আমার প্রিয় পোস্ট

© ২০০৬ - ২০০৮ ত্রিভুজ

ধর্ম নিয়ে তর্ক করার আগে যা জেনে নিন কে কি ভাবে!

০৮ ই মে, ২০০৬ দুপুর ১২:১৭

শেয়ার করুন:                   Facebook

গতকাল চমৎকার একটি পোষ্ট দেখলাম...
Click This Link

এখানে আমরা অনেক বিষয় নিয়ে তর্ক করি। তার ভেতর ধর্ম নিয়েই তর্কটা মনেহয় সবচেয়ে বেশী হয়েছে। তো ধর্ম নিয়ে কারো সাথে তর্ক করার আগে কারো কারো জেনে নেওয়া উচিৎ আপনি কার সাথে তর্ক করছেন.. তাদের জন্যই এই পোষ্ট। আপনি যার সাথে তর্ক করছেন তার ব্যাপারে একটু ধারনা থাকলে অনেক অবঞ্চিত কথাবার্তা বলা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। শমিত দা'র পোষ্টটি সেক্ষেত্রে খুবই মূল্যবান।
ধর্ম বিষয়ক তর্ক করার আগে সবার একবার করে পোষ্টটি ভিজিট করে আসা উচিৎ। এবং সবার মতামতটুকুও দিয়ে আসা উচিৎ বলে আমি মনে করি। কেউ শমিত দা'র ওখানে দিতে না চাইলে এখানেও দিতে পারেন।

উপরে যে লিংকটি দিয়েছি তাতে একটি জরিপ চালানো হয়েছে.. সেই জরিপ অনুযায়ী আমাদের ব্লগের সতীর্থদের 5টি ভাগে ভাগ করা যায়.. পোষ্টটিতে ছড়ানো ছিটানো অবস্থায় যাদের মতামত রয়েছে... সেগুলোকে একত্রে দিলাম-

1) ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন -
আমার লেখা, আস্তমেয়ে, ত্রিভুজ, শাওন, বদরুল আহমেদ, মোঃ আবু সাঈদ, মাধবী, আবু সালেহ, ফজলে এলাহি

2) মানুষ ঈশ্বর সৃষ্টি করেছে -
সবুজ, শোহেইল মোতাহির চৌধূরী, তীরন্দাজ, সুমন চৌধূরী, হিমু, নতুন, রাসেল (........), লাল মিয়া, অরূপ, আগন্তুক, চোরাবালি, হযবরল

3) আমি সঠিক জানি না তবে জানার চেষ্টা করছি
ঃ) (হাসিমুখ)

4) আমি জানি না জানার ইচ্ছাও নেই
কৌশিক, মাশীদ

5) ইশ্বর ও মানুষ অভিন্ন
স্বরহীন

যারা একাধিক উত্তর গ্রহন করেছেন বা একাধিক উত্তরের পক্ষে কথা বলেছেন-
কৌশিক (1,2,3,4)
সাদিক মোহাম্মদ আলম (1,2)
উৎস (2,4)
এস.এম.মাহবুব মোর্শেদ (2,5)
স্বরহীন (2,1,5)
ধুসর গোধূলি (1,2)
হযবরল (2,5)

যারা মন্তব্য করেছেন কিন্তু বুঝা যাচ্ছে না কোনটি-
অমি রহমান পিয়াল

** এ পোষ্টে আমার নিজস্ব কোন মতামত নেই। প্রত্যেকে কি মনে করেন ঐ 5টি পশ্নের ব্যাপারে তা নিজেই বলেছেন। আমি শুধু সেগুলোকে সুন্দর করে সাজিয়ে উপস্থাপন করেছি। মন্তব্য করার আগে দয়া করে এটা মাথায় রাখবেন। তবে আমার উপস্থাপন ভঙ্গিতে আপনার আপত্তি থাকলে বলতে পারেন। সাদরে গ্রহন করা হবে। ধন্যবাদ।

 

প্রকাশ করা হয়েছে: পর্যবেক্ষন  বিভাগে ।

 

  • ১৯ টি মন্তব্য
  • ১০৪৩ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৮ ই মে, ২০০৬ রাত ৯:০৫
comment by: অতিথি বলেছেন: বদরুল ও আবু সাঈদ তো শমিতের পোস্টে কোনো নাম্বার উল্লেখ করেননি।
তো আপনি তাদেরকে অমি রহমান পিয়ালের দলে রাখলেন না কেন?

নাকি আপনিই বদরুল ও আবু সাঈদের মতের প্রতিনিধি?

