লেখকের অন্যান্য পোস্ট
১, যেকোন ব্লগার এই গ্রুপ এ join করতে পারবেন।
২, সঙ্গীত বিষয়ক যেকোন লেখা সদস্যরা পোস্ট করতে পারবেন যেমন
ক, কোন নতুন অ্যালবাম এর রিভিউ,
খ, কোন গান নিয়ে আলোচনা,
গ, গানের কথা ও স্বরলিপি নিয়ে আলোচনা,
ঘ, বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে আলোচনা ইত্যাদি।
ও আমার মধ্যবিত্ত ভীরু প্রেম তোমার কাছে রাখা
লিখেছেন শিরোনামহীন, ১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১:৩৭
উঠে যাওয়া সিঁড়ি টিমটিমে আলো
ছেঁড়া চটি জুতো ছেড়ে রাখা তোমার দরজায়
দিন যায় দিন আনি, সবেধন টিউশনি
পদাবলী পাশে খুলে রাখা প্রথম পর্যায়
হাঁটছে দিন কাটছে দিন তিন দিন সাপ্তাহিক
উমম গুনছে দিন গুনছে দিন অ্যান্টেনাতে শালিক
যে অসুখ ছিলো চোঁরাবালি দিয়ে ঢাকা
ও আমার মধ্যবিত্ত ভীরু প্রেম তোমার কাছে রাখা
উঠে এলো আলো, হাতে চা চলকালো
চাঁদ বুঝি আজ প্রতিপদে পড়লো বেঘোরে
ওড়ো চিলেকোঠা ছাদে ইতিহাস আল্লাদে
তুমি আমি ইলতুতমিস বন্দী এ ঘরে
ভরদুপুর মাঝদুপুর ডুবজল ঘোর বিপদ
হুমম নীলচে খাম গা ছমছম ভূত লেখে চর্যাপদ
সে বিপদ ছিলো চোঁরাবালি দিয়ে ঢাকা
ও আমার মধ্যবিত্ত ভীরু প্রেম টেষ্টপেপারে রাখা
ও আমার মধ্যবিত্ত ভীরু প্রেম তোমার কাছে রাখা
ও আমার মধ্যবিত্ত ভীরু প্রেম টেষ্টপেপারে রাখা
কানাগলির ভেতর রংগিন ইষ্টেশন
কিছু উৎপাদক আজ নাহোক বিশ্লেষন
আমার আগুন ভয় ভীষণ মেলা ক্ষ্যাপা এই জীবন
বুকে মোমের আলোয় গলছে লাল রিবণ
দিন ছুঁয়ে যায় রাত রাত ছুঁয়ে যায় হাত
হাত ছুঁলে যায় জাত জাত ছুঁলে পদ্মকাঁটা বিঁধে
ও আমার মধ্যবিত্ত ভীরু প্রেম গোপন কালশিটে
ও আমার মধ্যবিত্ত ভীরু প্রেম গোপন কালশিটে
ও আমার মধ্যবিত্ত ভীরু প্রেম গোপন কালশিটে
ছেঁড়া পর্দায় উঁকি , কেবিনের আঁকিবুকি
মুখ নীচু আহত দুচোখ বলেছিলো কি যে?
এতো আকছার ঘটে সাদা কালো লংশটে
খালি পায়ে কেউ বাড়ি ফেরে বৃষ্টিতে ভিজে
হাঁটতে থাক দুর্বিপাক মিছিলের ক্লান্ত মুখ
নিম্নচাপ খুচরো পাপ ছোঁয়াচে অসুখ
সে ছোঁয়া ছিলো চোঁরাবালি দিয়ে ঢাকা
ও আমার মধ্যবিত্ত ভীরু প্রেম তোমার কাছে রাখা
ও আমার মধ্যবিত্ত ভীরু প্রেম তোমার কাছে রাখা
-----------------------------------------------------
ব্যান্ড: চন্দ্রবিন্দু
অ্যালবাম: ইউ/এ (২০০৮)
Click This Link

- মন্তব্য লিখুন
- ১টি মন্তব্য
- ৭১বার পঠিত
আপনি এই পোস্টটে কোন মন্তব্য করতে পারবেন না


















চন্দ্রবিন্দু'র গান তেমন একটা শুনিনা। এই গানটা ভালোই লেগেছে। ধনাত্মক চিহ্নে টোকা দিচ্ছি। আপনার পছন্দের চন্দ্রবিন্দু'র সেরা তিনটা গানের নাম করতে বললে কোনগুলির নাম বলবেন?