আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

profile image
ফেলে দেওয়া মাল, কেউ নেই ধারে কাছে, বাতাস এলে উড়ে সব তালগোল,এখনই ঠিক সময়,লুঠ তো করতেই হবে। হা হা হা... 

পুকুর পাড়ে কে রে?

০৫ ই জুলাই, ২০০৭ বিকাল ৩:৪৮

এখনও তুমি দোল খেল হাজরাতে, এটা ঠিক মেট্রোরেল হবে গড়িয়া অবধি, তুলিতে এখন চন্দ্রবিন্দু। কিন্তু আমার চোরা মফস্বল পুকুর ডোবা শিং মাছের মত জেগে ছিল।পিনাকী ঠাকুরের কবিতা এল বরষার মত, একগাদা আমার ট্রেন, স্কুল ও শহরতলি। আমাদের মেট্রো সেক্সের আগে খেলনা খেলার দিন। মাটির উঠোনে পিড়ি পেতে চুল কাটা, ছাতা...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

হুস-হাস

০৩ রা জুলাই, ২০০৭ দুপুর ২:১২

রাস্তা। ভিজে ভিজে। চারপাশ ইডেন গার্ডেনের মত দূর আলোকস্তম্ভে আলো, গোপাল ভাঁড়ের রান্নার গল্প এসেই মিলিয়ে গেল, এখন এগুলো ভাবার সময় নয়। গাড়িতে গাড়িতে হাওয়া বাড়ে,হাত দেখালেও কেউ থামেনা। কেউ গতিও কমায় না, এতরাতে সব ট্যাক্সিতেই লোক? ভুল দেখি বলে মনেও হয় একবার। না, এখন ওসব ভাবার সময় নয়।

যে রাস্তা...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

শুরুর ডাক

০২ রা জুলাই, ২০০৭ সকাল ১১:২৯

স্লাইস পাউরুটির মত কোন শুরু নেই সে নদীর আয়োডেক্সের জেলির মত ঘন মেঘ আর ধূসর সকাল। শুরু নেই আবহমান উড়ে যাওয়া ক্যালেন্ডার পাতার, নারকোল তেলে সিক্ত চুল, ঝিরঝির হাওয়া তবু নারকোল পাতার ফাঁকে। বুক ও ঘড়ির কাঁটা ওঠানামা করে সময়ে অসময়ে, রাত দশটার কিছু পরে এস্কেলেটর থেমে যায় কোন নীল...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

দু নৌকায় পা দিয়ে,বাংলা গানে

০১ লা জুলাই, ২০০৭ সন্ধ্যা ৬:১২

জানালায় হলুদ বালি আর নীল ঢেউ। কতগুলি বাচ্চা হাওয়া বল ছোড়াছুড়ি করে, আর ঐ দূরে মেঘেরা কাজলের মত চোখ নিয়ে, দেখে নিচ্ছিল আমাকে আর সব নয়নতারা ফুলগুলি ঝরে পরছিল স্নেহের মত। বালিতে কিছু দূর দূর আ্যন্টেনা পোঁতা, কিছু কাক বাংলা গানের মত কেবল বাজছে। ঐ ঘুলঘুলি থেকে পালক ঝরে পড়ল...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

ভ্রমর কইও গিয়া

০১ লা জুলাই, ২০০৭ দুপুর ১:৩৩

সরু সরু সরলরেখার ইলিশের রূপান্তর ঘটল।

হাতের তালু ফুল হলে আঙ্গুলের পাপড়ি হওয়া ছাড়া গতি নেই। তারা দুলতে লাগল বাতাসে। একদল সৈন্য কুচকাওয়াজ করতে করতে গাছের কান্ড বরাবর হাঁটছিল। তারা হাঁ করে বাতাস শুসে নিল। কার্বন ডাই অক্সাইড শেষ হয়ে যাওয়ায় পড়ে রইল অক্সিজেন আর হাইড্রোজেন। তারা মনের দু:খে কাঁদতে গিয়ে...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