তা তর্কের জন্য একটা বিষয় তো দরকার যা সম্পর্কে সবার আগ্রহ ও জানাশোনা আছে। সবার আগ্রহ ধর্মে। রাজনীতি বা ক্রিকেট বনাম ফুটবলও হতে পারতো।

জ্ঞানের গর্ভধারিণী হচ্ছে দর্শন বা ফিলসফি। আর দর্শনের এক অপভ্রংশ হচ্ছে ধর্ম। এ নিয়ে সবাই কথা বলতে চাইবে। আর একজনের মতের সাথে অন্যের মত না মিললে তর্ক হবেই।

কিন্তু তর্কের আগে আপনি কি চিন্তা করতে বললেন তা বুঝা গেল না। একটু বুঝিয়ে বলুন কি চিন্তা করতে হবে?
২. ০৮ ই মে, ২০০৬ রাত ৯:০৫
comment by: অতিথি বলেছেন: যারা এখনো কোন অপশন গ্রহন করেননি.. তাদের উত্তর পাওয়া মাত্র এই পোষ্ট সংশোধন করা হবে। এবং এখানে উপস্থাপনের পদ্ধতিতে কারো কোন আপত্তি থাকলেও তা বলতে পারেন। সে অনুযায়ী পরিবর্তন করা হবে।
৩. ০৮ ই মে, ২০০৬ রাত ১০:০৫
comment by: অতিথি বলেছেন: আমি কনফিউজড নই। কারো সম্বন্ধে মন্তব্য করার আগে জিজ্ঞেস করে নেয়া উচিত। ধর্ম বিষয়টা এতো স্ট্রেইট ফরোয়র্াড নয়। আমার একটা পোস্ট আছে এব্যাপার সম্পর্কিত Click This Link

আমি শোমোচৌ এর সাথে একমত। এবং আমারও প্রশ্ন কি চিন্তা করতে হবে?
৪. ০৮ ই মে, ২০০৬ রাত ১০:০৫
comment by: অতিথি বলেছেন: চিন্তা করতে হবে ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহ অপেক্ষা বৃহত্তর কেন, তার পর জানতে হবে গেছো দাদা কোথায় থাকে.....
৫. ০৯ ই মে, ২০০৬ রাত ৩:০৫
comment by: অতিথি বলেছেন: ত্রিভুজ, সাদিক হয়তো এখানে কোন মন্তব্য করবেন না, আমি তার হয়ে একটা কথা বলি। সাদিক সুফী দৃষ্টিভঙ্গি থেকে বলেছেন 1 আর 2 দু'টোই। এটার ব্যাখ্যা এমন ভাবে করেন যে, মানুষ যেভাবে আল্লাহকে চায় আল্লাহ তার কাছে সেভাবে আসে। ইনফ্যাক্ট এটা রাসুল (সা) বলেছেন বুঝলেন? বর্ণনাটাতে স্পষ্ট নিষেধ করা আল্লাহর সম্পর্কে খারাপ ধারণা করতে। অনেকে খুব হতাশ হয়ে এমন কথা বার্তা বলে ফেলেন, হুহ, এখন আল্লাহও কিছু করতে পারবে না... ঘটনা হচ্ছে, আল্লাহ তখন সত্যিই কিছু করেন না। সে জন্য বলা হয়েছে আল্লাহ সম্পর্কে কখনই খারাপ ধারণা না করতে...
এই দৃষ্টিকোণ থেকে দেখলে সাদিকের মত মরমী চিন্তা করলে 2 নম্বরে ভোট দেয়া যাবে। তিনি কিন্তু বলেন নি 1 অথবা 2, বলেছেন, 1 এবং 2...
যারা বিশ্বাসী তাদের ব্যপারে একটা কথা তো জানার কথা, তাদের বিশ্বাস ভন্ড, বা বিশ্বাসে খাদ আছে সেটা বললে তাদের সব চেয়ে বেশি কষ্ট দেয়া হয়... প্লীজ এই কাজটা আপনি করেন না :)। সুফীদের চিন্তা ভাবনা একটু আউট অফ কনভেনশনাল, সবার জন্য সুফীজম না... :)
৬. ০৯ ই মে, ২০০৬ ভোর ৫:০৫
comment by: অতিথি বলেছেন: ত্রিভুজ =মিয়া আমি শুধু আমার পজিশন জানিয়েছি ।
ওখানে (সমিটব্লগ) মন্তব্য করা থেকে বিরত রইলাম।
৭. ০৯ ই মে, ২০০৬ সকাল ৯:০৫
comment by: অতিথি বলেছেন: সালেহ ভাই... আমি আপনার নাম এখানে 1 এ ফেলব না 2 এ ফেলব আপনি নিজেই বলেন। আর কোন প্রশ্ন শুনতে চাই না কেন আরেকজনের মত না বুঝে গ্রুপ করলাম। :)
৮. ০৯ ই মে, ২০০৬ সকাল ৯:০৫
comment by: অতিথি বলেছেন: শো.ম.চৌ এর প্রশ্নটি যুক্তিযুক্ত... এর জবাব সম্ভবত বদরুল ও সঈদ দিলেই ভাল হবে। শো.ম.চৌ নিজেও জানেন উত্তরটা.. তবুও ্রপ্রশ্ন যেহেতু এসেছে... উত্তরটাও আসা উচিৎ।

