somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরিবেশ-বন্ধু বায়ো ডিজেল

১১ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আনন্দ সিদ্ধার্থ

দক্ষিণ স্পেনের আন্দালুসিয়ার ঢেউ খেলানো পর্বতমালার ওপর মাইলের পর মাইল জুড়ে রয়েছে অগুনতি জলপাই গাছের সারি। প্রতি বছর এ এলাকায় এক মিলিয়ন টন জলপাই উৎপাদিত হয়, সারা বিশ্বের ৪০ ভাগ জলপাই তেলের চাহিদা তারা মেটায়। অন্যান্য মাঠে লম্বা ফুলগুলো সোনালি মাথা উঁচিয়ে দাঁড়িয়ে থাকে, তাদের শাঁস দিয়ে পরবর্তীতে সূর্যমুখী তেল বানানো হবে।

জলপাই তেল দিয়ে ইউরোপের অন্যান্য দেশে এক দশক আগে থেকে এক ধরনের 'পরিবেশ বান্ধব' ফুয়েল তৈরি করা হচ্ছে। নাম বায়ো ডিজেল। স্পেনও এখন সে পথে এগোচ্ছে। স্প্যানিশরা জলপাই তেলের রূপান্তর ঘটাচ্ছে বায়ো ডিজেলে। কাজটা দেরিতে শুরু করলেও স্পেন একটা সুবিধা পাচ্ছে। প্রতিবেশী দেশ জার্মানী এবং ফ্রান্সের মত তাকে বিশুদ্ধ তেলের ওপর নির্ভর করতে হচ্ছে না। স্পেন রান্নার তেল দিয়ে বায়ো ডিজেল বানাচ্ছে।

অস্ট্রিয়াকে বায়ো ডিজেলের রিসাইকলের পায়োনিয়ার বলা যায়। রিসাইক্ল্ করা ভাজা তেল দিয়ে তৈরি বায়ো ডিজেল প্রথম তারা পরীক্ষা করে, ১৯৮৩ সালে। অস্ট্রিয়ার ১৩৫টি ম্যাকডোনাল্ড রেস্টুরেন্ট থেকে ১৪০০ টন রিসাইক্ল্ড ভাজা তেল সংগ্রহ করা হয়। ওই তেল পরে বায়ো ডিজেলে রূপান্তর ঘটিয়ে গ্রাজ শহরের বাসে ফুয়েল হিসেবে ব্যবহার করা হয়। স্পেনেও একই কর্মকাণ্ড শুরু হয়ে গেছে। টারেগার ক্যাটালান শহরের একটি পেট্রল স্টেশনেকে রূপান্তর ঘটানো হয়েছে বায়ো ডিজেল পাম্পে। স্টকস ডেল ভ্যালে নামে একটি কোম্পানি এই ফুয়েল উৎপাদন করছে। তারা স¤প্রতি চতুর্থ প্ল্যানটির উদ্বোধন করেছে, ইউরোপের তৃতীয় প্ল্যান্টটি ব্যবহৃত ভেজিটেব্ল্ অয়েল দিয়ে বায়ো ডিজেল উৎপাদন শুরু করতে যাচ্ছে। স্পেনে আরও দুটি প্ল্যান্ট বায়ো ডিজেল উৎপাদন শুরু করে দিয়েছে। আরেকটির নির্মাণ কাজ চলছে। তিনটে প্ল্যান্ট মিলে বছরে ৮০,০০০ টন বায়ো ডিজেল উৎপাদন করা সম্ভব হবে। আরও দুটি প্লান্ট বসানোর চিন্তাভাবনা চলছে। ও দুটোও হয়ে গেলে বছরে অতিরিক্ত ১২৫,৮০০ টন বায়ো ডিজেল উৎপাদন করা সম্ভব হবে।

স্পেনের রিসাইকল্ড বায়ো ডিজেল প্লান্টে জটিল টেকনোলজি ব্যবহার করা হয় বিশুদ্ধ অয়েল প্লান্টগুলোর তুলনায়। তবে তারা ব্যবহৃত তেল রিসাইক্লিং-এর সুবিধেটা পাচ্ছে। ফলে বাতাস দূষিত হবার সম্ভাবনা থাকছে না যেটা ভয়ানক ভাবে করে থাকে পেট্রোলিয়াম ডিজেল।

ফসিল ফুয়েলের বিকল্প হিসেবে বায়ো ডিজেল থেকে গড়ে ৬৭ ভাগ কম হাইড্রোকার্বন নির্গত হয় আর কার্বন মনোক্সাইড নির্গমনের পরিমাণও ৪৭ ভাগ কম। এ জিনিস ব্যবহারে ডিজেল এঞ্জিনের কোন রকম পরিবর্তনের প্রায় প্রয়োজনই নেই, বরং ইঞ্জিনকে বায়ো ডিজেল আরও ভালভাবে লুব্রিকেট বা পিচ্ছিল করে তোলে। বায়ো ডিজেল নন টক্সিক বলে মেরিন ইন্ডাস্ট্রিতেও এর ব্যবহার নিরাপদ।

বর্তমানে বেশিরভাগ বায়ো ডিজেল তৈরি করা হচ্ছে এতে অ্যালকোহলের সাথে ফ্যাট মিশিয়ে ভেজিটেব্ল্ অয়েলকে দুটি কমপাউন্ডে বিভক্ত করা হয়, গ্লিসারিন, যা ব্যবহার করা হয় সাবানে এবং বায়ো ডিজেলে।

বিশ্বব্যাপী চাহিদার তুলনায় ৮ ভাগেরও কম বায়ো ডিজেল উৎপাদন করা হচ্ছে। এর কারণ তেল উৎপাদনকারী, শস্যের উপযোগী জমির অভাব। অবশ্য স্প্যানিশ সরকার তাঁর দেশের কৃষকদেরকে সূর্যমুখী তেল উৎপাদনের জন্যে ভর্তুকি দিতে পারেন। এ তেল বায়ো ডিজেল তৈরির বিকল্প হিসেবে কাজ করে। ভর্তুকি দেয়া হলে বায়ো ডিজেল প্লান্টগুলো তাদের মিশ্রণের সাথে বিশুদ্ধ সূর্যমুখী তেল যোগ করার জন্যে প্রস্তুতি নেবে। এতে উত্তরের প্রতিবেশী দেশগুলোর সাথে আগামী তিন-চার বছরের মধ্যে স্পেন প্রতিযোগিতায় নেমে পড়তে পারবে। আর এরকমটি হলে দেশটির সোনা ফলানো মাঠগুলোর নামের সার্থকতা ঘটবে।


০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×