লেখকের অন্যান্য পোস্ট


dhakauniversity group image ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের স্মৃতি ভরা মুহূর্তগুলি আবারো আড্ডার মাধ্যমে তুলে ধরার জন্য আমাদের এই প্রয়াস “ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রুপ ব্লগ” । সকলে মিলে আবার আড্ডায় মেতে উঠি সেই বিশ্ববিদ্যালয়ের দিনগুলোর স্মৃতি রোমান্থনে ।  

ডেমোক্রেসি ঘোড়ার ডিমে

লিখেছেন আজহার ফরহাদ, ০৬ ই এপ্রিল, ২০০৮ রাত ২:৩৯

                       

হাঁসও দিলো মুরগী দিলো গরুও দিলো তা
ডেমোক্রেসি ঘোড়ার ডিমে নেই তবুও রা।

হুতোম প্যাঁচার ডিমের সাথে মিল পেয়েছে যেই
আঁৎকে উঠে হুতোম হাঁকে- একটাযে ডিম নেই।

ডিমটি এসে জুটলো শেষে অনেকগুলি ডিমে
হুতোম ছাড়া ফোটাবে ডিম সাধ্য কাহার টিমে।

আমরা জানি কাকের বাসায় বাচ্চা ফোটে কোকিল ছা
আজও হুতোম হন্যে হয়ে দিচ্ছে খাচায় ডিমের তা।

ঘোড়ার ডিমে তা দিয়ে কি ডিম ফোটানো যায়!
পিপল'রা সব বুক বেঁধেছে পষ্ট প্রতীক্ষায়।


একটি প্রবল ও শক্তিমান অশ্বডিম্বের অপেক্ষায় বসে থাকা জনসাধারণের অদৃশ্যমান ভাগ্যের প্রতি নিবেদিত এই দূর্নীতিবিহীন ছড়াটির সাথে পাঠানো অলংকরণটি আমার নিজের আঁকা।

  • ০ টি মন্তব্য
  • ৬২বার পঠিত
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৫ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

আপনি এই পোস্টটে কোন মন্তব্য করতে পারবেন না

 

dhakauniversity group image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের স্মৃতি ভরা মুহূর্তগুলি আবারো আড্ডার মাধ্যমে তুলে ধরার জন্য আমাদের এই প্রয়াস “ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রুপ ব্লগ” । সকলে মিলে আবার আড্ডায় মেতে উঠি সেই বিশ্ববিদ্যালয়ের দিনগুলোর স্মৃতি রোমান্থনে ।

পোস্ট আর্কাইভ

সর্বমোট হিট

 ১৬০৬০

মোট সময় লেগেছে ০.০৯৩৮ সেকেন্ড