মাহবুব মোর্শেদ আমি আগেই বলেছি আমার উপস্থাপনে ভুল থাকতে পারে এবং সেটা কিভাবে দিলে ভাল হয় তা সাজেষ্ট করতে পারেন।

আস্ত.. আমি শুধু শমিত দা'র পোষ্টে যা আছে তার সংক্ষিপ্তরুপটা দিলাম। এখানে আমার কোন মতামত নেই। তবে 'কনফিউজড' কথাটা মনে হয় একটু পরিবর্তন করতে হবে। কি দিলে ভাল হয় কেউ সাজেষ্ট করতে পারেন।
৯. ০৯ ই মে, ২০০৬ সকাল ৯:০৫
comment by: মাধবী বলেছেন: 1
১০. ০৯ ই মে, ২০০৬ সকাল ১০:০৫
comment by: অতিথি বলেছেন: শোহেইল ও মুর্শেদ.. আপনাদের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হয়েই পোষ্টে শিরোনাম পরিবর্তন করলাম।

ধন্যবাদ আপনাদের।
১১. ০৯ ই মে, ২০০৬ দুপুর ১২:০৫
comment by: অতিথি বলেছেন: আমি সৃষ্টিকর্তায় মানি না (না) + আমি তোমাগো কথায় বিশ্বাস করি না (না) = আমি বিশ্বাসী (হ্যা)
তাইলে কি দাড়াইল?
কেউ সৃষ্টিকর্তায় বিশ্বস করলেই সৃষ্টিকর্তার কি আর না করলেই কি? সৃষ্টিকর্তা কি আমাগো বিশ্বাস ভাইজ্যা খান নাকি? যে বিশ্বাস করে সে তার নিজের জন্যই করে।
১২. ১৪ ই মে, ২০০৬ সকাল ১০:০৫
comment by: অতিথি বলেছেন: না+না=হ্যা ...
১৩. ০৫ ই নভেম্বর, ২০০৬ রাত ৩:১৬
comment by: অতিথি বলেছেন: যার যার ধর্ম তার তার কাছে। নাস্তিকতাও একটা ধর্ম। কারন এটাও একটা বিশ্বাস। তবে নাস্তিকতা ধর্মের মূল কাজ মনে হয় আস্তিকগরে গুতানো। আমি এই পর্যন্ত সেইরকমই দেইখ্যা আইতাছি।
১৪. ০৫ ই নভেম্বর, ২০০৬ রাত ৩:২০
comment by: অতিথি বলেছেন: ত্রিশুল তাহলে আগের কোন ইতিহাস না জেনেই ইতিহাস লেখা শুরু করেছিলেন? ভালোই।
১৫. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৯:৪২
comment by: অতিথি বলেছেন: আমি নিজেকে মুসলিম (মুসলমান) মনে করি। আমি জানিনা আমি কতটুকু মুসলিম? আমার কথায় যদি কখনও কারো মনে হয়, আমি মুসলিম বিদ্ধেষী- তবে আমি বলব, আপনার মতামত ভূল। আমি আমার সমস্ত স্বত্তা দিয়ে চেষ্টা করি মুসলমান হতে। হয়ত আমার চেষ্টায় কিছুটা দূর্বলতা আছে, তবে আমি মুসলমান হিসেবে নিজেকে আগে গড়ার পক্ষপাতি।
ধন্যবাদ সবাই কে, যারা মুসলমান তাদের জন্য দোয়া রইল। আল্লাহ সকল মুসলিম কে শতভাগ মুসলমান হবার তৌফিক দান করুন।
বিঃদ্রঃ আমি বিভেদ সৃষ্টিকারী সমস্ত ইসলামী (নাম সর্বস্ব) দল গুলোকে ঘৃনা করি।
১৬. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৯:৫০
comment by: মাহবুব সুমন বলেছেন: আমি 1, ত্রিভুজ যোগ করিয়েন আমার নাম
১৭. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ১১:৫২
comment by: অতিথি বলেছেন: ভোটে দেয়ার আর কিছু পান না কেউ?খালি উস্কানি।

যার ইচ্ছা ধর্ম বিশ্বাস করুক,যার ইচ্ছা করুক না।
এটা কি এমন জরুরি জরিপ বুঝলাম না আসলে।

১৮. ১১ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৭:২৫
comment by: কায়সার বলেছেন:
1(0.5)+2(0.5)=5(1)=1(1)
১৯. ০৫ ই জুলাই, ২০০৭ সন্ধ্যা ৬:০৫
comment by: ভাস্কর চৌধুরী বলেছেন: সহমত ত্রিভুজ ভাই!!!

 



 


trivuz@gmail.com
http://trivuz.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৩৪৪৪৯৬