"জানো, আমার না প্রেম হয়ে যাচ্ছে" বলেই দিবা আমার দিকে মিষ্টি হেসে তাকালো।
তার মাথাটা ডান পাশে কাত হয়ে আছে। ঠোটের কোনে একটা দুষ্টু হাসি।
দিবা এমনভাবে কথাটা বললো, যেন আমি তার খুব কাছের কোনো স্কুল-কলেজ পড়ুয়া বন্ধু। কিন্তু দিবার বয়স এখন ২৪। আমার ৩৬।
বয়সের পার্থক্য বলে দেয়, আমরা ঠিক বন্ধু নয়। তবে এটা বলা যায় যে, আমরা বন্ধু হতে আপ্রান চেষ্টা করে যাচ্ছি। অন্তত আমার দিক থেকে চেষ্টাটা ব্যাপক। বিয়ের পরের দিনগুলোতে এ চেষ্টাটা আমি অনেক করেছি। এখনো কী করছি না?
একজন স্বামী মনে হয় কখনো বন্ধু হতে পারে না। কিন্তু গত ৩ বছর ধরে আমি চেষ্টা করছি। ৩ বছর কিন্তু কম সময় নয়। প্রায় ১ হাজার দিন। প্রতিদিন ১ ঘন্টা করে হলেও ১ হাজার ঘন্টা আমি বন্ধু হ্ওয়ার চেষ্টা করেছি। বাহ, নিজের ধৈর্য্যের প্রশংসা করতে হয় তো।
কিন্তু ঠিক কতটুকু লাভ হয়েছে আমি এখনো বুঝতে পারি না। একবার মনে হলো- কোন লাভ হযনি। হলে একজন স্বামীকে কিভাবে তার স্ত্রী নিজের প্রেম হয়ে যা্ওয়ার কথা বলতে পারে? আবার মনে হচ্ছে, বোধহয় আমরা খুব ভালো বন্ধু হতে পেরেছি। পেরেছি বলেই এত অবলীলায় দিবা আমাকে তার প্রেম হ্ওয়ার কথা বলতে পারছে।
দিবা আমাকে কথাটা বলেছে সকাল ১০টার দিকে। তারপর ঘন্টা ৬ পার হয়ে গেছে। এই ৬ ঘন্টা আমি পুরোপুরি স্স্থির থাকছি। নিজেকে খুব স্বাভাবিক রাখার চেষ্টা করছি।
মজার ব্যাপার হলো আমি তা পারছি। এর মধ্যে দিবার সাথে আমার ৩ বার দেখা হলো। ৬ ঘন্টায় ৩ বার। আমাদের স্বাভাবিক জীবনযাত্রায় এটা খুব স্বাভাবিক দেখা। যদিও দিবা আমার পাশের রুমে আছে। তারপরও দিনে ৫/৬ বারের বেশী আমাদের দেখা হয়না। পাশাপাশি কক্ষে থাকলেও এর চেয়ে বেশি দেখা করার প্রয়োজন পড়ে না।
তবে দিবার কথা শুনার পর থেকে আমি একটু কনফিউজড হয়ে পড়েছি। আমার আসলে কি করা উচিত? কনগ্র্যাচুলেট করা, নাকী রিঅ্যাক্ট করা?
চলবে.....................
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১১ রাত ১২:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



