিত্তে বহু পদক্ষেপ গ্রহণ করেছে তৎকালীণ সময়ে। সাথে লাগিয়েছে ধর্মের লেবাশ। এই ধর্মের লেবাশদিয়েই কিন্তু সেই সব মানবিক বিকার গ্রস্থ মানুষদের আকৃষ্ট করেছে। যারা জামাতে ইসলাম কি জিনিস জানে না, অথচ গনিমতের মাল কি জিনিস তা জানে।
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০০৭ বিকাল ৪:৩৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
আড্ডাবাজ বলেছেন:
ধর্মভিততিক রাজনীতির দুনিয়াবী সুবিধা বেশী।
আশরাফ রহমান বলেছেন:
আর এজন্যই হয়ত আঃলীগ বিএনপির মত দলগুলো নির্বাচনের আগে ধর্মীয় শ্লোগান তোলে!-- আড্ডা
রবিনহুড বলেছেন:
নৌকার মালিক তুইই আল্লাহ...
রাগ ইমন বলেছেন:
পশুর মত কুন্ডুলী পাকিয়ে ঘুমিয়ে থাকি বলেরাই আপু কোন দিনই বুঝলো না
কত সাবলীল হতে পারে পুরুষের শোবার ভঙ্গিমা
আপু এই অভিমান নিয়েই থেকে যাবে...
কবিতাটার পুরোটা পাওয়া যাবে?
শিবলী নোমান বলেছেন:
স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা বেশীকঠিন,তা আপনার আ.লীগ এখন যা শুরু করছে তাতে কি আপনার মনে হয়না আমরা স্বাধীন দেশে থেকেও পরাধীন
ভোরের সূর্য্য বলেছেন:
শিবলী নোমান বলেছেন: স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা বেশীকঠিন,তা আপনার আ.লীগ এখন যা শুরু করছে তাতে কি আপনার মনে হয়না আমরা স্বাধীন দেশে থেকেও পরাধীন
কাঠুরিয়া. বলেছেন:
" স্বাধীন দেশে থেকেও পরাধীন " জাতীয় পুস্তকীয় ভাষা ---- শুনতে জঘন্য লাগে।
আর তাছাড়াঃ জামাতে ইসলামি বা শিবির বা পাকিস্তানের পক্ষের জনগনের কাছে গেলে বা তারা কাছে আসলেও আমার গা রিরি করে --------- ঘেন্নায়। রাগের চেয়ে বেশী করুনায় ভরে যায় মন।
স্বাধীনতা ..... বাংলাদেশ : এগুলি কারোর বাবাতি সম্পত্তি নয়। 'জয় বাংলা' শ্লোগানাও কিন্তু কারোর বাবাতি নয়। জামাতে ইসলামি বা রাজাকার বাহিনী অর্থাৎ ৭১ পরবর্তী যেসকল রাজাকার এবং পাকিস্তান পন্থীরা ভাল মানুষিতে ভোল পাল্টেছিল, স্পস্ট বিভক্তি তৈরী করার উদ্দেশ্য এগুলিকে একটা দলের ঘাড়ে গছিয়েছে ----- শেষ পর্যন্ত একদলীয় ব্যাবস্থা তৈরী করতে উৎসাহিত করেছে। নির্মূল করতেও চেয়েছে। জামাতে ইসলামি বা শিবির বা পাকিস্তানের পক্ষের লোকজন লোভকে ব্যাবহার করতে পারে সুচারু রূপে। এদের চক্র থেকে বের হওয়া কঠিন।
বাই-দা-বাই, শিবলী নোমান / ভোরের সূর্য্যঃ বাকশালের মেনুফেষ্টো কখনও পড়া হয়েছে, নাকি গল্প শুনেই বিরোধী বনে গেছেন?
আল্লাহ এক, এইটা যেমন একটা বিশ্বাস, জামাতে ইসলামি বা শিবির বা পাকিস্তানের পক্ষের লোকজনকে সারা জীবন ঘেন্না করলেও শেষ হবে না সেটাও ঐ একই বিশ্বাস।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














