লেখকের অন্যান্য পোস্ট
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের স্মৃতি ভরা মুহূর্তগুলি আবারো আড্ডার মাধ্যমে তুলে ধরার জন্য আমাদের এই প্রয়াস “ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রুপ ব্লগ” । সকলে মিলে আবার আড্ডায় মেতে উঠি সেই বিশ্ববিদ্যালয়ের দিনগুলোর স্মৃতি রোমান্থনে ।
মায়া খেলা করে যখন তখন
লিখেছেন আজহার ফরহাদ, ২১ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:০৯
বাকবিতন্ডার পরম্পরা থেকে বেরিয়ে এসে
পর্যায়ক্রমে, দ্রুততায় এসে উঠলাম তোমার বাসায়
দরজা খুলে দিলো যে সেই ছন্ন-ছোঁড়াটি তোমার আপন কেউ!
ভেলভেটের পোশাক পরা চেয়ারের ওপর যে চড়াইগুলি
খুব সন্তর্পণে এলো আর গেলো- তোমার সাথে এদের সখ্য
কেমন করে? এ ঘরের সমস্ত আচারের মধ্যে এক
অদ্ভুত টান দেখে বসে থাকতে ইচ্ছে করে। তুমি কি
মনের ডাকহরকরা, কিংবা যে মুখ কল্পনায় ভেসে
উঠলে চোখ আরাম পায়!
আমি কোথায় যেন হারিয়ে এসে তোমার কাছে
ফিরে পাই সব; আমার কথা, মুখরতা, অনেক গোপণ
ভাবনার ভুলে যাওয়া সুত্র একে একে।
দেখো, তোমার বাচ্চাটি কেমন সামান্য ইঙ্গিতের সাধক
প্রতিটি অনুভূতির নড়ে ওঠা আশ্চর্য মানুষ, নির্ভরতার
বাগান পেয়েছে তোমার ঘরে! এই যে মায়া খেলা করে যায়
যখন তখন শীত, গ্রীষ্ম, বর্ষা সমস্তকাল
এখানে যন্ত্রণাও বেদম রমণীয়। কতবার আসি এখানে, চাঁদ, ফুল
নেই, হাওয়া নেই দূর থেকে আসা, তুমি আছো।
তুমি কি আমার বউ, আমার সন্তান যাকে আম্মা বলে অন্যমনস্ক হয়!
আমি কোন সম্বোধনই পাই না খুঁজে তোমাকে ডাকবার।
ব্লগারদের উদ্দেশ্যে পাঠানো কবিতাটির ইলাস্ট্রেশনে ব্যাবহৃত স্কেচটি আমার নিজের। Beyond the time in whispering সিরিজের এই চিত্রকর্মটি ২০০৭ সালে আঁকা হয়েছিল।

- মন্তব্য লিখুন
- ০টি মন্তব্য
- ৬৫বার পঠিত
আপনি এই পোস্টটে কোন মন্তব্য করতে পারবেন না

















