লেখকের অন্যান্য পোস্ট


dhakauniversity group image ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের স্মৃতি ভরা মুহূর্তগুলি আবারো আড্ডার মাধ্যমে তুলে ধরার জন্য আমাদের এই প্রয়াস “ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রুপ ব্লগ” । সকলে মিলে আবার আড্ডায় মেতে উঠি সেই বিশ্ববিদ্যালয়ের দিনগুলোর স্মৃতি রোমান্থনে ।  

পলি ও পল্লবের দেশে

লিখেছেন আজহার ফরহাদ, ১৩ ই মে, ২০০৮ রাত ৩:৩৭

                       

পলি ও পল্লবের দেশে দিয়েছিল ঘুম!
পাঠ করি পুঁথি তার বিশদ আবেগে
বলি সুখ থাকো শুয়ে খুলে রেখো চোখ
ধুলট মাঠের মাটি কাদা হবে বৃষ্টিতে মাঘে।

আঙুলে ফুটে আছে সন্ধ্যার শেষ ঝরা ফুল
গুঁজে দেবো তারাফোটা রাতের শরীরে
আড়িয়ল খাঁ থেকে তুলে নেবো বালিহাঁস নীল
উড়ে যাবো নিশিন্দা-মহুয়া-ছাতিমের বনে।

মাঝখানে স্মৃতিবরষার ঝিরি পেরিয়ে এলাম
তিরতির কেঁপেছে বুক, কৌম শরীর, ঠোঁট
পিপাসার কুয়াশায় বাড়লো কি মেদ জিহ্বায়-
নিবেদন করেছিলো তর্পণে, বিনীত আবেগ!

নিশ্চিন্তি ছাপিয়ে গেছে হিজলের ছায়া
সেইখানে জমে আছে পলি কাণ্ডজ্ঞান
এই কাঁধ ফেটে যার বেরিয়েছে রক্ত ও পুঁজ
তার কাছে যদি খনা তুলে দিতে মাটির বিজ্ঞান!

বলি ও কল্যাণবতী, মুগ্ধমতি, বঙ্গের দিশা
পলি ও পল্লবের দেশে ভাতঘুম সেরে ওঠো মেয়ে।

  • ০ টি মন্তব্য
  • ৪৬বার পঠিত
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৪ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

আপনি এই পোস্টটে কোন মন্তব্য করতে পারবেন না

 

dhakauniversity group image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের স্মৃতি ভরা মুহূর্তগুলি আবারো আড্ডার মাধ্যমে তুলে ধরার জন্য আমাদের এই প্রয়াস “ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রুপ ব্লগ” । সকলে মিলে আবার আড্ডায় মেতে উঠি সেই বিশ্ববিদ্যালয়ের দিনগুলোর স্মৃতি রোমান্থনে ।

পোস্ট আর্কাইভ

সর্বমোট হিট

 ১৬০৬২

মোট সময় লেগেছে ০.১১৭২ সেকেন্ড