somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মন্তব্য কলামের কবিতাঃ কেন আমি ভালো /সুনীল সমুদ্র

২৬ শে জুন, ২০০৬ বিকাল ৩:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[পূর্ব কথা ঃ আজ সকালে নাতাশা হুসাইন নামের একজন অচেনা (আমার কাছে) ব্লগারের একটা পোষ্ট চোখে পড়ল- তাতে তিনি কোন একজনের প্রতি প্রশ্ন রেখেছেন, "আপনি এত ভাল কেন?" এবং পরক্ষণেই বলেছেন, "দেখি, যাকে বলছি, উনি বুঝতে পারেন কি না....।"

ব্যস, এটুকুই ছিল পোষ্টটা। অবাক হয়ে লক্ষ্য করলাম সেই পোষ্টে অনেকগুলো মন্তব্যও সংযোজিত হয়ে গেছে। মন্তব্যগুলো পড়ে খুব মজা পাচ্ছিলাম। কথাটা কার উদ্দেশ্যে বলা হয়েছে, তা নিয়ে নানা কিসিমের গবেষণা, নানারকম বক্র-সোজা-তীর্যক টাইপের মন্তব্য ছোঁড়া ছুঁড়ি চলছিলো।

আমার অনেক কাজের ভীড়েও সারাদিন কেন জানি ঘুরে ফিরে সেই প্রশ্নটাই কানের কাছে বাজছিল। সত্যিই তো! "আপনি কেন এতো ভাল"-এমন অদ্ভুত প্রশ্নের মুখোমুখী হলে একজন মানুষ কি বলবে বা তার কি বলা উচিত? বার বার কি যেন একটা অনুভব আমাকে আক্রান্ত করছিলো...।

শেষে ভাবলাম, একটা ছোট্ট কবিতা মন্তব্য আকারে লিখে সেই পোষ্টটিতে যোগ করবো।.. ব্যস, লিখতে বসে গেলাম নাতাশা হুসাইনের মন্তব্য কলামের জন্য ছোট্ট একটি কবিতা । কিন্তু কবিতাটি যখন শেষ হলো, দেখলাম, অনেক বড় হয়ে গেছে...। এতো বড় কবিতা..... মনে মনে ভাবলাম ....এটি বোধহয় মন্তব্য কলামে না দিয়ে আলাদা পোষ্ট হিসাবেই দেয়া যায়।.... হ্যাঁ, বন্ধুরা, এভাবেই ছোট্ট একটি ঘটনার মধ্য দিয়ে তৈরী হয়ে গেল 'সুনীল সমুদ্রে'র পক্ষ থেকে- আপনাদের জন্য- আজকের কবিতা....যার নাম দিলাম- ' মন্তব্য কলামের কবিতাঃ কেন আমি ভালো'...।]

মন্তব্য কলামের কবিতাঃ কেন আমি ভালো
(It is only you, the only one secret of my all purity....)


আমি ভালো, কারণ
একটি বিকেল আমাকে জানিয়ে দিয়েছে
আমার ভালো থাকা- অনুক্ষণ
তোমাকে কতোটা আনন্দ দেয়-

কতোটা সংজ্ঞাহীণ আশ্চর্য্য এক চাওয়ায়
পৃথিবীর সব সুন্দর ফুলের চেয়েও
আমার 'ভালো থাকা'ই-তোমার কাছে আজ-
হয়ে গেছে সবচেয়ে বেশী এক 'ভালো'।

আমি ভালো, কারণ
তোমার বিশুদ্ধ চাওয়া-ই
নষ্টের বৈরী বাতাস থেকে দূরে রাখে...এই বিপরীত স্রোতে
আমি ভালো, কারণ
তোমার যত্নশীল আকুলতাই
আমাকে শেকড়শুদ্ধ 'শুদ্ধ' রাখে আজীবন, পংকীলময় এই শহর
আর অনশেষ-অবিরাম অবক্ষয়ে।

আমি ভালো, কারণ
নিঃশব্দে জেনে গেছি
নষ্ট হয়ে গেলে এই নদী, নীলাকাশ আর নক্ষত্রের সাথে
আরো বেশী কষ্ট পাবে
নীল নয়না এক নারী।

আমি ভালো, কারণ নষ্ট হতে গেলে
তোমার আর্তচীৎকারে মুহুর্তেই ভেসে যায়
আমার ভুল করে ছোঁয়া- নষ্ট জীবাণুর
সেই সব ভ্রষ্ট-নীল, জঘণ্য নীল যতো পাতা।

আমি ভালো, কারণ নষ্ট হতে গেলে
তোমার আকুলতা অসম্ভব দৃঢ়তায় সব পথ আগলে দাড়ায়
বৃষ্টির মতো বুকে নিয়ে যেন বলে ওঠে-
থাকতেই হবে..., থাকতেই হবে, অন্ততঃ, আমার জন্য,
চিরকাল এইভাবে-
'অনন্ত অবিরাম ভালো' ।


আমি ভালো-
আসলে, তোমার অমৃত ভালোবাসাই, হাত ধরে পার করে নিয়ে যায়-
দিগন্ত অবধি এই কঠিন দুঃসময়, আর
ভুলের স্রোতে দিশেহারা, পথহারা, নিঃস আমাকে...।

কেউ না জানুক, কেবল সুনীল সমুদ্র জানে,
কেমন নিমিষে পারে ভালবাসা মাখা ভয়ানক এক ঢেউ
এক ফুঁয়ে পঙ্কহীণ, 'বিশুদ্ধ' বানাতে।

কেউ না জানুক, কেবল সুনীল সমুদ্র জানে,
আমি ভালো, কেবল তুমি ভালো চাও বলে, এত ভালো।

সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০০৬ বিকাল ৩:২৮
২৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×