notredamian group image যান্ত্রিক শহরের ব্যস্ততম এলাকায় একঝাঁক সবুজের সমারোহ। ভেতরে ঢুকলেই বাইরের কোলাহল মুহূর্তেই মিলিয়ে যায়, মনে ভর করে অদ্ভুত এক অনাবিল প্রশান্তি। বোগেনভেলিয়ায় ঘেরা, সুনিবিড় সেই ক্যাম্পাসটি আমাদের, সকল নটরডেমিয়ানের। কুইজের জন্য ছুটতে ছুটতে সকালের ঘুমঘুম ভাব ত্যাগ, ফিজিক্স ল্যাবের গ্যাড়াকলে পড়ে ত্যানা হয়ে যাওয়া জীবন, কেমেস্ট্রী ল্যাবে এসি দাস স্যারের কটকটে ধমক, বায়োলজি ল্যাবে ভুঁইয়া স্যারের তিনপুরুষ ঝাঁকানো ঝাড়ি- সব ছাপিয়ে ক্লাস শেষে হুড়মুড়িয়ে সিঁড়ি দিয়ে নামার আনন্দ। টেরেন্স স্যারের চোখ ফাঁকি দিয়ে ক্যান্টিনে বসে আলুর চপে কামড় দেয়ার পাশাপাশি সিগারেটে দেয়া নতুন দুয়েক টান, ফাদার পিশোতোর বাচ্চাসুলভ আর কেয়ারিং ব্যবহার আর সর্বোপরি শান্ত ক্যাম্পাসের মন্ত্রমুগ্ধ হাতছানি।
এখানে আমরা এক হবো সবাই। আবার ফিরে যাবো ফেলে আসা সেই দিনগুলোতে। তুলনা হবে, স্মৃতিচারণ হবে সেদিন এবং আজকের নটরডেমের। নস্টালজিয়ায় ডুবে ভেসে আমরা সিক্ত হবো নতুন করে...।
 

"ভালোবাসা ভালোবাসা" গ্রুপকে ভালোবাসো

লিখেছেন মৃন্ময় আহমেদ, ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৩৮

                       

"He prayeth best who loveth best All things both great and small;
For the dear God who loveth us, He made and loveth all."

ভালোবাসো আপন স্রষ্টাকে। ভালোবাসো দেশকে, মা-মাটি-মানুষকে ।
ভালোবাসো নিজেকে, নিজ পরিবারকে । ভালোবাসো সৎ ও সুন্দর জীবনধারাকে ।

ভালোবেসেই এগিয়ে চলো আপন লক্ষ্যে -
প্রিয় বসুন্ধরাকে ভরিয়ে তুলো মহৎ কর্মে ।

ভালোবাসা, ভালোবাসা, শুধুই ভালোবাসাঃ-
ভালোবাসার অপার বারিধারায় সিক্ত হোক ধরনীর অন্তর। ভালোবাসার সীমাহীন প্রকাশ ঘটুক আমাদের শব্দাঞ্চলে, "ভালোবাসা ভালোবাসা" হোক সবার অনুভূতির অনুভবাঞ্চল।।

মুখরিত হোক না বলা ভালোবাসার কথা, ধ্বনিত হোক সুমধুর ভালোবাসার জয়গান। ভালোবাসানলে পুড়ে অমিতলোকে গমনের কথামালা। ভালোবাসায় অবগাহনে পরিশুদ্ধি লাভের শুদ্ধলিপি। ভালোবাসার কোনো সীমা নেই- না কথায়, না গানে। অসীম শূন্যতায়ও ভালোবাসা বিরাজমান প্রাণে প্রাণে।
ভালোবাসা নাও হে সৃষ্টির ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর- ক্ষুদ্রতম,
ভালোবাসা নাও হে সৃষ্টির বৃহৎ হতে বৃহত্তর- বৃহত্তম,
সবাই ভালোবাসা নাও, হারিয়ে যেও না।।
আবার ভালোবেসেও হারিয়ে যেও না...
চলো সবাই মিলে "ভালোবাসা ভালোবাসা" তীর্থাঞ্চলে এসো করি স্নান।।

  • ১ টি মন্তব্য
  • ৭৪বার পঠিত
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১৬ ই মার্চ, ২০০৮ ভোর ৪:০৫
comment by: ধুসর গোধূলি বলেছেন:

ভালোবাসার জয় হোক, পরাজয় হোক অভালোবাসার।


আপনি এই পোস্টটে কোন মন্তব্য করতে পারবেন না

 

notredamian group image

যান্ত্রিক শহরের ব্যস্ততম এলাকায় একঝাঁক সবুজের সমারোহ। ভেতরে ঢুকলেই বাইরের কোলাহল মুহূর্তেই মিলিয়ে যায়, মনে ভর করে অদ্ভুত এক অনাবিল প্রশান্তি। বোগেনভেলিয়ায় ঘেরা, সুনিবিড় সেই ক্যাম্পাসটি আমাদের, সকল নটরডেমিয়ানের। কুইজের জন্য ছুটতে ছুটতে সকালের ঘুমঘুম ভাব ত্যাগ, ফিজিক্স ল্যাবের গ্যাড়াকলে পড়ে ত্যানা হয়ে যাওয়া জীবন, কেমেস্ট্রী ল্যাবে এসি দাস স্যারের কটকটে ধমক, বায়োলজি ল্যাবে ভুঁইয়া স্যারের তিনপুরুষ ঝাঁকানো ঝাড়ি- সব ছাপিয়ে ক্লাস শেষে হুড়মুড়িয়ে সিঁড়ি দিয়ে নামার আনন্দ। টেরেন্স স্যারের চোখ ফাঁকি দিয়ে ক্যান্টিনে বসে আলুর চপে কামড় দেয়ার পাশাপাশি সিগারেটে দেয়া নতুন দুয়েক টান, ফাদার পিশোতোর বাচ্চাসুলভ আর কেয়ারিং ব্যবহার আর সর্বোপরি শান্ত ক্যাম্পাসের মন্ত্রমুগ্ধ হাতছানি।
এখানে আমরা এক হবো সবাই। আবার ফিরে যাবো ফেলে আসা সেই দিনগুলোতে। তুলনা হবে, স্মৃতিচারণ হবে সেদিন এবং আজকের নটরডেমের। নস্টালজিয়ায় ডুবে ভেসে আমরা সিক্ত হবো নতুন করে...।

পোস্ট আর্কাইভ

সর্বমোট হিট

 ২৭৩৮

মোট সময় লেগেছে ০.০৪৯৭ সেকেন্ড