আমার প্রিয় পোস্ট

যার ঘড়ি সে তৈয়ার করে, ঘড়ির ভিতর লুকাইছে

[mvBR=5] [Mvp] c

১৫ ই আগস্ট, ২০০৬ রাত ১:৩৯

শেয়ার করুন:                   Facebook

একজন ব্যাক্তির প্রতি একটি জাতি সর্বোচ্চ অন্যায় করেছিল ...
কিন্তু তিনি সেই জাতিকে শেষ পর্যন্ত ভালবেসেছিলেন ...
কবির ভাষায় কৃষকের সিনেমা দেখার অনন্দ নষ্ট হবে বলে মৃত্যু বুকে পেতে নেবার সময় বাড়তি একটি বুলেট নষ্ট হতে দেননি ...

যে যাই মনে করেন, বঙ্গবন্ধুকে আমি আমাদের জাতির পিতা বলে মানি ... আমার কষ্ট হচ্ছে যে ব্যাপারটা আমাকে এভাবে বলতে হচ্ছে

তাঁর মৃত্যুদিবসে আমি সরকারী ছুটি চাইনা, রাস্তায় রাস্তায় মাইকিং চাইনা, আহাজারিও দরকার নেই ...
শুধু চাই প্রতিটি বাংলাদেশী একবার ভাবুক 'ভীষণ অন্যায় করা হয়েছে তাঁর প্রতি', প্রত্যেকে একটু লজ্জিত হোক, প্রত্যেকে দৃঢ়প্রতিঞ্জ হোক এই ভেবে যে 'এই অপরাধের বিচার হবেই' এবং 'এমন অন্যায় এদেশের মাটিতে আর হতে দেয়া হবেনা'!!

U2 এর একটা গান Pride ... গানটা যাকে নিয়েই লেখা হোক, আমি যখন শুনি আমার বঙ্গবন্ধুর কথা মনে হয়;

লিরিক্সটা তুলে দিলাম, (লিংক দিয়ে শান্তি পাচ্ছিলামনা)

[সাইজ=8][গাঢ়] Pride (in The Name Of Love) [/গাঢ়][/সাইজ]

One man come in the name of love
One man come and go
One man come, he to justify
One man to overthrow


In the name of love
What more in the name of love
In the name of love
What more in the name of love

One man caught on a barbed wire fence
One man he resist
One man washed on an empty beach.
One man betrayed with a kiss

In the name of love
What more in the name of love
In the name of love
What more in the name of love

(nobody like you...)

Early morning, April 4
Shot rings out in the Memphis sky
Free at last, they took your life
They could not take your pride

In the name of love
What more in the name of love
In the name of love
What more in the name of love
In the name of love
What more in the name of love...

 

প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে ।

 

  • ২৩ টি মন্তব্য
  • ৫৩০ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৫ ই আগস্ট, ২০০৬ সকাল ৭:৫৫
comment by: অতিথি বলেছেন: জয় বাংলা বংলার গান
হবে হবে হবে
হবে নিশ্চয়!
২. ১৫ ই আগস্ট, ২০০৬ সকাল ৮:০০
comment by: শুভ বলেছেন: স্যালুট!

তাঁর প্রতি অন্যায় করা হয়েছে!!

একজন মানুষের প্রতি চরম অন্যায় করা হয়েছে!!!
৩. ১৫ ই আগস্ট, ২০০৬ সকাল ৮:১১
comment by: অমি রহমান পিয়াল বলেছেন: সালাম
৪. ১৫ ই আগস্ট, ২০০৬ সকাল ৮:৪৪
comment by: অতিথি বলেছেন:
৫. ১৫ ই আগস্ট, ২০০৬ সকাল ৮:৪৫
comment by: অতিথি বলেছেন: i salute our father,
who became immortal.

you ask how?
i say:
"in the name of love"
৬. ১৫ ই আগস্ট, ২০০৬ সকাল ৮:৪৯
comment by: অতিথি বলেছেন: অনেক শ্রদ্ধা।
৭. ১৫ ই আগস্ট, ২০০৬ সকাল ৮:৫০
comment by: অতিথি বলেছেন: প্রত্যেকের মন্তব্য পড়েই গা শিরশির করে উঠে ... আবেগে ...

সাদিকের কথাটা তো রীতিমতো অসাধারণ এক স্লোগান ... পত্রিকার মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দেয়ার মতো

বঙ্গবন্ধুর আত্নার শান্তি কামনা করছি ... সবার অশান্ত মনের শান্তি কামনা করছি ...

