কেউ কেউ অতি যত্নে লালন করে যায় কষ্ট নদী,
ইদানিং সন্ধ্যে বেলায় এ কোন ঢেউ জাগায় ক্ষয়?
চায়ে চিনি মেশানোর মত চামচেরা নাড়ে হৃদয়
ভাঙ্গনের রিনিঝিনি শুনি রাত্রি থেকে রাত্রি অবধি।
হিজলের বন, ডাহুকের গান-সবখানে রাত্রি নামে
মঙ্গল দীপ খুঁজে খুঁজে দু'চোখ ক্লান্ত হয়রান
জলবায়ু জুড়ে এ কোন আদ্রতার অবসান
তবে কি সর্বনাশের বারতা এসেছে সবুজের খামে?
সেই নারীর মতো আমিও আজ ভাঙ্গি
কমলা রঙের রোদ!
হায় রোদ!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

