গ্রুপ পরিসংখ্যান

  • সদস্য: ১৩১ জন
  • পোস্ট: ৪৩ টি
  • মন্তব্য: ৭ টি
  • সবাই মন্তব্য লিখবেন
  • সবাই দেখতে পারবেন
  • পোস্ট মডারেটেড
  • মন্তব্য মডারেটেড

গ্রুপের সদস্য (১৩১)

kabishabha group image কবিতা  

মন খারাপ

লিখেছেন আহমেদ ফারুক, ১৭ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:৫৭

মন খারাপ লাগছে।
কারণ একটু আগে আমার একটা স্বপ্ন ভঙ্গ হলো।

নতুন স্বপ্ন নিয়ে বসে পড়ি...
স্বপ্ন ভাঙ্গার আশায়।

পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ৩ জনের ভাল লাগেনি

রবীন্দ্র সংগীত

লিখেছেন মুক্তি মণ্ডল, ১৪ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:০৫

আলো নিবে গেলো ঘরভর্তি শূণ্যতার ভেতর তাকায়ে
আছে অতৃপ্ত ঘ্রাণমুদ্রণ
বাথরুমে নীল আলো, দরোজার চিকন ফাঁক গলিয়ে মুখের উপর এসে
দাঁড়ায়ে থাকছে, এই একটুকরো আলোয় ড্রেসিং টেবিলে
চিরুনী ও চুলের কাঁটায়
আঙুলের সম্পর্ক জমাট হয়ে উঠছে। গত তিন দিনের টেবিল জুড়ে
আপেলের আভা ও একটি স্ক্যান মেশিন পড়ে রয়েছে।...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

গুহাচিত্রে তুমুল সঙ্গম ও অন্যান্য

লিখেছেন মুক্তি মণ্ডল, ১১ ই আগস্ট, ২০০৮ সকাল ৯:৩৩

আমি যার ভেতর

আমি যার ভেতর নাও ডুবিয়ে ফেলেছি সে এখন তৈলচিত্রে
ছড়ানো খোলা আকাশ, প্রান্তরে হারানো ঋদ্ধচোখাচোখি
অনুভবে নদীঘ্রাণ লেপটানো স্পর্শের চিতল মাছের
পিঠ।
তার পায়ের ছাপ তুলে রেখেছি ড্রয়িং রুমের দেয়ালে...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

বেঁচে থাকার মধু

লিখেছেন আজহার ফরহাদ, ১০ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৪১

যদিও মোমের আলো কফিনের রঙ বদলে দিলো
একরোখা শরীর শুধু বিজয়ের হাতল ধরেই শুয়ে রইলো অন্ধকারে
তোলপাড় করা নেশার শরীর শীতরাত্রের সংজ্ঞাহীন
রতিক্লান্ত ঘুম শেষে আলো ঝলমল এক ফর্সামুখ দেখতে পায়।
তার কাছেই একটা কুকুর বা থাকলে শেয়াল ঘুরঘুর করে
পেছনে কলমিলতার ঝোপ, একটা মরা মুরগীর পাখনা, খোলসা শরীর
বুকে ভর দিয়ে হেঁটে যেতে যেতে...

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

কী করে মিথ্যে বলতে হয়

লিখেছেন আজহার ফরহাদ, ০৭ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:১৬

নিজের গতিবিধির ওপর স্বচ্ছন্দ নজর এড়িয়ে যেতে না পারলেও
মনখারাপের দিনগুলোকে ভুলে যেতে হলো
চৌবাচ্চার পানি, ব্যাঙের ছা আর তেলাপিয়া মাছের সখ্যের দিন
চাচি আম্মার স্কুলে যাবার হুড়ো
সিড়িঘরের ওপর কবুতরের একটা কলোনী, মাচান ভরা শিম
হলুদ ও গোলাপি ফুল বাহার জমিয়ে দিতো গ্রীষ্মে
শিম আলু টমেটো আর শিং মাছের ঝোল- চোখ বন্ধ করে খেয়েছিলাম।...

পোস্টটি ১০ জনের ভাল লেগেছে, ২ জনের ভাল লাগেনি

ছেলে ঘুমালো পাড়া জুড়ালো

লিখেছেন আজহার ফরহাদ, ০৩ রা আগস্ট, ২০০৮ বিকাল ৫:৫০

নতুন আমের গন্ধে ডোরাকাটা বাঘের দেশে যদি জেব্রা লাফায়
কান নাড়িয়ে, তার লতিকায় একটা লাল দুল মরচে পড়া ঘাসের ওপর খুনজর্জর হাওয়া ঠেলে দুম করে পরালে- কী কাণ্ড ঘটে
দেখবার বাসনা আছে গো মনে!

একটা চীনা হাঁস কেমন তার বাচ্চা নিয়ে এসিড মাখা জলে
ডুবে ডুবে খোঁজে শামুকের ছা বুদ্বুদ ওঠা ঘন মিলমেশিনের গাঁদে।
তবু...

পোস্টটি ৯ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি

খুনীর চিরকুট

লিখেছেন সাইফ সামির, ০১ লা আগস্ট, ২০০৮ বিকাল ৫:২০

পাৎলুনের পকেটে হাত ঢুকিয়ে
একটা কিছুর অস্তিত্ব অনুভব করি,
না, আমি বিকৃত যৌন পিপাসু নই…
ছোট্ট পিস্তলটার ট্রিগার আমাকে টানছে মদের মতো
একটু পরে ওটার আরও ছোট্ট নলটা আলতো করে
নন্দিনীর বুকে বসিয়ে দিব টান-
আচ্ছা টানটা জোরে দিব না আস্তে?...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি

প্রেম এখন বর্ষায়

লিখেছেন সাইফ সামির, ২৪ শে জুলাই, ২০০৮ রাত ৮:০১

ভীষণ বর্ষায় পুরনো প্রেমের
ব্যথাটা মাথাচাড়া দিয়ে উঠছে
এখন ঘুমরে দিছি বিদায়
ঘুমের লগে আমার সখ্য নাই

যদিও বর্ষায় চাঙ্গা বৃক্ষ পাতার মতো
প্রেমের ব্যথাটা কেমন জানি সুখ সুখ লাগতাছে!...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

চিরঞ্জীব মৃত্যুর....

লিখেছেন চিটি (হামিদা আখতার), ২৩ শে জুলাই, ২০০৮ রাত ১:৫০

আমার সমস্ত আকাশ জুড়ে
ঘন ঘন কালো মেঘ,
আহা! সাদা মেঘ কবে ছিল
স্মরণে নেই।

ষোড়শে পা পড়ায়...।
তবে, হারালাম সাদা মেঘ।...

পোস্টটি ২৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

সন্দেহ!

লিখেছেন চিটি (হামিদা আখতার), ১৮ ই জুলাই, ২০০৮ সকাল ১১:০৬

আমার অপ্রত্যাশিত কিছু............
হ্যাঁ পাওয়ার যোগ্য।
রাজি আশি পারসেন্ট
তবে, অরাজি দশ পারসেন্ট
বাকী দশ পারসেন্ট 'সন্দেহ'।

আমি খুব কম বিশ্বাস করতাম...

পোস্টটি ২৫ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি



   পরের পাতা >>


 

গ্রুপে জয়েন করুন

লগ ইন করুন

সাম্প্রতিক মন্তব্য

পোস্ট আর্কাইভ

সর্বমোট হিট

 ৬০৭৫

মোট সময় লেগেছে ০.৪১৬২ সেকেন্ড