noakhaliweb group image www.noakhaliweb.com.bd
আপনার এলাকা, আপনার সংবাদ  

আনু মুহাম্মদের নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের

লিখেছেন নোয়াখালী ওয়েব, ০৬ ই মার্চ, ২০০৮ দুপুর ১২:৪০

                       

সৈয়দ সাইফুল আলম/তানভীর আহমেদ চেনধুরী/ফারজানা আফরিন : নিঃসন্দেহে বলা যায় আনু মুহাম্মদসহ সমাজের দেশপ্রেমিক ব্যক্তিরা তাদের অর্জিত জ্ঞান, মেধা ও দেশপ্রেমের মাধ্যমে দেশের স্বার্থে অতন্দ্র প্রহরীর মত কাজ করে যাচ্ছেন। বিগত দিনের অভিজ্ঞতায় দেখা যায়, তাঁরা যুগ যুগ ধরে জাতিকে বিট্রিশ, পাকিস্থানের মতো শোষকদের অত্যাচার হতে রক্ষায় দিক নির্দেশনা দিয়ে আসছে। আনু মুহম্মদের মতো বাংলার কৃতি সন্তানরা আমাদের সচেতন করেছে কিভাবে দেশের সম্পদ রক্ষা করতে হবে। দেশ ও দেশের সম্পদকে কিভাবে নিজেদের স্বার্থে রক্ষা করা যায় তা শেখা যায় তাদের কাছ থেকে। নয়তো বিদেশী কোম্পানীগুলো প্ররোচনায় দেশীর কতিপর দোসরদের সহযোগিতায় এ সম্পদ লুট হয়ে যেত।
কিছু মুখোশদারি বিশেষজ্ঞ নিজেদের স্বার্থের কথা ভেবে কোটি মানুষের সম্পদ গ্যাস পাচার করে দেওয়ার পায়চারা করেছিল। আনু মুহাম্মদসহ কিছু দেশপ্রেমিকের নেতৃত্বে দেশের অধিকাংশ মানুষ জেগে ওঠার ফলে স্বার্থান্বেষী মহলের উদ্দেশ্য বাস্তবাায়ন হয়নি। কিন্তু এই দেশপ্রেমিক জনগণের দাবি উপেক্ষা করে দেশের গুরুত্বপূর্ণ সম্পদ পুরাকীর্তি ফ্রান্সে পাঠানোর সিদ্ধান্ত যে ভুল ছিল তার খেসারত আমাদের দিতে হচ্ছে। দুটি মূল্যবান প্রত্নতত্ব সম্পদ হারানোর দায় কে নেবে? মানুষের কথা শুনে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা হতো তাহলে আমাদের হাজার বছরের ঐতিহ্য হারাতে হতো না। কিভাবে আমাদের হারানো/নষ্ট হওয়া দুটি মূর্তির শূন্যস্থান পুরণ করা হবে। কারা দায়ী হবে? কি শাস্তি হবে তাদের? কেউ পদত্যাগ করলেই কী সমাধান? যারা আন্দোলন করেছে পুরাকীতি রক্ষায় তাদের নির্যাতন করা হয়েছে। তাদের আশংকা সত্যি হয়েছে। দেশের প্রতিটি ক্ষেত্রেই কিছু স্বার্থনেষী ব্যক্তি বিদেশী স্বার্থে দেশকে বিকিয়ে দিতে চায়। আর আনু মুহাম্মদের মতো লোকজন তাদের প্রতিহত করে সরকার ও রাষ্ট্রকে সহযোগিতা করে থাকে। এ দায়িত্ব তাদের কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান দিয়ে দেয়নি, বিবেক ও দেশপ্রেমের তাড়নায় সেচ্ছায় এ দায়িত্ব নিয়েছে।
গণমানুষের সম্পদ রক্ষা আন্দোলনের যে সূচনা আনু মুহাম্মদরা শুরু করেছেন তাতে বহুজাতিক কোম্পানী আর গুটিকয়েক দেশীয় দালালদের ভয়ে কী থেমে যাবে? দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অধিকার আর গণমানুষের সম্পদ রক্ষা প্রয়োজনে যে আমরা আজও রক্ত দিতে পারি তার প্রমাণ ফুলবাড়িয়া, কানসাট।
