ওয়াকা ওয়াকা-ভুভুজেলা-জাবুলানি-অক্টোপাস সবকিছুর অবসান হয়ে গেল। আজ থেকে আর রাত জাগা হবে না। বিশ্বকাপের ছন্দে মোহিত হবে না বিশ্ব। চার বছরের জন্য তোলা থাকল সব আবেগ-ভালোবাসা-উন্মাদনা। বিশ্বকাপের মাতাল হাওয়ার আপাতত এখানেই ইতি। বিশ্বকাপ বিদায় নিল আফ্রিকা থেকে। আবার দেখা হবে লাতিন আমেরিকায়। দেখা হবে ব্রাজিলে। সাম্বা ছন্দের ব্রাজিলে।
নেলসন ম্যান্ডেলার দেশ থেকে বিশ্বকাপ ফিরে যাচ্ছে ফুটবলের প্রাণপুরুষ পেলের দেশে। ২০১৪ সালের ১৩ এপ্রিল শুরু হবে বিশ্বকাপ ফুটবলের বিশতম আসর। ব্রাজিলে বিশ্বকাপ ফিরবে ৬৪ বছর পর। ১৯৫০ সালে ইতিহাসের একমাত্র লীগ পদ্ধতির আসর ছিল ব্রাজিলের ওই প্রথম বিশ্বকাপ। আর লাতিন আমেরিকায় বিশ্বকাপ আয়োজিত হবে ৩২ বছর পর। ১৯৭৮ সালে আর্জেন্টিনায় অনুষ্ঠিত বিশ্বকাপের পর এটাই ফুটবলের চিরন্তন সৌন্দর্যের মহাদেশে দ্বিতীয় আসর। এই আয়োজনের মধ্যদিয়ে ব্রাজিল পঞ্চম দেশ হিসেবে দু'বার বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। তাদের আগে দু'বার স্বাগতিক হওয়ার গৌরব অর্জন করেছিল ইতালি ('৩৪, '৯০); ফ্রান্স ('৩৮, '৯৮), মেক্সিকো ('৭০, '৮৬) ও জার্মানি ('৭৪, '০৬)।
গত ৮ জুলাই জোহানেসবার্গের স্যান্ডটন সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয়েছে ব্রাজিল বিশ্বকাপের লোগো। এ লোগোর নাম দেওয়া হয়েছে 'ইন্সপায়েরশন বা অনুপ্রেরণা'। ব্রাজিলিয়ান
নকশাকারী প্রতিষ্ঠান 'আফ্রিকা' বানিয়েছে এ লোগো। লোগো দ্বারা বোঝানো হয়েছে তিনটি হাত একসঙ্গে উঁচিয়ে ধরেছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ট্রফিটি। জোহানেসবার্গের এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা, ফিফার প্রেসিডেন্ট সেপ ব্লাটার, ২০১৪ সালের বিশ্বকাপ আয়োজক কমিটির প্রধান রিকার্ডো টিসেরা, ব্রাজিলের বিশ্বজয়ী ফুটবলার রোমারিও, কাফু, সাবেক কোচ আলবার্তো প্যারেইরাসহ প্রায় পাঁচশ' জন।
২০০৩ সালের ৭ মার্চ ফিফা ঘোষণা দিয়েছিল আফ্রিকার পরে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে লাতিন আমেরিকায়। ২০০৩ সালের ৩ জুন কনমেবল প্রশাসন ঘোষণা করে, ব্রাজিল, আর্জেন্টিনা ও কলম্বিয়া ২০১৪ সালের বিশ্বকাপ আয়োজক হতে ইচ্ছুক। কনমেবল অঞ্চলের দেশগুলো মৌখিকভাবে ব্রাজিল বিশ্বকাপ আয়োজক হিসেবে সমর্থন জানায়। ২০০৬ সালের ডিসেম্বর মাসে ব্রাজিল আনুষ্ঠানিকভাবে নিজেদের আয়োজক-প্রার্থী হিসেবে ঘোষণা করে। কয়েক দিন পরেই এ ঘোষণা আসে কলম্বিয়ার পক্ষ থেকে। তবে আর্জেন্টিনার প্রতি সমর্থন না থাকায় তারা আর চূড়ান্ত প্রার্থিতা ঘোষণা করতে পারেনি। ২০০৭ সালের ১১ এপ্রিল কলম্বিয়া নিজেদের নাম প্রত্যাহার করে নেয়। এবং এ ঘোষণার মধ্যদিয়ে ব্রাজিল ২০১৪ সালের বিশ্বকাপ আয়োজক হিসেবে চূড়ান্ত মনোনয়ন লাভ করে।
ফুটবল ইতিহাসের সবচেয়ে পরিপুষ্ট দেশে ২০১৪ সালে অনুষ্ঠিত হবে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ক্রীড়াযজ্ঞ। প্রস্তুতি নিচ্ছে রিও ডি জেনিরো, সাও পাওলো, ব্রাসিলিয়া। প্রস্তুতি নিচ্ছে পুরো ব্রাজিলই। মানসিকভাবে প্রস্তুতি শুরু করে দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল। এবারের ব্যর্থতাকে তারা ঢেকে দিতে চায় স্বাগতিক হিসেবে বিশ্বকাপ জিতে। তাদের মহাতারকা কাকা সে ঘোষণাও দিয়েছেন, 'এবার হয়নি। আশা করি দেশের মাটিতে আমরা বিশ্বজয় করতে পারব।' প্রস্তুতি নিচ্ছে ফুটবলভক্তরাও। পৃথিবীর শ্রেষ্ঠতম ফুটবল জাতির বিশ্বকাপ আয়োজন দেখার অপেক্ষা
আলোচিত ব্লগ
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
আমরা এমন কেন?
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।