তার ছিঁড়াদের তারায় তারায়

২৩ শে জুন, ২০০৭ সকাল ১১:৩৯

চোখের তারায় কথা, তরিয়ে তরিয়ে দেখা, পুঁইশাকে লাল সাদা ছোপ আর পাকা আমে উৎকর্ষের বিন্দুগুলি সবুজ থাকে যে চিরতরে, এদিকে দেখুন মশাই। বুঝিনা- বুঝিনা-বুঝিনা, দুর; কালপুরুষ মশাই, মাঝে মাঝেই এটা করেন, এটা ভাল না, মর্ণিং ওয়াকের মত, ওয়াক থু, ফেলায়ে দেন। শালা এর চাইতে পাটি সাবডা ঢের ভাল,শিতল পাটির ঘুম...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি


টিপটিপ টুপ টাপ নিরালা দুপুরে নুপুরে

২৩ শে জুন, ২০০৭ রাত ১২:১২

মাথার চুলে বাঁধা, দোলনা , গোল্লা গোল্লা প্যটার্ণে ময়ুরপুচ্ছের ন্যায় সব ঘাসে, হাসে যারা তারা কুমিরছানা। ১,২,৩,৪ তাদের গল্প আর মাথা ধরা আয়োডেক্স আর তার সাথে পাঁউরুটি। গুরু, এসব জিবে গজা দিলে ফলিডল নিলে মহীরাবণ।

উল্টানো ছাতা যখন নৌকা হয়ে গেল তখন ঘড়ির কাঁচে ঝাপসা মেঘ,স্ক্রিন সেভারে পুরুলিয়া। বিছানা বালিশ ভিজে...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

কিছু নেই, আমি আছি তাই

২০ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৭:২৩

প্প্বঙ্প্প্ম্কপ্প্ব্মপ্প্বজ্জপ্প্ম্ব(এই সব আমি করি নাই, আমি জানি না)


(বাপ রে)...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

আমার ভিতর ও বাহিরে

২০ শে জুন, ২০০৭ সকাল ১১:৪৬

সুগন্ধা পেরেয়ে যাও, ঐ মাথা নিচু, দুই পাশে ধান্যক্ষেত্র ও হংসধ্বনি রাগে কানন, মা জগদ্ধাত্রী ষ্টাইলে লো আ্যঙ্গেলে সুপ্রিয়া আর আমাদের যতসব চড়ুইভাতি সব ঐ মজা নদীর ধারে।

বাঁশ দিয়ে বানানো সেতু যেন তার বিনুনির মত, এবং বিয়ারে চুল ধুতে ধুতে, সময় হয়ে যায় নদী আর একসময় কেবল পোড়া আলুর খোসা...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

নিদারুণ হাওয়ায় উড়ে যায় বেগতিক

১৯ শে জুন, ২০০৭ সকাল ১০:১৩

ঝাউ, ও ঝাউ আমাদের বাড়ি যাবি? উত্তর উড়ে বেড়ায় উত্তর বাতাসে।


দরজার সবুজ রং চুরি করে নিল সে, আর গোটা কাজুবাদামের জঙ্গলে তখন এক নক্ষত্র শুষে নিচ্ছিল সমস্ত বাক্সবন্দি মৌচাক-মধু।

কয়েকটা ডাবের খোলা সার্চ লাইটের আলোয় গড়াতে শুরু করে দিলে ভয় পেয়ে সব দূরে সরে যেও। তোমার বাড়ি আমার বাড়ি ঢেউএর তলায়...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি



   পরের পাতা >>


 


ভাঙচুর ও চানাচুরপ্রিয়। খেতে ভালবাসি সিনেমা, মদ, মাছ, মাংস, ছবি ও বই।

মাঝেমাঝে লিখি আর মাঝেমাঝে ঘুমোই।

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ১১৫টি
  • মন্তব্য করেছেন: ৪৭৯টি
  • মন্তব্য পেয়েছেন: ৮১৯টি
  • ব্লগ লিখছেন:  ২ বছর ২ মাস
  • ব্লগটি মোট  ২৩০২০ বার দেখা হয়েছে

আমার গ্রুপ সমুহ

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

মোট সময় লেগেছে ০.১০৩৬ সেকেন্ড