বিএনপি-জামায়াত ঘোষিত হরতালের তোড়জোড় শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমার শরীররাজ্যেও যেন বড়রকমের গোলমাল শুরু হইয়া উঠিল। হরতালপূর্ব অগ্নিউত্তাপসম ১০২ ডিগ্্ির জ্বর ও মাথাব্যথা আকারে-ঈঙ্গীতে বুঝাইয়া দিল ‘বেশি নেতাগীরী না দেখাইয়া চুপচাপ শুইয়া পড়।’ অগত্যা আর কী করা.. সারাদিন শুইয়া থাকিলাম এবং বৈকালে বধূয়া ও ভ্রাতাদের সমন্বয়ে গঠিত তদন্ত কমিটির নিকট জবানবন্দি সাপেক্ষে এই সিদ্ধান্তে উপণীত হইতে হইলো যে- অদ্য, এক্ষুনী বৈদ্যের দারস্থ হইতে হইবে এবং প্রয়োজনে বৈদ্যখানায় ভর্তি করতঃ পূর্ণরূপে চিকিৎসা সম্পন্ন করিতে হইবে, এই বিষয়ে পীড়িতের কোনরূপ ওজর-আপত্তি গ্রহনযোগ্য বলিয়া বিবেচিত হইবে না। এইদিকে আমার অন্তরআত্মা যায় যায়...। ‘পরাজয়ে ডরে না বীর...’ এই মন্ত্রে বলীয়ান হইয়া বধূয়া এবং ভ্রাতার সহিত বৈদ্যখানায় উপস্থিত হইলাম। দীর্ঘক্ষণ বসিয়া থাকিবার পর আমার নাম ধরিয়া কেউ একজন উচ্চস্বরে ডাকিয়া উঠিলে আমি দৌড় দিয়া অন্দরমহলে প্রবিষ্ট হইলাম। মহামান্য বৈদ্য আমার পানে চশমার উপর দিয়া কতক্ষণ, নিচ দিয়া কতক্ষণ এমনরূপে তাকাইতেছিলেন এবং গোয়েন্দা সংস্থার লোকদের মতো জিঙ্গাসাবাদ করিতেছিলেন যে আমি উক্ত পরিস্থিতিতে অপমানিত বোধ করিতে লাগিলাম । শেষাবধি বৈদ্য জানাইলেন, ‘ডেঙ্গ’ু জ্বরের লক্ষণ। দাওয়াই পত্রে কোন দাওয়াই না লিখিয়া অন্য একটি ছাপা কাগজে খস্ খস্ করিয়া কতিপয় টিক চিহ্ন প্রদান করিয়া বলিলেন “এই পরীক্ষাগুলো জরুরী ভিত্তিতে করিয়া নিয়া আসুন, তাহার পূর্বে কোন চিকিৎসাই শুরু করা সম্ভব নহে। বধূয়া এবং ভ্রাতা আমাকে হিচ্কে টানে বাইরে নিয়া আসিলেন। আমি যতবার বলিতে চাহিলাম, ইহা কিছুই নহে..। ডেঙ্গু ফেঙ্গু কিছুই হয়নি আমার। তোমরা শুধু শুধু...। তাহারা ততবারই গরুকে স্নান করাইবার আদি কৌশলটি (একজন সামনে থেকে টানেন আর অন্যজন পেছন থেকে গুঁতো মারেন) আমার উপর প্রয়োগ করিলেন। এইরূপে শেষাবধি যখন পরীক্ষকের নিকট পৌঁছানো হইল.. পরীক্ষক বিনম্রভাবে জানাইলেন, আজকের মধ্যে এ পরীক্ষার ফলাফল প্রদান সম্ভবপর নহে তা সে যতই গুরুত্বপূর্ণ হওক না কেন..। ওদিকে যেহেতু বৈদ্য মহাশয় ফলপত্রের অপেক্ষায়, ভ্রাতা গেলেন বৈদ্যের কাছে আর বধূয়া রইলেন আমার পাশে। সবশেষে বৈদ্যের পরামর্শক্রমে রক্ত পরীক্ষা করিতে দিয়া সেদিনের মতো মুক্তি পেলাম। ফলপত্র নেওয়ার তারিখ আজ। কিন্তু যেহেতু হরতাল তাই যাইতে হয় নাই। ফন্দি আঁটিতেছি কিভাবে পার পাওয়া যায়...
হরতাল, ডেঙ্গুজ্বর ও আমি..
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।