লেখকের অন্যান্য পোস্ট


probal group image চিরন্তন সত্য দর্শন, সমকালীন সংলাপ ও সৃজনশীল চিন্তার মুক্তমঞ্চ  

সপ্তাহ ঘুরে প্রবাল

লিখেছেন 'প্রবাল গ্রুপ', ০৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:১৯

                       

সপ্তাহ ঘুরে প্রবাল ১৫-২৩।

১১ টা নতুন পোস্টের খবর নিয়ে সপ্তাহ ঘুরে প্রবাল শুরু করছি। ইতমধ্যে পার হয়ে গেছে ৯টি তরতাজা সপ্তাহ।

এই সময়ের মধ্যে পুলিশ তুমি কার শিরোনামে একটা অর্থবোধক পোস্ট দিয়েছেন শামসুজ্জামান সিদ্দিকী শাহীন। শাহীন নিয়মিত পত্রপত্রিকায় লিখে চলছেন তবে ব্লগে তার সক্রিয়তা আগের চেয়ে কম। পুলিশ তুমি কার এই প্রশ্নটি যুগ যুগ ধরে বয়ে বেড়াচ্ছে বাংলাদেশ কিন্তু উত্তর জানা নেই। এতদিন তাও রাজনৈতিক সরকারের ঘাড়ে ঠেলে দেয়ার সুযোগ ছিলো কিন্তু এখন যে কার সেটা আরেক রহস্য। আপাতত বলা যেতে পারে পুলিশ সবার শুধু সাধারন জনগনের বাদে।

কোলাহলের মোট ৪টা পোস্ট এসেছে বিগত ৯ সপ্তাহে। এর মধ্যে একটি আছে ছবি ব্লগ। বাকী তিনটি পোস্টই সুন্দর। বিশেষভাবে বলতে হয় একদিন এক বাদলা দিনে পোস্টর কথা। বর্ষার প্রারম্ভে ঝরঝর বাদলধারাকে স্বাগত জানিয়ে পোস্টটা বেশ হয়েছে। বৃস্টিকাতর যে কাউকে অবলীলায় ভিজিয়ে দেয়ার মত। বৃস্টিভেজা এক গ্রামীন সন্ধ্যা কত মোহনীয় হতে পারে তার একটা চমৎকার উদাহরন পাওয়া যায় দাদীর সাথে কাঠাল খাওয়ার বর্ণনায়। কোলাহল মোটামোটি লিখে চলছেন নিয়মিতই। চলুক এটাই প্রত্যাশা।

সবচেয়ে বেশী প্রকাশিত হয়েছে জাগারনের পোস্ট। তবে ছয়টি পোস্টই কিছুটা সংবাদধর্মী। পাশাপাশি নিজস্ব বিশ্লেষন থাকলে পাঠকদের দৃস্টি আকর্ষনের সুযোগ হতো।

আজকের মত এখানেই। সবার কাছ থেকে নতুন পোস্ট আশা করছি।

  • ০ টি মন্তব্য
  • ৫৭বার পঠিত
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৪ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

আপনি এই পোস্টটে কোন মন্তব্য করতে পারবেন না

 

probal group image

চিরন্তন সত্য দর্শন, সমকালীন সংলাপ ও সৃজনশীল চিন্তার মুক্তমঞ্চ

পোস্ট আর্কাইভ

সর্বমোট হিট

 ২২৮১৪

মোট সময় লেগেছে ০.০৭৯৬ সেকেন্ড