Front page এর ‘’বিশেষ অনুসন্ধান’’ Report টা একটু দেখেন যদি সময় থাকে আপনার।আপনার ও কষ্ট হবে যেমন হচ্ছে আমার...
ভিক্ষুকদের নিয়ে কয়েক দিন ধরে সরেজমিন অনুসন্ধান চালিয়ে পাওয়া গেছে নানা চাঞ্চল্যকর অজানা তথ্য। ভিক্ষুকদের একেকটি ঘর থেকে বের হয়ে আসা তথ্যচিত্রগুলো এমনই যে, কখনো শ্বাসরুদ্ধকর, কখনো বিস্ময়ে চোখ কপালে ওঠে, আবার কখনো চোখ ভিজে আসে। ঘরগুলোর কি করুন অবস্থা ।। যেখানে ওদের রাখা হয়। ওরা মানে ভিক্ষুক।এরা কেউ সুস্থ নয় ।আর এদের এই অসুস্থ করুন শারীরিক অবস্থাই দালালদের ভিক্ষাব্যবসার মুল উপাদান।
ওদের দিয়ে ভিক্ষা করানো হয়। এরা কত টাকা পায়, জানে না।রাতে পালিয়ে যেন যেতে না পারে এ আশঙ্কায় ঘর বাইরে থেকে তালা মেরে রাখা হয়। আরো কিছু করুন কাহিনী।
(পুলিশ সদস্যর সহযোগিতায় প্রতিবেদন টি তৈরি করেছে
সাংবাদিক। )
মাঝে মাঝে কিছু কিছু ব্যাপারকে আমরা এড়িয়ে।আমরা কিছু ভুল করি।সঠিক সময়ে সঠিক কথাটা বলি না। সঠিক কাজটা করি না। এই ঘটনা টাই দেখন না – এখানে নাকি আবার কিছু পুলিশ ও involve আছে। কি অদ্ভুত তাই না??
ঘুষ খেয়ে ওরা চুপ করে থাকে । পুলিশের ভুমিকা নিয়ে নতুন করে কিছু বলার নেই। ভেবে দেখুন,টাকার জ়ন্য মানুষ কতটা অমানুষ হতে পারে । পুলিশ তার duty করছে,অথচ মুল অপরাধিরা পালাতক।ভাবতে কষ্ট হয় ,আমাদের দেশে আইন আছে,কিন্তু এর যথাযথ ব্যবহার নেই।কিন্তু এসব নিয়ে আমাদের ভাবনার সময় নাই । কারন এই গুলা তো আমাদের সমস্যা না।দেখতে দেখতে এসব এখন আর আমাদের চোখে পরে না। কারন এসব তো খুবই ফালতু সমস্যা ।। তাই না?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

