priyoctg group image বাংলাদেশের প্রান্তবর্তী জনপদ চট্টগ্রাম- প্রাকৃতিক সৌন্দর্যের আধার। অনাদিকাল থেকে মহাসমুদ্রের উত্তাল আহবান শুনে শুনে এদেশের মানুষ হৃদয়কে করেছে উদার, আবার ধ্যানগম্ভীর পর্বতের উত্তুঙ্গ শিখর দেখে দেখে তাদের মন হয়েছে উন্নত। চট্টগ্রাম- নানা ধর্মের, নানা বর্ণের, নানা জাতির ঘাত-প্রতিঘাতের কেন্দ্র। অনেক ক্ষেত্রেই চট্টগ্রামের ভূমিকা অগ্রণীর। কোমলে-কঠোরে, সংগ্রামে-শান্তিতে, সৃজনে-মননে চট্টগ্রাম যে বাংলাদেশের আর দশটি জনপদ থেকে আলাদা, তার খোঁজ কজনই রাখেন!

চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান- এই পাঁচ জেলা নিয়ে বৃহত্তর চট্টগ্রাম - আমাদের প্রিয় চট্টগ্রাম। দেশ-বিদেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা চট্টগ্রামবাসীকে এই গ্রুপে স্বাগতম।  

ভাই ! একটু চাপেন, সমুদ্রটা দেখি !!

লিখেছেন ঝড়ো হাওয়া, ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:০০

                       

এবারই মনে হয় কক্সবাজার সমুদ্র সৈকতে সবচাইতে বেশী পর্যটকের ভিড় হয়েছে। ২১ ফেব্রুয়ারী'র ছুটির সাথে শুক্র ও শনিবার যোগ হওয়াতে পিপড়ার পালের মত মানুষ সমুদ্র সৈকতে বেড়াতে গেছে। বিকালে যখন লাবনী সংলগ্ন সমুদ্র সৈকতে যাই তখন দেখি লাখো মানুষের ভিড়ে আস্ত সমুদ্রটাই ঢাকা পরে গেছে। বহু কষ্টে পাবলিকের ভীড় ঠেলে সমুদ্রটার কাছে গেলাম। আহ! কি শান্তি !!


সমুদ্র দর্শন : ২১ ফেব্রুয়ারী ২০০৮ইং।

  • ২ টি মন্তব্য
  • ৭৩বার পঠিত
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৪ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৫৯
comment by: তৌফিক বলেছেন: ছবিগুলো সন্ধ্যার দিকে তোলা হয়েছিল? তবে সুন্দর এসেছে। ধন্যবাদ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:০২
comment by: তৌফিক বলেছেন: একুশে ফেব্রুয়ারির বন্ধে বিশেষ একজনের জন্য কক্সবাজারে হোটেল ম্যানেজ করতে গিয়ে আমার যে কী প্রাণান্ত অবস্থা হয়েছিল, তার আর বলার অপেক্ষা রাখে না। পরে অনেক বলেকয়ে এক শিল্পপতির ব্যক্তিগত রেস্টহাউজে তার থাকার ব্যবস্থা করতে হয়েছিল।

আপনি এই পোস্টটে কোন মন্তব্য করতে পারবেন না

 

priyoctg group image

বাংলাদেশের প্রান্তবর্তী জনপদ চট্টগ্রাম- প্রাকৃতিক সৌন্দর্যের আধার। অনাদিকাল থেকে মহাসমুদ্রের উত্তাল আহবান শুনে শুনে এদেশের মানুষ হৃদয়কে করেছে উদার, আবার ধ্যানগম্ভীর পর্বতের উত্তুঙ্গ শিখর দেখে দেখে তাদের মন হয়েছে উন্নত। চট্টগ্রাম- নানা ধর্মের, নানা বর্ণের, নানা জাতির ঘাত-প্রতিঘাতের কেন্দ্র। অনেক ক্ষেত্রেই চট্টগ্রামের ভূমিকা অগ্রণীর। কোমলে-কঠোরে, সংগ্রামে-শান্তিতে, সৃজনে-মননে চট্টগ্রাম যে বাংলাদেশের আর দশটি জনপদ থেকে আলাদা, তার খোঁজ কজনই রাখেন!

চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান- এই পাঁচ জেলা নিয়ে বৃহত্তর চট্টগ্রাম - আমাদের প্রিয় চট্টগ্রাম। দেশ-বিদেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা চট্টগ্রামবাসীকে এই গ্রুপে স্বাগতম।

পোস্ট আর্কাইভ

সর্বমোট হিট

 ৭৬৬৫৯

মোট সময় লেগেছে ০.৭৫০২ সেকেন্ড