চেয়ে দেখ ঐ পর্বতমালা, দাম্ভিক...মাথা উঁচু।
দেখ ঐ সমূদ্র, নদী, ধাবমান, চলমান, প্রবাহিত।
ঐ যে অলস বটগাছ, মসজিদ, মন্দির, গীর্জা...
দোকানপাট, সভ্যতা আর সবুজ ধানক্ষেত
সকলে আগুয়ান মুক্তির পথে।
বালুচর ভেঙ্গে যায়, নদী শুকিয়ে যায়
তবে কেন তুমি প্রত্যাশিত চিরসবুজের তরে?
তোমার গ্রীবা, কন্ঠ, হৃদপিন্ড, ওষ্ঠ
তোমার শিরায় শিরায় প্রবাহিত প্রতিটি রক্তকণিকা
মুক্তির পাণে ছুটছে অবিরাম।
তবে কেন মিথ্যে ভয়?
মিথ্যে প্রবোধ আর ছলনা?
মিছেমিছি সুখী হবার ব্যর্থ অভিনয়?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