আমরা সবাই 'বিচার চাই'!!!
৮. ১৫ ই আগস্ট, ২০০৬ সকাল ৮:৫৪
comment by: অতিথি বলেছেন: ঠিক ঠিক বিচার চাই কিন্তু কার বিচার?
৯. ১৫ ই আগস্ট, ২০০৬ সকাল ৮:৫৬
comment by: অতিথি বলেছেন: লাঠি ভাইডু, কেমন আছো?
১০. ১৫ ই আগস্ট, ২০০৬ সকাল ৯:০২
comment by: অতিথি বলেছেন: ডেসট্রয়ার,
কার বিচারও যদি বলে দিতে হয় ...
আপনি জানেননা? ... আপনি বাংলাদেশের মাটি, আলো, বাতাসের ছোঁয়ায় বড় হননাই ... এই প্রশ্ন আপনি কিভাবে করলেন? ... স্যরি, বুঝছিনা, তবে আপনার প্রশ্নটা সারকাস্টিক প্রশ্ন হলে ঠিক আছে ...

বঙ্গবন্ধু হত্যার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত সবার ... তারা সবাইতো প্রায় স্বঘোষিত ...

প্রথমে স্বঘোষিতগুলোকে ... তারপর পর্দার আড়ালে যেগুলা লুকিয়ে আছে সেগুলাকে ...
১১. ১৫ ই আগস্ট, ২০০৬ সকাল ৯:১১
comment by: অতিথি বলেছেন: আপনি কার বিচার করবেন জিনের বাদশা?
কে আসল অপরাধি আর কে নকল অপরাধি তা আপনি কিভাবে বুঝবেন?তা বোঝার কোন উপায় নেই।
১২. ১৫ ই আগস্ট, ২০০৬ সকাল ৯:২৫
comment by: অতিথি বলেছেন: ডেসট্রয়ার: সব পোস্টের একটা আলাদা মর্যাদা থাকে। এই পোস্টেরও সেরকম একটা মর্যাদা আছে। এখানে এই ধরনের 'বিচার, কার বিচার, আসল নকল অপরাধির' কথা টেনে এসে পোস্টটার আসল জায়গাটা নষ্ট করবেন না। অনুরোধ।

মন্তব্যটি ব্যক্তিগতভাবে নেবেন না।
১৩. ১৫ ই আগস্ট, ২০০৬ সকাল ৯:৩০
comment by: অতিথি বলেছেন: ডেসট্রয়ার,
মাফ চাই ... বুঝলাম আপনার প্রশ্নটা প্রহসন/সারকাস্টিক ছিলনা ...

একটা অনুরোধ,
আমাদের শুধু আজকের দিনটা ক্ষমা করুন ...

আগামীকাল যতটুকু পারি আপনাকে বোঝানোর চেষ্টা করব ...
১৪. ১৫ ই আগস্ট, ২০০৬ বিকাল ৩:৫২
comment by: অতিথি বলেছেন: বঙ্গবন্ধু ছিলেন বলেই ভাবি জাতি হিসেবে আমরা কতটা ভাগ্যবান এবং একইসাথে দূর্ভাগা !

শ্রদ্ধা, জনকের প্রতি।
১৫. ১৫ ই আগস্ট, ২০০৬ বিকাল ৪:৩১
comment by: ঝরা পাতা বলেছেন: করতলভরা এই ম্লান রেখাগুলো তোমাদের জন্য
রেখে গেলাম। হাড়গুলো থেকে সার হবে,
সার থেকে জন্ম নেবে হাড়ের গোলাপ।
আমার যে ছেলেটির জন্ম হয়নি, তাকে দিও
এই দুর্বিনীত শীসের কলম।

যে-শব্দটি আমি উচ্চারণ করতে পারলুম না -
তোমাদের প্রচন্ড ঘৃণায়, সন্দেহে, তার আত্মা
রক্তাপ্লুত হয়েছে বারবার।
যে-গান গাইতে পারিনি, তার সুর বেজেছে চৈতন্যে।
যে-কবিতা লেখা হলো না সে-ও ছিল
সংগঠিত সীসার ভিতরে।

এই কররেখাগুলো সাক্ষ্য দেবে, ভালবেসেছিলাম।

----গুনের "এপিটাফ : 1975" টাই তুলে দিলাম পিতার প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসেবে।
১৬. ১৫ ই আগস্ট, ২০০৬ বিকাল ৪:৫৪
comment by: অতিথি বলেছেন: প্রজাপতি,
ভাগ্যবান ছিলাম -- সেটা ষোলআনা ...
দূর্ভাগা যতটুকু সেটাকে মেরামত করার ক্ষমতা আমদের আছে বিশ্বাস করি ... বঙ্গবন্ধুই তো প্রেরণা ... কারণ তিনি তো আমাদের মাঝেরই একজন ... আমরাও তাঁর মতো হতে পারব ...
আসুন সবাই সিরিয়াসলি গলা মিলাই, 'বিচারকাজটা শেষ করতেই হবে'

ঝরা পাতা, অসম্ভব প্রিয় একটা কবিতা ... ধন্যবাদ
১৭. ১৫ ই আগস্ট, ২০০৬ রাত ৯:০৬
comment by: অতিথি বলেছেন: বঙ্গবন্ধুর প্রতি সবচেয়ে বড় অবিচারটা করেছে আওয়মীলিগ তাদের ক্ষমতাকালীন সময়ে... একদম পঁচিয়ে ছেড়ে দিয়েছে...!

