লেখকের অন্যান্য পোস্ট
১, যেকোন ব্লগার এই গ্রুপ এ join করতে পারবেন।
২, সঙ্গীত বিষয়ক যেকোন লেখা সদস্যরা পোস্ট করতে পারবেন যেমন
ক, কোন নতুন অ্যালবাম এর রিভিউ,
খ, কোন গান নিয়ে আলোচনা,
গ, গানের কথা ও স্বরলিপি নিয়ে আলোচনা,
ঘ, বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে আলোচনা ইত্যাদি।
ব্লগ থেকে গান - ৩ (শেষ নিঃশ্বাস)
লিখেছেন অচন্দ্রচেতন, ২২ শে আগস্ট, ২০০৮ রাত ৩:৩৪
শেষ নিঃশ্বাস লিংক। (স্ট্রিমিং)। (ডাউনলোড ১.৪১ মেগাবাইট) । ব্লগারুদের লেখা থেকে গান করার তৃতীয় অপচেষ্টা। এবারের শিকার ব্লগার টিপু। তার লেখা **চলো হাওয়া হয়ে যাই (একটি অপূরণীয় বাসনা)** থেকে অনুমতিসহ আপলোড করা হলো। নিম্নমানের রেকর্ডিং এবং নিকৃষ্টমানের গলা। আপনাদের মন্তব্য (গালাগালি) সাদরে গৃহীত হবে।
গানের লিরিক
এসো সকালের মিষ্টি রোদে
শেষবারের মত শ্বাস ফেলে
হাওয়ায় মিলিয়ে যাই।
হতাশার অব্যর্থ তীরের আঘাতে
রক্ত ঝরার আগে
চলো হারিয়ে যাই।
দীর্ঘতম সৈকতে বসে
দীর্ঘতম বিলাপ
কজনেরই বা পোষায়
তার চেয়ে ভালো
বুক ভরা শ্বাস নিয়ে
হাওয়ায় ভেসে ভেসে
এসো সকালের মিষ্টি রোদে
শেষবারের মত শ্বাস ফেলে
হাওয়ায় মিলিয়ে যাই।
কপিরাইটঃ টিপু এবং অচন্দ্রচেতন
অন্যান্য পোস্টঃ
ব্লগ থেকে গান - ১ (রাত)
ব্লগ থেকে গান - ২ (আপনজন)

- মন্তব্য লিখুন
- ০টি মন্তব্য
- ৩৩বার পঠিত
আপনি এই পোস্টটে কোন মন্তব্য করতে পারবেন না

















