আমি অনেক আগে থেকেই রেদওয়ান রনি'র কাজের গুনমুগ্ধ একজন। তার টিভি নাটক নির্মানে এমন একটা ব্যপার আছে যেটা ওর সমসাময়িক অন্য সবার থেকে একটু হলেও আলাদা করে রাখে এমনটাই মনে হয়। তার হাউজফুল ধারাবাহিক থেকে শুরু করে মোস্তফা সরোয়ারের সাথে বানানো মুক্তিযুদ্ধভিত্তিক নাটক 'এমন দেশটি কোথাও খুজে পাবে নাকো তুমি' দেখে আমি রনি'র ব্যপারে সবসময় আশাবাদি ও যেটা বানাবে অবশ্যই সেটার মান আগের গুলো থেকে ভালো হবেই। তাই যখন সে সিনেমা 'চোরাবালি' বানানোর উদ্যেগ নিলো তখন থেকে আমি অপেক্ষায় ছিলাম সেইরকম কিছুই দেখার। অবশেষে প্রতিক্ষার অবসান হলো।মুক্তি পেলো 'চোরাবালি'।
শুক্রবার সকাল বেলাতেই বসুন্ধরা সিটিতে টিকেটের লাইনে দাড়িয়ে কিনে ফেললাম ৫টি টিকেট আর বন্ধুদের ফোন করে বললাম সন্ধায় চলে আসতে। অনেকেই বাংলা মুভি শুনে আক্ষরিক অর্থেই ভুরু কুচকালো কারণ ঐ মুহুর্তে জেমসবন্ড এর স্কাইফল, স্পাইডারম্যান থ্রিডি সহ গোটা চারেক মুভি দেখার সুযোগ ছিলো। সময়ের অভাবে একসাথে সবাই মুভি দেখার টাইম পাইনা বলেই ব্যপারটা একটু হলেও রিস্কি ছিলো অন্যদের বাণী শোনার (যদি চোরাবালি ফ্লপ করে তাহলে)। মুভি দেখতে গিয়ে বিশাল লাইনে দাড়িয়ে মানুষের ব্যপক আগ্রহ দেখে খুব ভালো লাগলো। মুভি দেখা শুরু হতেই বুঝলাম রনি আমাদের হতাশ করবে না। পুরো সিনেমাটা এত যত্ন করে বানানো, এত ভালো ক্যামেরার কাজ, সাউন্ড ইফেক্ট, শিল্পী নির্বাচন, আবহ সংগীত সব সব অনেক উচুমানের। সিনেমা দেখে মনেই হচ্ছিলো না এটা কোন নতুন পরিচালকের প্রথম ছবি! যদিও সিনেমাটা দেখে কোলকাতার মুভিগুলো মতই লাগলো তবুও এর মান বাংলাদেশে নির্মিত যেকোন ছবির চেয়ে ব্যতিক্রম আর সেরা।গল্প কেমন তা না হয় নাই বললাম কিন্তু রনি প্রমান করেছে বাংলা সিনেমায় সে সেরাদের সেরা হতেই এসেছে। এই সিনেমা দেখে বুঝলাম কতটা যত্ন নিয়ে সে এটা বানিয়েছে। আমরা বাংলা মুভি দেখার সময় অনেক ত্রুটি বিচ্চুতি কন্সিডার করি কিন্তু এই সিনেমার বেলায় সেরকম কিছুই চোখে পড়েনি। আমি চমৎকৃত, মুগ্ধ চোরাবালি দেখে। নি:সন্দেহে এটি বাংলাদেশের সাম্প্রতিক কালের সেরা ছবি। তারেক মাসুদের মাটির ময়না , গিয়াসউদ্দিন সেলিমের মনপুরা দেখে যতটা মুগ্ধ ছিলাম এটা তারচেয়ে কোন অংশে কম না।
খুশি লাগছে বাংলা সিনেমা এগিয়ে যাচ্ছে। আমরাও হলিউডের সিনেমার টিকেট না কিনে বাংলা সিনেমার টিকেট কিনছি। হ্যাটস অফ রেদওয়ান রনি। ইউ আর দ্যা বেস্ট।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

