লেখকের অন্যান্য পোস্ট
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের স্মৃতি ভরা মুহূর্তগুলি আবারো আড্ডার মাধ্যমে তুলে ধরার জন্য আমাদের এই প্রয়াস “ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রুপ ব্লগ” । সকলে মিলে আবার আড্ডায় মেতে উঠি সেই বিশ্ববিদ্যালয়ের দিনগুলোর স্মৃতি রোমান্থনে ।
কবিতা যেমন হতে পারে -১
লিখেছেন আজহার ফরহাদ, ১২ ই এপ্রিল, ২০০৮ রাত ৯:২৫
বিভিন্ন সময়ে পড়া বহু কবিতা যা আমাকে কখনো ভাবিয়েছে, দুঃখ দিয়েছে, করেছে অবসাদগ্রস্ত আবার নাড়া দিয়েছে প্রবলভাবে, আনন্দও দিয়েছে তেমন কবিতাগুলি আপনাদের সাথে বিনিময় করবো ভাবছি।
জঞ্জালের স্তুপের ওপর
শরৎকুমার মুখোপাধ্যায়
জঞ্জালের স্তুপের ওপর দাঁড়িয়ে
একটা কাক আর একটা বেরাল।
- কাও। গন্ধ পেয়ে আপনিও এসেছেন?
বেরাল বললো, এসেছিলাম।
- কাও। কী আছে পুঁটলিটার মধ্যে?
- মানুষের বাচ্চা।
- কাও। মানুষের এঁটোকাঁটা খান তো থাবা ঘুরিয়ে ঘুরিয়ে,
এটাতে অরুচি?
বেরাল যেতে যেতে বললো-
এঁটো খাই ওদের পাপ খাই না।

- মন্তব্য লিখুন
- ০টি মন্তব্য
- ৫৩বার পঠিত
আপনি এই পোস্টটে কোন মন্তব্য করতে পারবেন না

