একজন মহান নেতার প্রতি আমার শ্রদ্ধা রইল!
১৮. ১৫ ই আগস্ট, ২০০৬ রাত ৯:২২
comment by: অতিথি বলেছেন: ত্রিভুজ,
একমত হতে পারলামনা ... স্বীকার করছি আওয়ামী লীগ টিভিকে টু মাচ ব্যাবহার করেছে ...

কিন্তু এটা চিন্তা করুন!

এই মানুষটাকে মৃত্যুর পর থেকে 20 টা বছর টিভিতে দেখা যায়নি ...
তাঁর নামে যা তা দূর্নাম ছড়ানো হয়েছে ...
ন্যুনতম সন্মান তো দূরের কথা, আচরণটুকুও করা হয়নি ...
তাঁকে ট্যাবু হিসেবে তুলে ধরা হয়েছে ...
তাঁর হত্যার বিচারের প্রয়োজন নেই বলে আইন করা হয়েছে ... আরও কত কী?

আওয়ামী লীগ সেই ভয়ানক ক্ষতি পোষানোর জন্য চেষ্টা করেছে ... হতে পারে তাদের এ্যাপ্রোচে ভুল থাকতে পারে ...হতে পারে তারা বাড়াবাড়ি করেছে ... আমি নিজেও বিরক্ত হয়েছিলাম আওয়ামী লীগের কর্মকান্ডে ...

কিন্তু দেশের প্রতি বঙ্গবন্ধুর মমতা যারা বোধ করে, তাদের কাছে তিনি পঁচে যাননি ... বুঝবেন আশা করি

আমাদের ইতিহাস থেকে তাঁকে মুছে দেয়ার মতো দূঃসাহস দেখিয়েছিল জলপাই গং ... তারা অনেকটা পেরেছে ... নতুন প্রজন্মকে অনেকটাই ভুল বোঝাতে পেরেছে ... আমি নিজেও সেই কুশিক্ষার শিকার ... এখন খুব রাগ হয়
১৯. ১৬ ই আগস্ট, ২০০৬ সন্ধ্যা ৬:১৪
comment by: অতিথি বলেছেন: ইতিহাস পালটানো যায় না। সে ফিরে আসবেই।
২০. ১৬ ই আগস্ট, ২০০৬ সন্ধ্যা ৬:২৯
comment by: অতিথি বলেছেন: ঠিক @ জলিল ভাই ...
যত পালটাতে চাইবে, সে তত শক্তিশালী হবে
২১. ১১ ই নভেম্বর, ২০০৬ দুপুর ২:১৩
comment by: ঝরা পাতা বলেছেন: জি্বনের বাদশা,
আপনি কোথায় গেলেন। ফিরে আসুন অতিসত্ত্বর নতুবা আপনাকে জাপান হইতে পাকড়াও করা হইবে।
২২. ০১ লা মার্চ, ২০০৭ বিকাল ৩:৪২
comment by: অতিথি বলেছেন: লজ্জা আমার জি্বনের বাদশা, এই পোস্টটা আমার চোখের আড়াল হয়ে যাওয়াতে।
শ্রদ্ধা আপনাকে, ঠিক আমার মতোই ভাবনার কথা গুলোকে তুলে রাখার জন্য।
ধিক্কার তাদের প্রতি, যারা আমাদেরকে অন্ধকারে রাখার চেষ্টা করেছে!
২৩. ০১ লা মার্চ, ২০০৭ বিকাল ৩:৫২
comment by: অতিথি বলেছেন: সেটাই ধুসর গোধূলী,
এখন আবার দেখি কারা জানি স্বাধীনতার ঘোষণা নিয়া কাবিলাতি শুরু করছে ...
আমি যাস্ট ভাবি, এরা যদি বঙ্গবন্ধুর মনটার ভিতর দেখার চেষ্টা করত একটু ... এদের দুনিয়া কেঁপে উঠত!!

 



 


প্রতীক্ষাই অগ্নিশিখা, প্রতীক্ষাতেই পুড়ি/ প্রতীক্ষাই যুগল ডানা, প্রতীক্ষাতেই উড়ি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৮৯৫১০