লেখকের অন্যান্য পোস্ট
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের স্মৃতি ভরা মুহূর্তগুলি আবারো আড্ডার মাধ্যমে তুলে ধরার জন্য আমাদের এই প্রয়াস “ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রুপ ব্লগ” । সকলে মিলে আবার আড্ডায় মেতে উঠি সেই বিশ্ববিদ্যালয়ের দিনগুলোর স্মৃতি রোমান্থনে ।
প্রতিদিন যে ঘরে শুই
লিখেছেন আজহার ফরহাদ, ২০ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:০৯
প্রতিটি অসুখের আছে আরোগ্য লাভের সংশয়
যেমন মানুষের ঘুম, তারো আছে ভেঙে যাবার শঙ্কা
এই করে অসুখ বাড়তে থাকে ঘুমও ভাঙতে থাকে।
অথচ যার অসুখ না থাকবার সুখহীন জীবন আর
ঘুম না ভাঙার স্বপ্নহীন জাগরণ আছে...
জুয়াড়ীর মতো শেষরাতে একবার খুইয়ে আরেকবার জিতে
শেষমেষ হেরে এসে রিকশায় চড়ি
পথের দু'ধারে যদি সবঘরে একসাথে বেজে উঠতো
কলিংবেল
সব দরজাই খুলে যেত, অনন্ত অতিথির মতো
কেউ না কেউ জাপটে ধরে তুলে নিতো বিছানায় আমাকে।
একটা ছেঁড়া তাস, খোলা সেফটিপিনে আটকানো
লাল অন্তর্বাস, কান্না ও অসুখে মেশা নির্ঘুম রাতের গোপণ শরীর
ঘাটতে ঘাটতে টের পাই
শোবার ঘরেই আছি, প্রতিদিন যে ঘরে শুই।
চা বাগান, গাজীপুর
৯.৮.২০০৮

- মন্তব্য লিখুন
- ০টি মন্তব্য
- ২৬বার পঠিত
আপনি এই পোস্টটে কোন মন্তব্য করতে পারবেন না

















