দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে। পাশাপাশি ফিরে যেতে হবে বাহাত্তরের সংবিধানে। না হলে দেশ থেকে সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদের বীজ উপড়ে ফেলা যাবে না।’
গতকাল বৃহস্পতিবার যুদ্ধাপরাধীদের বিচার, ধর্মনির্ভর রাজনীতি নিষিদ্ধ করাসহ বিভিন্ন দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তারা এ কথা বলেন। ‘সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চ’ এই কর্মসূচির আয়োজন করে। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনে বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
ছাত্র-শিক্ষক-শ্রমিক-সাংস্কৃতিক কর্মী-রাজনীতিবিদ সবাই হাতে হাত ধরে দাঁড়ান রাজপথে। সবার বুকে ছিল বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড।
মানববন্ধন চলাকালে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, অন্ধকারের শক্তি মৌলবাদী, জঙ্গিবাদী, যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে।
আরও বক্তব্য দেন সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চের সমন্বয়ক অজয় রায়, ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন, কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মনজুরুল আহসান খান, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন ও তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বাশার মাইজভাণ্ডারি।
বক্তারা যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান ।
মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, বাংলাদেশ শিক্ষক সমিতি, মহিলা পরিষদ, কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু সাহিত্য পরিষদ, সম্মিলিত সামাজিক আন্দোলনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, শ্রমিক ও ছাত্র সংগঠন ওই কর্মসূচিতে সংহতি প্রকাশ করে।(report courtesy prothom alo)
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১০ সকাল ৭:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



