লেখকের অন্যান্য পোস্ট


noakhaliweb group image www.noakhaliweb.com.bd
আপনার এলাকা, আপনার সংবাদ  

দৈনিক জাতীয় নিশানের সাথে নোয়াখালী ওয়েব'র সংবাদ আদান প্রদান বিষয়ক চুক্তি স্বাক্ষর

লিখেছেন নোয়াখালী ওয়েব, ২৩ শে মে, ২০০৮ ভোর ৫:০১

                       

বৃহত্তর নোয়াখালীর প্রথম দৈনিক পত্রিকা দৈনিক জাতীয় নিশানের সাথে অনলাইন পত্রিকা ও কমিউনিটি পোর্টাল নোয়াখালী ওয়েব'র সংবাদ আদান প্রদান চুক্তি স্বাক্ষর ও নোয়াখালী ওয়েবে দৈনিক জাতীয় নিশানের ওয়েব প্রোফাইল উদ্বোধনী অনুষ্ঠান শনিবার (১০ মে) বিকালে বেগমগঞ্জের দৈনিক জাতীয় নিশান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল হক। দৈনিক জাতীয় নিশান সম্পাদক কাজী মোঃ রফিক উল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দীপক চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজান উল আলম, চৌমুহনী পৌরসভার চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুর রহীম, সোনাইমুড়ি উপজেলা নির্বাহী কর্মবর্তা মোঃ আতাউর রহমান, বেগমগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) কাজী মোঃ আবদুর রহমান। বক্তব্য রাখেন, নোয়াখালী ওয়েব'র সম্পাদক খালেদ সাইফুল্যাহ, সহ-সম্পাদক ইকবাল হোসেন মজনু, ফিচার সম্পাদক মাহমুদুল হক ফয়েজ, দৈনিক জাতীয় নিশানের বার্তা সম্পাদক জাহিদুর রহমান, বেগমগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার আবুল খায়ের, সোনাইমুড়ী অন্ধ কল্যান সমিতির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূইয়া,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নোয়াখালী শাখার সেক্রেটারী ফিরোজ উদ্দিন, বেগমগঞ্জ কালচারাল একাডেমী এন্ড লাইব্রেরীর অধ্যক্ষ ব্রজেন্দ্র মজুমদার হারু প্রমূখ।

অনুষ্ঠানে নোয়াখালী ওয়েবের সাব-এডিটর এন্ড প্রজেক্ট কো-অর্ডিনেটর ইকবাল হোসেন মজনু ও দৈনিক জাতীয় নিশান পত্রিকার বার্তা সম্পাদক জাহিদুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সংবাদ আদান প্রদান বিষয়ক চুক্তিপত্রে স্বাক্ষর করেন। চুক্তির আওতায় নোয়াখালী ওয়েব ফ্রি! নিউজ সার্ভিসের আওতায় প্রতিদিন দৈনিক জাতীয় নিশানকে নিউজ, ফিচার, ফটো ইত্যাদি সার্ভিস প্রদান করবে। বৃহত্তর নোয়াখালীর স্থানীয় যেকোন পত্রিকা এ সার্ভিসের জন্য আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন সম্পাদক খালেদ সাইফুল্যাহ। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল হক নোয়াখালী ওয়েবের সাইটে দৈনিক জাতীয় নিশানের প্রোফাইল উদ্বোধন করেন। -সাইফুল্যাহ কামরুল

  • ০ টি মন্তব্য
  • ১২০বার পঠিত
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

আপনি এই পোস্টটি কোন মন্তব্য করতে পারবেন না

 

noakhaliweb group image

www.noakhaliweb.com.bd
আপনার এলাকা, আপনার সংবাদ

পোস্ট আর্কাইভ

সর্বমোট হিট

 ৩৬৮৪

মোট সময় লেগেছে ০.০৮০৯ সেকেন্ড