ইসলামের নিষিদ্ধ করা জিনিসগুলো আমাদের যতটুকু ভালো করে, তারচেয়ে খারাপ করে অনেক বেশি। খারাপ কাজ গুলি কে কিছু মানুষ আবার খারাপ ভাবে না । অবাক লাগে এ সব দেখে।
**একটা মেয়ে একটা ছেলেকে ভালোবেসে। এটা খুবই সাধারন ঘটনা। ছেলেটাকে ভালোবাসার কারনে মেয়েটা তার মা/বাবার কাছে মিথ্যা বলে ঘর থেকে বের হয়। দেখা করে। কথা হয়। কল্পনার জ়গতে তার বসবাস শুরু হয়।
আমি অবাক হই যখন দেখি,এই প্রেমিকের হাতেই তার প্রেমিকা খুন হয়।এ ধরনে ঘটনা আজকাল খবরের কাগজ খুললেই দেখা যায়।
**কোন বন্ধু তার বন্ধুর জন্য জীবন না দিয়ে, তার জীবনটা নিয়ে নেবে এটা কিছু দিন আগেও আমরা কল্পনা করতে পারতাম না। আর আজকের দিনে এটাই সত্য ঘটনা। কলেজ জীবনের বন্ধু এক সময় হয়ে যায় ঘাতক।
**আমাদের বাবা-মারা আমাদের ভাল চান। তাই যখন আমরা ডিশের লাইন ঘরে এনে বাবা মার চোখ ফাকি দিয়ে আবোল তাবোল program দেখি , বাবা মা তা টের পান না। তাদের চোখে আমরা তখনও ভাল মানুষ। অবাক লাগে আমার এই ভেবে যে, আমরা আসলে কাকে ফাকি দিচ্ছি ??
**ইদানিং আবার face book এ বিভিন্ন group দেখা যায়।এই সব group এর মূল কাজ় মেয়েদের বিভিন্ন বিষয় নিয়ে আজাইরা প্যাঁচাল পারা।বিভিন্ন ছবি upload করা আর উলটাপালটা কমেন্টস করা। এমন একটা ভাব যে,যারা কমেন্টস করে এরা হল নিষ্পাপ । আরে তোমরা যদি এতই ভাল হয়ে থাক তাহলে নিজেকে , নিজের ভুল দুর্বল চাহিদাকে দমন কর না কেন? এই সব ছবি দেখ কেন?এক হাতে তো আর তালি বাজে না। কোন মেয়ের ওড়না সরে গেল, কে দেখতে বেশি সুন্দর এই সব নিয়ে তো গবেষণার শেষ নেই। গবেষণার কি আছে এখানে ?তার মানে এই সব বিষয় নিয়ে আগ্রহ কম বেশি সবারই আছে।ভাল মুখের আড়ালে মিচকা শয়তানের তো অভাব নাই।
বুঝতে হবে যে,সবারই তো ঘরে মা,বোন আছে।একটা ছেলে যত খারাপই হোক, নিজের বোনের নিরাপত্তা নিয়ে সেও তো চিন্তিত হয়।আবার বোন এর বয়সি কোন সুন্দরি মেয়েকে হেটে যেতে দেখলে তাকাতে ভোলে না।চোখ দিয়ে যত খানি দেখা possible দেখে নেয়। অদ্ভুত তাই না? সত্যি অবাক লাগে আমার।।
**ইদানিং FB তে কিছু কিছু পেইজ মেয়েদের অশ্লীল ছবি আপলোড করে আর কিছু কিছু মানুষ ওই ছবি গুলো তে কমেন্ট করে , বুঝি না যে এরা কি মজা পায় এই গুলা করে !! কিছু মেয়ে খারাপ ড্রেস পরে , কিন্তু তার জন্য সব মেয়ে কে খারাপ বলার কারন খুঁজে পাই না।কিছু কিছু মানুষ নিজেদের আপডেট করতে যেয়ে নিজেও খারাপ হচ্ছে,অন্যকেও প্রভাবিত করতেছে ।
**আমি জানি না এই মেয়ে গুলা কবে বুঝবে যে – ‘’তাদের এই আবোলতাবোল ছবি গুলা ছেলেদের entertainment এর উপাদান ছাড়া আর কিছুই না।‘’ যে ছেলেগুলা ছবিতে বাহ বাহ দিচ্ছে, এরাই আবার বাজে ভাষায় গালিও দিচ্ছে। কি অদ্ভুত তাই না ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

