লেখকের অন্যান্য পোস্ট
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের স্মৃতি ভরা মুহূর্তগুলি আবারো আড্ডার মাধ্যমে তুলে ধরার জন্য আমাদের এই প্রয়াস “ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রুপ ব্লগ” । সকলে মিলে আবার আড্ডায় মেতে উঠি সেই বিশ্ববিদ্যালয়ের দিনগুলোর স্মৃতি রোমান্থনে ।
খুশির সারস
লিখেছেন আজহার ফরহাদ, ২৩ শে মে, ২০০৮ রাত ২:৫৮
আমাদের রোদের দুপুর থেকে
আমাদের ক্ষোভের দুপুর থেকে
- দিয়েছে উড়াল খুশির সারস।
রাতের হৃদয় থেকে উড়ে আসে যে উচ্ছ্বাস
প্রলাপের মত কিছু গান গায় যে বেদনা
পশ্চিমে আছে আরো সুন্দর মেঘের বাতাস।
তার নিচে খা খা মাঠ কাশবন ভেবে যারে
ভুল করে ডেকেছি শরৎ।
আমাদের রোদের দুপুর থেকে
আমাদের ক্ষোভের দুপুর থেকে
বিষন্ন মাটি থেকে ছায়া ফেলে
- চলে গেছে খুশির সারস।
১৪.১০.২০০৭, দাদার দোকান, কলেজরোড, কুমিল্লা

- মন্তব্য লিখুন
- ০টি মন্তব্য
- ৪২বার পঠিত
আপনি এই পোস্টটে কোন মন্তব্য করতে পারবেন না

















