সম্মানিত পাঠক,
এক বার কি ভেবে দেখেছেন এই ঘটনার কারনে আজকে ঐ মেয়েটার কি অবস্থা??পাশবিক নির্যাতন এর শিকার সে। পাশবিক নির্যাতন কি তা কোন সঙ্গা আমি দিব না। দেবার প্রয়োজন নাই। ঐ মেয়েটার আজকে কি অবস্থা কে জানে।ওর জন্য আমার ভয় হচ্ছে । মাথায় অনেক আজেবাজে প্রশ্ন আসছে- *মেয়েটি কি আর কোনদিন স্বাভাবিক জীবন ফিরে পাবে?? *এরপর ওর কি হবে? আমরা তো কিছু দিন পর ভুলে যাব। *কিন্তু এর পর কি হবে? রিমান্ডে নিলেই কি সব সত্য জানা যাবে?? আমরা না হয় একটা ঘটনা জানলাম,আরও কত মেয়ে যে এই রকম শারীরিক নিপীড়নের স্বীকার কে জানে।। অনেকে মানসম্মান এর ভয়ে চুপ করে থাকে ।
কত সহজ এ ঐ কুত্তাটা স্বীকার করল- --''আমি অপরাধ করেছি স্যার। আমার শাস্তি হওয়া উচিত। এ ধরনের কাজ কোনো শিক্ষক যেন না করে। অনৈতিক কর্মকাণ্ডের কারণে আমার ভবিষ্যৎ শেষ হয়ে গেল।''
এই সব কথায় এখন কি হবে??? মেয়েটার কি হবে এখন ?? ওর পরিবারে কি হবে??অভিভাবকরা ছেলেমেয়েদের নিয়ে আর কত সচেতন হবে?? এখন তাদের বাচ্চারা যে স্কুলে পড়ছে সেটাই বা কতটুকু সিকিউর জায়গা?? এই ঘটনার সাথে যে বেশ কয়েক জন co-called শিক্ষক জ়ড়িত আছে ,তাদের কি উপযুক্ত শাস্তি হবে?? আর কত সচেতন হলে এই সব থেকে রেহাই পাওয়া যাবে?? ভিকারুননিসা নূন নিসা স্কুলের বসুন্ধরা শাখার প্রধান এবং স্কুল সভাপতি রাশেদ খান মেনন এখনও কেন চুপ করে আছেন?? তারা কি গোপালগঞ্জ এর ''ইতর ছেলে পরিমল'' কে বাচাতে চাইছেন? একজ়ন বাবা হয়ে তিনি কি করে নিরব থাকেন ???
আমি এখন শিক্ষকদের respect করতে ভয় পাচ্ছি।। সত্যিই পাচ্ছি।।কার মনে যে কি আছে কে জানে?? কার চোখ যে কি দেখে কে জানে?? ভাল স্কুল আসলেই কত খানি ভাল doubt হচ্ছে আমার ..:O:O:O

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

