লেখকের অন্যান্য পোস্ট
বাংলাদেশের প্রান্তবর্তী জনপদ চট্টগ্রাম- প্রাকৃতিক সৌন্দর্যের আধার। অনাদিকাল থেকে মহাসমুদ্রের উত্তাল আহবান শুনে শুনে এদেশের মানুষ হৃদয়কে করেছে উদার, আবার ধ্যানগম্ভীর পর্বতের উত্তুঙ্গ শিখর দেখে দেখে তাদের মন হয়েছে উন্নত। চট্টগ্রাম- নানা ধর্মের, নানা বর্ণের, নানা জাতির ঘাত-প্রতিঘাতের কেন্দ্র। অনেক ক্ষেত্রেই চট্টগ্রামের ভূমিকা অগ্রণীর। কোমলে-কঠোরে, সংগ্রামে-শান্তিতে, সৃজনে-মননে চট্টগ্রাম যে বাংলাদেশের আর দশটি জনপদ থেকে আলাদা, তার খোঁজ কজনই রাখেন!
চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান- এই পাঁচ জেলা নিয়ে বৃহত্তর চট্টগ্রাম - আমাদের প্রিয় চট্টগ্রাম। দেশ-বিদেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা চট্টগ্রামবাসীকে এই গ্রুপে স্বাগতম।
একদিনের ট্যুর - কাপাসিয়া
লিখেছেন ঝড়ো হাওয়া, ০৬ ই মে, ২০০৮ দুপুর ১২:৪৮
২৬ মার্চ দিনটা বোধ হয় বন্ধুদের জন্য ফিক্সড হয়ে গেলো। গত বছর এই দিনে বগুড়া শহর, মহাস্থানগড়, মহাস্থানগড় যাদুঘর, গোবিন্দ ভিটা, বেহুলার বাসর ইত্যাদি জায়গায় এক বিশাল ট্যুর দিয়ে রাত ১২টায় বাসায় ফিরছিলাম। এবার গিয়েছিলাম কাপাসিয়া'য় বন্ধু সুমনের শ্বশুর বাড়ি। একটা মিনিবাস ভাড়া করে আমরা ৩০ জন বন্ধু-বন্ধুর বৌ দুপুরে পৌছালাম শীতলক্ষ্যা নদীর পাড়ের গ্রাম নাসেরা।
দুই পাশের সবুজ ধান ক্ষেতের মাঝে দিয়ে কাঁচা রাস্তাটা শেষ হয়েছে নদীর পাড়ে এসে। নদীর পানিতে আমি না নামলেও আমার বেশ কয়েকজন বন্ধূ গোছল করার লোভ সামলাতে পারলো না। বন্ধুর শ্যালক বড় একটা ট্রলারের ব্যবস্থা করলো। সবই মিলে উঠলাম ট্রলারে। আধ ঘন্টা চলার পর থামলাম একটা নির্জন চরে। গরম বালুর উপর দিয়ে হাটতে হাটতে চরের ভিতরের দিকে গেলাম, দেখি সুটিং চলছে। যদিও পাত্র-পাত্রী কাউকেই চিনি নাই।
দুপুর গড়িয়ে যাচ্ছে, তাছাড়া খিদেও পেয়েছে। আবার ট্রলারে উঠে পড়লাম। খাওয়া-দাওয়ার আয়োজন মাশাআল্লাহ বিশাল। মুরগির রোষ্ট, কাবাব, পোলাও, রেজালা, কোল্ড ড্রিংস, জর্দা, দই। খেয়ে দেয়ে পুকুর পাড়ে আড্ডা দিতে বসলাম।
বিকালের দিকে গ্রামের পশ্চিম দিকে ঘুরতে গেলাম। শিমুল গাছ, জামরুল ফুল, মাছ রাঙ্গা পাখি, অচিন বুনো ফুল অনেক কিছূই দেখলাম আর ছবি তুললাম।
স্মৃতি : কাপাসিয়া ভ্রমন।
তারিখ : ২৬ মার্চ ২০০৮ইং।
----------------------------------------------------------------------------------
একদিনের ট্যুর - মহাস্থানগড়
তারিখ : ২৬ মার্চ ২০০৭ইং, সোমবার।
Click This Link

- মন্তব্য লিখুন
- ২টি মন্তব্য
- ৬৭বার পঠিত
তৌফিক বলেছেন:
ছবিগুলো সুন্দর। তবে ভ্রমণকাহিনী আরো একটু দীর্ঘ হলে ভালো হতো।
আপনি এই পোস্টটে কোন মন্তব্য করতে পারবেন না

















