লেখকের অন্যান্য পোস্ট


dhakauniversity group image ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের স্মৃতি ভরা মুহূর্তগুলি আবারো আড্ডার মাধ্যমে তুলে ধরার জন্য আমাদের এই প্রয়াস “ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রুপ ব্লগ” । সকলে মিলে আবার আড্ডায় মেতে উঠি সেই বিশ্ববিদ্যালয়ের দিনগুলোর স্মৃতি রোমান্থনে ।  

কার্পাসবেদনা

লিখেছেন আজহার ফরহাদ, ৩০ শে মে, ২০০৮ রাত ১২:৫৬

                       

তল্পিবাহকের ছিল পকেট ভর্তি ঘাসফুল- কার্পাসবেদনা
অযোনিসম্ভবার বুক থেকে খসে পড়লো ঘুম
বার্ধক্যরহিত অযাচার, রাতভর বিভোর।

যেমন সন্ধ্যার শিকার কাঁচপোকা- ঘনমোম শিখায়
ঘুরিয়া ঘুরিয়া মরে- ঘাস ফড়িংয়েরো ছিল এইমত মৃত্যুপরিজ্ঞান
ছিল তার ঝুম অন্ধকার।

পাশ ফিরে বিবশ স্বপ্ন- পারমিতা বিষন্ন আজ
জানি চাতাল পেরিয়ে গেছে ঘরমুখো একাকী শ্রমণ
ফেলে আসা দুঃখভারাতুর কিছু গান- কাতরতা- অভিলাষ
মোরগফুলের মতো দুলে ওঠা কাণ্ডজ্ঞান কিছু- প্রয়োজন।

কুসুমের সুগন্ধ ভরা এই রাত ভোর হতে চায়
অথচ কাটে না ক্ষণ তল্পিবাহকের চোখ বেদনাজাগর
একা তার বুক থেকে খসে পড়ে লিবিডো পরাগ
আর খসে নীল নীল ঘামবিন্দু ছোপ।

অযোনিসম্ভবার মুখ- বালিশে চাপা।


২৯.০৫.২০০৮, ডাকবাংলো, গাজীপুর।

  • ০ টি মন্তব্য
  • ৪১বার পঠিত
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৯ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

আপনি এই পোস্টটে কোন মন্তব্য করতে পারবেন না

 

dhakauniversity group image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের স্মৃতি ভরা মুহূর্তগুলি আবারো আড্ডার মাধ্যমে তুলে ধরার জন্য আমাদের এই প্রয়াস “ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রুপ ব্লগ” । সকলে মিলে আবার আড্ডায় মেতে উঠি সেই বিশ্ববিদ্যালয়ের দিনগুলোর স্মৃতি রোমান্থনে ।

পোস্ট আর্কাইভ

সর্বমোট হিট

 ১৬০৬৮

মোট সময় লেগেছে ০.১০৩২ সেকেন্ড