দেশের অস্থির এই পরিবেশে গুটিকয়েক দালাল আবারও সোচ্চার হয়ে ওঠেছে। উন্নয়নের অজুহাতে তারা বিকিয়ে দিতে চাইছে দেশের তেল, গ্যাস, বন্দর, কৃষি, বাণিজ্য সকল কিছু। দেশের সম্পদ কলকারখানা চালানোর নিজদের ব্যর্থতাকে তার স্বীকার না করে প্রাইভেটাইজেশন নামে কুক্ষিগত করছে। এই ধারাবাহিকতা রুখতে হবে। এখনই, নয়তো নিজের দেশে নিজেরাই পরবাসী হয়ে যাব। আমরা আর ফিরে যেতে চাই না উপনিবেশিক শোষনের মোড়কে।
আমাদের অনেক কর্তাই তাদের কর্তব্য ভুলে গেছেন। তারা ভাবছেন পুঁজির নিরাপত্তাই তাদের একমাত্র কাজ। বিনিয়োগের নামে পরিবেশ, সামাজিক, দেশের সার্বভৌমত্ব কোন কিছুই তোয়াক্কা করছে না। আমাদের পরিবেশ কি আমাদের সম্পদ নয়? টাকা দিয়ে কি আমরা ফুলবাড়ীর মানুষের জীবন ফিরিয়ে দিতে পারবো? মাগুরাছড়ার পরিবেশ কি আমরা টাকা দিয়ে ফিরিয়ে দিতে পারবো? কারা দায়ী ? কি শাস্তি তাদের হয়েছে? মাগুরাছড়ার বন কি সম্পদ ছিল না? কত টাকা আয় করেছি এ সম্পদগুলো ধ্বংস করে। এই লাভ লোকসানের হিসেবে তথাকথিত কনসালটেন্ট নামধারী দোসর বুঝতে পারে না। তারা ততক্ষনই ভাবে যতক্ষণ সম্মানী পাবে। আনু মুহাম্মদের সমস্যা একটাই সে গণ মানুষের সম্পদের বিষয়গুলো নিয়ে মানুষকে ভাবতে ও বলতে শেখায়। যদি মানুষকে অধিকার আর সম্পদ রক্ষার জন্য সোচ্চার করে তোলাই অপরাধ হয়ে থাকে । তাহলে সেজন্য অবশ্যই আনু মুহাম্মদ দায়ী। আর এই দায় নিতে নিঃসন্দেহে আনু মুহাম্মদের মত সকল দেশপ্রেমিক বাঙ্গালি গর্ববোধ করবে।
যারা আনু মুহাম্মদকে হত্যার হুমকি দেয়, তাদের জানা উচিত অনেক দেরি হয়ে গেছে। কারণ আনু মুহাম্মদ অনেক আনু মুহাম্মদ তৈরি করেছে। যারা তার আর্দশকে গ্রহণ করেছে। যারা বলবে, জানাবে, জাগাবে মানুষকে। আমরা বিশ্বাস করি মৃতু্যর ভয়ে অনু মুহাম্মদরা দমে না। তারা এই বাংলায় জন্মায় গণ মানুষের জন্য। যুগ যুগে এই বাংলা লক্ষ অনু মুহাম্মদ ধারন করেছে।
আমরা উন্নয়ন চাই, তবে তার অর্থ এই নয় গুটিকয়েক ব্যক্তি বা কোম্পানীর পকেট ভারী করা। আমরা চাই নীতিনির্ধারকরা বুঝবে আনু মুহাম্মদের মত লোকরা কারো জন্য কনসালটেনন্সির স্বার্থে দেশ, দেশের সম্পদ ও বিবেক বিক্রয় করে না। তাঁর প্রতি হুমকি অর্থ আজ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি হুমকি। রাষ্ট্রের স্বার্থে রাষ্ট্রের প্রতি অনুগত্য এই দেশপ্রেমিক সৈনিকের নিরাপত্তার দায়তি্ব রাষ্ট্রকেই নিতে হবে। আমরা আশা করি সরকার জনগণের পাশাপাশি এ ধরনের একজন সুহৃদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

  • ০ টি মন্তব্য
  • ১১১বার পঠিত
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

আপনি এই পোস্টটি কোন মন্তব্য করতে পারবেন না

 

noakhaliweb group image

www.noakhaliweb.com.bd
আপনার এলাকা, আপনার সংবাদ

পোস্ট আর্কাইভ

সর্বমোট হিট

 ২৬২৪

মোট সময় লেগেছে ০.০২৫৬ সেকেন্ড