লেখকের অন্যান্য পোস্ট
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের স্মৃতি ভরা মুহূর্তগুলি আবারো আড্ডার মাধ্যমে তুলে ধরার জন্য আমাদের এই প্রয়াস “ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রুপ ব্লগ” । সকলে মিলে আবার আড্ডায় মেতে উঠি সেই বিশ্ববিদ্যালয়ের দিনগুলোর স্মৃতি রোমান্থনে ।
সাবঅলটার্ন শৈশব হতে পাওয়া
লিখেছেন আজহার ফরহাদ, ১৪ ই এপ্রিল, ২০০৮ রাত ২:৩৭
আমার যে ক্ষুদ্র বাসাটি, চড়ুই পাখির বাসা, আধুনিক
সম্প্রচার কেন্দ্র হতে কোন খবরই আসে না এখানে
বিশ্বব্রহ্মাণ্ডের কতো উপগ্রহো, কৃত্রিম মূলত, মানুষের
হ্যান্ডমেড খবর ছাড়া কিছুই প্রচার পায় না তাতে।
আসলে বাসাটিতে আমরা বাস করি যারা তারা কী এসব খবরের
যথেষ্ট যোগ্যতা রাখি?
মনে হচ্ছে আমাদের এই যে সংবাদ বহির্ভূততা,
তথ্যঅধিকারের নাগরিক বঞ্চনার শিকার কিংবা কসমোপলিটান
বিতর্কে বিচ্ছিন্ন মেট্রোপলিস আমরা!
এশিয়ার ধানক্ষেতগুলি পেরিয়ে এসেছি হলো সামান্য দিন
ওইখানে ক্ষেতের ভিতর গোলানো কাদাজলের ভিতর
মেয়েমানুষের শরীরের কী গন্ধ, কী স্বাদ না চাখলে কী করে
বুঝতাম, নগরের হল্লার মাঝখানে কামানের গোলার মতো
ক্ষুদ্র বাসাটিতে, চড়ুইপাখির বাসাটিতে
সাবঅলটার্ন শৈশব হতে পাওয়া, সেক্সি রমণীর ক্ষুধা....।
২০০৫ সালে এই কবিতাটি কেনযে লিখেছিলাম মনে নেই। লিখে ভেবেছিলাম কখনো প্রকাশ করবো না। এতদিন পরে হাতে পেয়ে ভাবলাম পোস্ট করে দিই। যাহা লিখেছি তাহাই সই।
সাথের ছবিটি আমার আঁকা।

- মন্তব্য লিখুন
- ০টি মন্তব্য
- ৫৫বার পঠিত
আপনি এই পোস্টটে কোন মন্তব্য করতে পারবেন না

















