music group image ১, যেকোন ব্লগার এই গ্রুপ এ join করতে পারবেন।

২, সঙ্গীত বিষয়ক যেকোন লেখা সদস্যরা পোস্ট করতে পারবেন যেমন
ক, কোন নতুন অ্যালবাম এর রিভিউ,
খ, কোন গান নিয়ে আলোচনা,
গ, গানের কথা ও স্বরলিপি নিয়ে আলোচনা,
ঘ, বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে আলোচনা ইত্যাদি।  

যা উড়ে যা...

লিখেছেন শিরোনামহীন, ২৭ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৪৪

                       


যা উড়ে যা, মনের পাখিটা
জীবন আকাশে, দুঃখ ভুলে যা
যা উড়ে যা, সময়ের ঘুড়িটা
রঙিন বাতাসে, স্বপ্ন এঁকে যা
শত দুখের ছেঁড়া পালে, শেকড়হীন প্রাণে
নগরের চার দেয়ালে জীবনের কি মানে?

কত যে প্রিয় মুখ , মানুষের ভিড়ে
বারে বারে ফিরে যাই, সেই চেনা ঘরে
যা কিছু ছুঁয়ে যায় সুখটুকু দিয়ে
মনেরই অভিমান যাবে কি রয়ে?

যা উড়ে যা, সময়ের ঘুড়িটা
রঙিন বাতাসে, স্বপ্ন এঁকে যা

হৃদয়ের শ্রাবণে ফাগুন দিন
মনেরই কোণে, অচেনা অসুখ
কেন যে হেরে যাই জীবনের কাছে?
আলো আর আঁধারের সবই কি মিছে?

যা উড়ে যা, মনের পাখিটা
জীবন আকাশে, দুঃখ ভুলে যা
শত দুখের ছেঁড়া পালে, শেকড়হীন প্রাণে
নগরের চার দেয়ালে জীবনের কি মানে?

------------------------------------------------
গানটা খুব জনপ্রিয় টিভি সিরিয়াল "তিন পুরুষ" এর টাইটেল সং। নাটকে ১ম দুই প্যারা বাজতো। পড়ে গানটা এতো জনপ্রিয়তা পায় যে অ্যালবাম বের হয় গানটার। অ্যালবামে দেখি আরো এক প্যারা যুক্ত হয়েছে। এখানে পুরো গানটা দিলাম। অ্যালবামের নাম *বাক্সের গান*। শিল্পী: আগুন।

লিঙ্ক: http://www.mediafire.com/?hguyrhn3y6n

  • ০ টি মন্তব্য
  • ২৭বার পঠিত
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৯ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

আপনি এই পোস্টটে কোন মন্তব্য করতে পারবেন না

 

music group image

১, যেকোন ব্লগার এই গ্রুপ এ join করতে পারবেন।

২, সঙ্গীত বিষয়ক যেকোন লেখা সদস্যরা পোস্ট করতে পারবেন যেমন
ক, কোন নতুন অ্যালবাম এর রিভিউ,
খ, কোন গান নিয়ে আলোচনা,
গ, গানের কথা ও স্বরলিপি নিয়ে আলোচনা,
ঘ, বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে আলোচনা ইত্যাদি।

পোস্ট আর্কাইভ

সর্বমোট হিট

 ৩২৬৪

মোট সময় লেগেছে ০.০৮১০ সেকেন্ড